• ই-পেপার

নাটোরে ৪৫০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান

সিংড়ায় তুলে নিয়ে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, যুবককে গণপিটুনি

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়ায় তুলে নিয়ে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, যুবককে গণপিটুনি
নাটোরের সিংড়ায় ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত যুবক গৌতম।

নাটোরের সিংড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা অভিযুক্ত যুবক গৌতমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আজ রবিবার দুপুরে পৌরসভার বালুয়া বাসুয়া এলাকায় এ ঘটনা ঘটে। গৌতম উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে ও পেশায় অটোরিক্সা চালক।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, দুপুরে টিফিনের বিরতিতে বালুয়া বাসুয়া এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এসময় চৌগ্রাম এলাকার গৌতম নামে এক যুবক জোরপূর্বক টেনেহিঁচড়ে ওই ছাত্রীকে পাশের  একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। এসময় ছাত্রী চিৎকার করে এবং অভিযুক্ত যুবককে কামড় দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত গৌতমকে আটক করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিংড়া

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সিংড়া (নাটোর) প্রতিনিধি
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা অভিযুক্ত যুবক গৌতমকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

রবিবার (৫ জুলাই) দুপুরে পৌরসভার বালুয়া বাসুয়া এলাকায় এই ঘটনা ঘটে। আটক উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে ও পেশায় অটোরিকশা চালক।

স্থানীয়দের বরাতে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুপুরে টিফিনের বিরতিতে বালুয়া বাসুয়া এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এসময় চৌগ্রাম এলাকার গৌতম নামের এক যুবক জোরপূর্বক টেনেহিঁচড়ে ওই ছাত্রীকে পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান। এসময় সে চিৎকার করে এবং অভিযুক্ত যুবককে কামড় দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে ধরে ধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত গৌতমকে আটক করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পটুয়াখালী

হস্তান্তরের আগেই সেতুর পার্শ্বদেয়ালে ধস

নিম্নমানের সামগ্রী ব্যবহার পদক্ষেপ দাবি স্থানীয়দের

এমরান হাসান সোহেল, পটুয়াখালী
হস্তান্তরের আগেই সেতুর পার্শ্বদেয়ালে ধস
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর এলাকায় নুরাইনপুর খালের ওপর নির্মীয়মাণ সেতুর পার্শ্বদেয়াল সম্প্রতি ভেঙে হেলে পড়ে। ছবি: সংগৃহীত

সেতুর নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ ছিল স্থানীয়দের। তাতে গুরুত্ব দেয়নি প্রশাসন কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠান। শেষপর্যন্ত হস্তান্তরের আগেই ভেঙে হেলে পড়েছে এর পার্শ্বদেয়াল।

ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর এলাকায়। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। 

উপজেলা প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ মে বাউফলের সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর খালের ওপর ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুর কার্যাদেশ দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এক কোটি ১৬ লাখ ৪৮ হাজার ৭৯ টাকার কাজটির দায়িত্ব পায় পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান লুকাইয়া ট্রেডার্স, হাজির হাট।  
 
কাজটি শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ২০ জানুয়ারি। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে  চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত সময় বাড়ায় সংশ্লিষ্ট দপ্তর। 

স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি সিডিউল না মেনে দায়সারাভাবে কাজ করতে থাকে। নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হয়। শুধু তাই নয়, সেতুর  তলদেশের বিম সমতল না করে উঁচু-নিচু রাখা হয় এবং সঠিক সেন্টারিং না করার কারণে গ্রেড বিম বাঁকা হয়ে যায়। 

কাজ চলাকালে এসব অনিয়মের প্রতিবাদ করা হলেও ঠিকাদারের লোকজন তাতে গুরুত্ব দেননি। উল্টো দীর্ঘদিন ধরে কাজ ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়।

​শনিবার সরেজমিন ঘটনাস্থলে দেখা যায়, নুরাইনপুর খালের ওপর নির্মীয়মাণ সেতুর পশ্চিম পাশের একটি পার্শ্বদেয়াল (উইং ওয়াল) দুই ভাগ হয়ে গেছে। এ ছাড়া পূর্ব পাশের বাকি দুটি পার্শ্বদেয়ালেও বড় বড় ফাটল দেখা দিয়েছে, যা যেকোনো মুহূর্তে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

​স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘সেতুর কাজ শুরু করার পর দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়। ঠিকাদার ইচ্ছেমতো কাজ করেছেন। অনিয়ম নিয়ে বারবার অভিযোগ করা হলেও কোনো লাভ হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কাজ চলাকালে সংশ্লিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তা বা তদারকি কর্মকর্তাকে কাজের জায়গায় একবারও আসতে দেখা যায়নি।' 

এ ব্যাপারে বক্তব্য জানতে লুকাইয়া ট্রেডার্সের ঠিকাদার রফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া অংশ সিডিউল অনুযায়ী পুনর্নির্মাণের নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে।’ কাজের অনুকূলে এ পর্যন্ত প্রতিষ্ঠানটিকে ৬০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানান তিনি।

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার-ভিডিপি কর্মকর্তা নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার-ভিডিপি কর্মকর্তা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি দায়িত্ব পালনকালে তিনি মোটরসাইকেলে করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতাল এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শনে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্রা দাশ জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

নাটোরে ৪৫০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান | কালের কণ্ঠ