• ই-পেপার

চট্টগ্রামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

ফলের আড়তে মূল্য তালিকা টানানোর নির্দেশ

শেরপুরে নদীতে পানিবৃদ্ধির ফলে ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা, ৬৫ বসতভিটা বিলীন

শেরপুর প্রতিনিধি
শেরপুরে নদীতে পানিবৃদ্ধির ফলে ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা, ৬৫ বসতভিটা বিলীন
পানি উন্নয়ন বোর্ডের বালিভর্তি জিওব্যাগ ফেলে শেরপুর-নালিতাবাড়ী ভায়া গাজীরখামার সড়কের গোল্লারপাড় এলাকায় ১০০ ফুট পাকা রাস্তা সংস্কার কাজ চলছে।

ভারী বর্ষণ থামলেও উজানের ঢলে মৃগী নদীতে পানিবৃদ্ধির ফলে শেরপুরে নকলা উপজেলার চরমধুয়া নামাপাড়া এবং শ্রীবরদী উপজেলার কেকেরচর ইউনিয়নের গড়পাড়া গ্রামে নদীভাঙনের সৃষ্টি হয়েছে। এতে ওই দুইটি এলাকায় নদী তীরবর্তী অন্তত, ৬৫টি পরিবারের বসতভিটা, আবাদি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে স্থানীয় একটি স্কুল, মাদ্রাসা, মসজিদসহ আরো কয়েকটি স্থাপনা। সব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা। নদী ভাঙণ রোধে জরুরি সহায়তার আকুতি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে পাহাড়ি ঢলে চেল্লাখালি নদীর ভাঙনে শেরপুর-নালিতাবাড়ী ভায়া গাজীরখামার সড়কের গোল্লারপাড় এলাকায় ১০০ ফুট পাকা রাস্তা নদীগর্ভে বিলীণ হয়ে গেছে। ১৬ জুলাই বৃহস্পতবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জরুরী রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ৫০০  ওই সড়কটি রক্ষার কাজ চলছে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃগী নদী ও চেল্লাখালি নদীর ভাঙণ কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ুন কবীর মহেদয়ও ক্ষতিগ্রস্ত এলাকা সমূহ পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বিধ্বস্ত সড়ক জরুরী মেরামতের পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তীতে ক্ষয়ক্ষতি নিরূপন করে বন্যা ও পাহড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পূণর্বাসন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যে বাঁধ সংস্কারসহ রাস্তাঘাটের টেকসই উন্নয়ন করা হবে।  

কুপির তেল ফুরোলেই স্টেশনে, ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা

নীলফামারী সংবাদদাতা
কুপির তেল ফুরোলেই স্টেশনে, ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা
নীলফামারী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে ল্যাম্পপোস্টের আলোয় রাতের বেলায় একা পড়াশোনা করছে শিশু নীরব। সম্প্রতি তোলা। -কালের কণ্ঠ

রেল স্টেশনের পাশে ছোট্ট ঘর। সেখানে নেই বিদ্যুতের আলো। সন্ধ্যার পর কেরোসিনে জ্বলে একটি কুপি। তার আলোয় চলে নীরবের পড়াশুনা। কিন্তু কেরোসিন কিনতেও তো পয়সা লাগে। অভাবের সংসারে তাই বেশিক্ষণ জ্বালতে কুপিটি। তখন বই-খাতা নিয়ে সাত বছর বয়সী শিশুটি দৌড়ে চলে যায় স্টেশনে। সেখানে ল্যাম্পপোস্টের আলোয় খানিকটা রাত পর্যন্ত চলে লেখাপড়া।

নীলফামারী রেলওয়ে স্টেশনের পাশে ছোট্ট ঘরে বিদ্যুৎহীন ঘরে ছেলে নীরবকে নিয়ে বসবাস রূপসানা বেগমের। তার দুই সন্তানের মধ্যে নীরব ছোট। ১৬ বছর বয়সী বড় ছেলে রিফাত রাজমিস্ত্রির কাজ করেন। সেই রোজগারে কোনোমতে চলে সংসারটি। কিন্তু চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠলেও নীরব লেখাপড় শিখতে চায়। তাই ঘরে কুপির তেল ফুরিয়ে গেলে বই-খাতা হাতে ছুটে যায় স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে। কেননা, সেখানে প্লাটফর্মজুড়ে বিদ্যুতের আলো। 

রূপসানা বেগম জানান, নীরবের বয়স যখন মাত্র ১৬ মাস, তখনই তার  বাবা অন্য এক মেয়েকে বিয়ে করে তাদের ছেড়ে যান। এরপর থেকেই মায়ের সংগ্রাম আর অভাবের মধ্যেই বড় হচ্ছে নীরব। তার বড় ভাই রিফাত ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করে যা আয় করেন, তা দিয়েই কোনোমতে চলে সংসার।

ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ায় তেমন কাজ করতে পারেন না রূপসানা। তিন বেলা খাবার জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে ছেলের লেখাপড়ার খরচ চালানো কঠিন। তবু স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করছে নীরব। ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন থাকলেও আর্থিক অবস্থা সেই স্বপ্নকে কঠিন বাস্তবতার মুখে দাঁড় করাচ্ছে।

রূপসানা বেগম বলেন, ‘আমার ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন। কিন্তু তাকে ঠিকমতো পড়ানোর মতো আর্থিক সামর্থ্য আমার নেই। মানুষের সহযোগিতায় তাকে পড়াচ্ছি।’ তিনি বলেন, ‘সে আর্মি অফিসার হতে চায়, তাই আমিও চেষ্টা করছি। সে আর্মি হোক বা অন্য কিছু করুক, জীবনে যেন প্রতিষ্ঠিত হয়, এটাই আমার স্বপ্ন।’ 

রূপসানা আরো বলেন, ‘আমি অসুস্থ, ঠিকমতো কাজ করতে পারি না। মাদরাসার শিক্ষকও বলেন, ছেলেটা খুব মেধাবী। বড় ছেলে যা আয় করে, তা দিয়েই কোনোমতে সংসার চলে।’

স্থানীয়দের বিশ্বাস, সময়মতো সহযোগিতা পেলে নীরবের মতো মেধাবী শিশুর ভবিষ্যৎ বদলে যাবে।

সাঈদ রানা নামের এক বাসিন্দা বলেন, ‘আমরা রাতে এখানে ক্রিকেট খেলি। প্রায় প্রতিদিনই দেখি নীরব ল্যাম্পপোস্টের নিচে বসে বই পড়ছে। আমরা খেলাধুলা করি, কিন্তু এতে তার কোনো আগ্রহ নেই। সে শুধু পড়াশোনায়ই মনোযোগী।’

আরেক বাসিন্দা পিয়াল হোসেন আপেল বলেন, ‘নীরব খুব মেধাবী একটি ছেলে। পরিবারটি অত্যন্ত অসহায়। তার মা একাই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সমাজের বিত্তবানরা যদি তার পাশে দাঁড়ান, তাহলে ছেলেটি একদিন অনেক দূর যেতে পারবে।’

নীরবের ভাষ্য, ‘আমার মা আমার জন্য অনেক কষ্ট করে। আমি বড় হয়ে আর্মি অফিসার হতে চাই। মায়ের কষ্ট দূর করতে চাই।’

নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিঠুন রায় বলেন, ‘প্রতিদিন সন্ধ্যায় ছেলেটিকে স্টেশনের আলোয় বসে পড়তে দেখি। বিষয়টি আমাকে গভীরভাবে স্পর্শ করে। পারিবারিক সংকট না থাকলে নিশ্চয়ই তাকে এখানে এসে পড়তে হতো না। তার শেখার আগ্রহ অসাধারণ। আমরা সবাই যদি তার পাশে দাঁড়াই, তাহলে সে অবশ্যই ভালো কিছু করতে পারবে।’

ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ বোনের, প্রাণ গেল দুজনেরই

ময়মনসিংহ প্রতিনিধি
ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ বোনের, প্রাণ গেল দুজনেরই
সংগৃহীত ছবি

ময়মনসিংহের নান্দাইলে ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছিল সাত বছর বয়সী এক শিশু। এ ঘটনায় পানিতে ডুবে দুই ভাই-বোনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৭) ও ছেলে মাহমুদুল হাসান (৫)।

পারিবারিক সূত্র জানায়, বাবার বেগুনক্ষেত দেখে বাড়িতে ফেরার পথে অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায় মাহমুদুল। বিষয়টি দেখে তাকে উদ্ধার করতে বড় বোন শরীফা পুকুরে ঝাঁপ দেয়। তবে সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অন্য শিশুদের কাছ থেকে খবর পেয়ে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। তবে এর আগেই প্রাণ হারান ওই দুজন।

এদিকে দুই সন্তানকে হারিয়ে মা মঞ্জিলা বেগমের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নান্দাইল মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

জামালপুর

হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন, আড়াই ঘণ্টা পর চালু তিস্তা এক্সপ্রেস

জামালপুর প্রতিনিধি
হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন, আড়াই ঘণ্টা পর চালু তিস্তা এক্সপ্রেস
সংগৃহীত ছবি

জামালপুর থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ২ ঘণ্টা ১৭ মিনিট‌ আটকা পড়েছিল। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি প্রবেশের পরে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। 

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের যাত্রীরা ওঠানামা শেষে ট্রেনটি স্টেশন ত্যাগের প্রস্তুতি নিলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে স্টেশনেই আটকে পড়ে। পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে তিস্তা এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পরেই তিস্তা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি ২ ঘণ্টা ১৭ মিনিট স্টেশনে আটকা ছিল। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করা হলে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে।
 

ফলের আড়তে মূল্য তালিকা টানানোর নির্দেশ | কালের কণ্ঠ