• ই-পেপার

সৈয়দপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

২ দিন পর হরিপুর সীমান্ত থেকে ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
২ দিন পর হরিপুর সীমান্ত থেকে ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

সীমান্তের শূন্যরেখায় অবস্থানের দুইদিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে পুশ ইন করা ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

সোমবার (৮ জুন) সকালে বিষয়টি দিনাজপুর ৪২ ব্যাটালিয়ানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

আরো পড়ুন

এশিয়ার শীর্ষ ধনীর খেতাব ফিরে পেলেন গৌতম আদানি

এশিয়ার শীর্ষ ধনীর খেতাব ফিরে পেলেন গৌতম আদানি

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) ঠাকুরগাঁও জেলার দায়িত্বপূর্ণ হরিপুর উপজেলার মশালগাঁও বিওপি এলাকায় ৮ জুন রাত আনুমানিক ৩টার পর বিএসএফ কর্তৃক পূর্বে অবস্থানরত ১১ জন ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে অপসারণ করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছে না।

আরো পড়ুন

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম জোরদার রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে। অবৈধ পুশইন ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি বিজিবির সঙ্গে পাহারায় নিয়োজিত স্থানীয়রাও।

আরো পড়ুন

জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

 

উল্লেখ্য, গেল ৬ জুন রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪৯/৭-এস এর কাছে বিএসএফ ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

স্ত্রীকে হত্যার পর নিজের শরীরেও ছুরি চালালো স্বামী

যশোর অফিস
স্ত্রীকে হত্যার পর নিজের শরীরেও ছুরি চালালো স্বামী

যশোরে স্বামীর ছুরিকাঘাতে ছামিনা আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শরীরে ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৮ জুন) ভোরে শহরের শেখহাটি তমালতলা এলাকায় ঘটনাটি ঘটে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। স্বামীর সঙ্গে যশোর শহরের শেখহাটি তমালতলা এলাকায় ভাড়া বাসা থাকতেন। 

পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বাসায় নেশার টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে স্ত্রী ছামিনা আক্তারকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ছামিনাকে তার পরিবারের সদস্যরা দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সুজন তার নিজের শরীরেও ছুরি দিয়ে একাধিক স্থানে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম বলেন, ছামিনাকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। এ ছাড়া সুজনের শরীরেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে খতিয়ে দেখা হচ্ছে।

পঞ্চগড়

৭০ ঘণ্টা পর পুশইন করা ১০ জনকে ফেরত নিল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
৭০ ঘণ্টা পর পুশইন করা ১০ জনকে ফেরত নিল বিএসএফ

পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ পুশইন করা ১০ জনকে প্রায় ৭০ ঘণ্টা পর ফেরত নিয়েছে বিএসএফ। রবিবার (৭ জুন) রাত ২টার পর তাদের ফেরত নিয়ে যায় তারা। 

গত শুক্রবার ভোর ৪টায় তাদের ওই সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। কিন্তু সীমান্তের নোম্যান্সল্যান্ডে তাদের আটকে দেয় বিজিবি। তারপর থেকে তিন দিন নারী ও শিশুসহ তারা সীমান্তের নোম্যান্সল্যান্ডে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে তারা মানবেতর দিন পার করছিলেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী ও তিনজন শিশু রয়েছে।

রবিবার দুপুরে বিএসএফ তাদের বাংলাদেশে আবারও ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি কড়া জবাব দেয়। গেল তিন দিন ধরে দুটি পরিবারসহ এ ১০ জনকে ফেরত নিতে বার বার চাপ প্রয়োগ করছিল বিজিবি। 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম জানান, ‘ওই ১০ জনকে ফেরত নেওয়া হয়েছে। সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে।’

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স ছয় বছর। বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায়।

সোমবার (৮ জুন) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে জানানো প্রতিদিনের হাম তথ্য থেকে এ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল থেকে পাঠানো তথ্য থেকে আরো জানা যায, শেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরো ২৯ শিশু। এ নিয়ে মোট ভর্তি হয়েছে ১ হাজার ৯৬০ জন। এ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে ১৭ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৮০০ শিশু। আর এ পর্যন্ত মারা গেছে ৪৮ শিশু।

সৈয়দপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ | কালের কণ্ঠ