• ই-পেপার

বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন স্পেন মিডফিল্ডার

‘পরিশ্রম ও সততাকে গুরুত্ব না দিলে মেধার পরিবর্তে শর্টকাট নেওয়ার প্রবণতা তৈরি হয়’

ক্রীড়া ডেস্ক
‘পরিশ্রম ও সততাকে গুরুত্ব না দিলে মেধার পরিবর্তে শর্টকাট নেওয়ার প্রবণতা তৈরি হয়’

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার জানিয়েছেন, সমাজে পরিশ্রম ও সততাকে গুরুত্ব না দিলে মেধার পরিবর্তে শর্টকাট নেওয়ার প্রবণতা তৈরি হবে। বৃহস্পতিবার সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে এমনটি জানান তিনি। 

টেন্ডুলকারের এই পোস্টটি এমন একসময়ে এসেছে, যখন কথিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে নয়াদিল্লির যন্তর-মন্তরে ছাত্র বিক্ষোভ চলছে। খবর এনডিটিভি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত ভারতের এই সাবেক তারকা আরো বলেন, যখন ছাত্রছাত্রীরা তাদের ‘কঠোর পরিশ্রমে পুরস্কৃত না হওয়ায় হতাশ’, তখন সবার সম্মিলিতভাবে কাজ করা উচিত।

শচীন টেন্ডুলকার লেখেন, ‘আমার বাবা একজন অধ্যাপক ছিলেন। তিনি অনেক তরুণ শিক্ষার্থীর পরামর্শদাতা ও পথপ্রদর্শক ছিলেন। ছোটবেলাতেই তিনি আমাকে একটি শিক্ষা দিয়েছিলেন, ব্যর্থ হওয়া দোষের নয়, কিন্তু প্রতারণা করা ঠিক নয়। কখনো শর্টকাটের পথ বেছে নেবে না।’

 ‘সমাজে ফলাফলের চেয়ে পরিশ্রম ও সৎ প্রক্রিয়াকে গুরুত্ব দিতে হবে। তা না হলে মেধার পরিবর্তে শর্টকাট নেওয়ার প্রবণতা তৈরি হবে’ বলে যোগ করেন তিনি।

তিনি আরো লেখেন, ‘সমাজের প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব আমাদের। যে সমাজ প্রচেষ্টার চেয়ে ফলাফলকে বেশি গুরুত্ব দেয়, সেখানে মেধার বদলে শর্টকাট খোঁজার প্রবণতা তৈরি হয়।’ 

 ‘তরুণ ভারত স্বপ্ন ও শক্তিতে পরিপূর্ণ। তারাই আমাদের সাফল্যের জ্বালানি। তরুণদের উৎসাহিত ও প্রাণবন্ত রাখতে অভিভাবক, শিক্ষক, বন্ধু, আত্মীয়স্বজন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনসহ আমাদের সবারই বড় দায়িত্ব রয়েছে।’

‘আমাদের এমন সংস্কৃতি তৈরি করতে হবে, যেখানে কঠোর পরিশ্রম পুরস্কৃত হবে, সততাকে উৎসাহিত করা হবে এবং মেধার জয় হবে।’ 

আমি নিশ্চিত, ‘আমরা এমন সমাধান খুঁজে পাব, যা আমাদের সন্তানদের ভবিষ্যৎ শক্তিশালী করবে এবং তাদের স্বপ্নকে সুরক্ষিত রাখবে।’

জয় হিন্দ!

উল্লেখ্য, দিল্লিতে নিট-ইউজি ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় অনিয়মের ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছেন। পরীক্ষাব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনতে জবাবদিহি ও সংস্কারের দাবি জানাচ্ছেন তারা। যন্তর-মন্তরে আয়োজিত এই বিক্ষোভ প্রদর্শনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, অভিভাবকরা অংশ নিয়েছেন।

চেলসি থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিলেন আর্জেন্টাইন উইঙ্গার গার্নাচো

ক্রীড়া ডেস্ক
চেলসি থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিলেন আর্জেন্টাইন উইঙ্গার গার্নাচো

চেলসি থেকে ধারে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন আর্জেন্টাইন তরুণ তারকা উইঙ্গার আলেজান্দ্রো গার্নাচো। ২০২৬-২৭ মৌসুমের জন্য এই চুক্তিটি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ব্লুজরা।

চেলসি জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে আগামী গ্রীষ্মে ২২ বছর বয়সী এই খেলোয়াড়ের দলবদল স্থায়ী হবে। চুক্তিটি স্থায়ী হলে চেলসি প্রায় ৪৩ মিলিয়ন ডলার (৫০ মিলিয়ন ইউরো) পাবে। খবর বিবিসি

এই আর্জেন্টাইন খেলোয়াড় ইতোমধ্যেই ভিলা পার্কে চার বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। তবে কেনার বাধ্যবাধকতা সংক্রান্ত ধারার শর্তাবলী কোনো ক্লাবের পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি। 

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে আসার পর গার্নাচোর গত মৌসুমটি আশানুরূপ কাটেনি। ৪৩ ম্যাচে  মাত্র ৮টি গোল করতে পেরেছিলেন তিনি। চেলসির নতুন কোচ জাবি আলোনসার ভবিষ্যৎ পরিকল্পনায় জায়গা না পাওয়ায় তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন। 

অন্যদিকে ভিলার ম্যানেজার উনাই এমেরি তাকে দলে নিতে ভীষণ আগ্রহী ছিলেন।

এই চুক্তির ঠিক আগেই চেলসি রেকর্ড ১১৭ মিলিয়নের ইউরোতে অ্যাস্টন ভিলা থেকে মর্গান রজার্সকে দলে ভিড়িয়েছিল।

সূর্যবংশীর বিশ্বরেকর্ডের ম্যাচে উড়ে গেল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক
সূর্যবংশীর বিশ্বরেকর্ডের ম্যাচে উড়ে গেল জিম্বাবুয়ে

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। বৈভব সূর্যবংশীর ১৯ বলে ৫০ রানের ঝোড়ো ব্যাটিংয়ে সহজে জয় পায় সফরকারীরা।

টর্নেডো ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন সূর্যবংশী। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটির বিশ্ব রেকর্ড গড়েছেন বাঁহাতি ওপেনার। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি করার দিন তার বয়স দাঁড়ায় ১৫ বছর ১১৮ দিনে। আগের রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার দখলে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে ফিফটি করেছিলেন নেপালের ব্যাটার।

এর আগে অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা ভালো হয়নি সূর্যবংশীর। তবে আজ ঠিকই নিজের বিধ্বংসীরূপটা দেখালেন তিনি। ২৬৩.১৫ স্ট্রাইক রেটের ৫০ রানের ইনিংসটি সাজান সমান ৪ ছক্কা ও চারে।

হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ম্যাচটিতে ভারতের বোলার মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদব প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ব্যাটিংয়ে ভারতের বৈভব সূর্যবংশী মাত্র ১৯ বলে ৫৯ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অধিনায়ক হিসেবে এটি শ্রেয়াস আইয়ারের প্রথম টি-টোয়েন্টি জয়।

পরিবর্তন আসছে আর্জেন্টিনার জার্সিতে

ক্রীড়া ডেস্ক
পরিবর্তন আসছে আর্জেন্টিনার জার্সিতে

২০২৬ সালের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে রানার্স আপ হওয়ার পর পরিবর্তন আসছে আর্জেন্টিনার জার্সিতে। বিশ্বকাপ ধরে রাখার মিশনে ব্যর্থ হওয়ায় কাতারে বিশ্ব চ্যাম্পিয়নের সোনালি ব্যাজটি জার্সির মাঝখানে আর থাকবে না। এখন থেকে শিরোপা প্রতীকটি যুক্ত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের জার্সিতে।

তবে এখন থেকে আর্জেন্টিনা দলের জার্সিতে শোভা পাবে ২০২৪ সালের ‘কোপা আমেরিকা চ্যাম্পিয়ন’ ব্যাজটি।  যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লাউতারো মার্তিনেজের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়ে এই শিরোপা জিতেছিল তারা।

২০২১ সালে মারাকানায় কোপা আমেরিকা জয়ের পর ২০২২ বিশ্বকাপের ঠিক আগ পর্যন্ত আর্জেন্টিনা যে জার্সি পরেছিল, এবারও পরিস্থিতি একই দাঁড়াচ্ছে। এমনকি ২০২৪ কোপা আমেরিকাতেও তারা মূলত ২০২১ সালের কোপা জয়ের ব্যাজ ব্যবহার করেই খেলেছিল। বিশ্ব চ্যাম্পিয়ন ব্যাজটি নয়।

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দলের একটি নতুন জার্সির ছবি ফাঁস হয়ে পড়ে। যদি তারা স্পেনের বিপক্ষে জয় পেত, তবে চার নম্বর বিশ্বজয়ের স্মারক হিসেবে তাদের ক্লাবের লোগোর ওপর চারটি তারকা খচিত জার্সি উন্মোচন করা হতো। 

লিক হওয়া সেই জার্সিতে প্রতিটি তারকার নিচে বিশ্বজয়ের বছরগুলোও খোদাই করা ছিল। তবে ফাইনালে ১-০ ব্যবধানে হারের কারণে সেই বিশেষ চার তারকার জার্সি আপাতত ইতিহাস ও স্মৃতিতেই আটকে রইল।