• ই-পেপার

গুরুদাসপুরে তুচ্ছ ঘটনায় একই পরিবারের পাঁচজনকে হত্যাচেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জে মাদকসহ আটক ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে মাদকসহ আটক ৬

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মান্দ্রা মৌজায় একটি সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি টিম অংশগ্রহণ করে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট অপরাধের বিষয়ে ২টি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জের উপপরিচালক মো. লুৎফর রহমান, লৌহজং উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, র‍্যাব-১০ সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর চার্লস, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান।

ছাতকে মাদক কারবারিসহ ৫ আসামি গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে মাদক কারবারিসহ ৫ আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও তিন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ি (মোহাম্মদপুর) গ্রামের আব্দুল করিমের ছেলে আলকাছ (৪০) এবং ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরেরবন্দ এলাকার মৃত হুছমত আলীর ছেলে ইসলাম উদ্দিন (৪২)।

পুলিশ তাদের হেফাজত থেকে ৩৭৫ মিলিলিটারের ৭ বোতল বিদেশি মদ (এসি ব্ল্যাক) উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা। এছাড়া একটি কালো রঙের পুরাতন রেজিস্ট্রেশনবিহীন হিরো হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। এ ঘটনায় ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, আদালতের পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- কুচবাড়ি গ্রামের মৃত সামছুদ্দের স্ত্রী আরফাতুন লিলাই (৪৫) ও মৃত সামছুদ্দার ছেলে হৃদয় মিয়া (২০), এবং বাঁশটিলা গ্রামের আলীম উদ্দিন ওরফে গেদা মিয়ার ছেলে কুদ্দুছ আলী (৪০)।

ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তার পাঁচজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভূমি বিরোধের সমাধান দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি
ভূমি বিরোধের সমাধান দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লা বিমানবন্দরের আশপাশের ১৩টি গ্রামের ভূমি-সংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১০টা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনের পাশে মানববন্ধন করেন ১৩ গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মানববন্ধন শেষে বেলা পৌনে ১১টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের হস্তক্ষেপে ১৮ মিনিট পর আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানান, বিমানবন্দরের আশপাশের এলাকার ভূমির প্রকৃত মালিকানা, খাজনা-কর আদায় এবং ঐতিহ্যগত চলাচলের রাস্তা ব্যবহারের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বিরোধ চলছে। বিষয়টি নিয়ে একাধিকবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও এখনো কোনো সমাধান হয়নি। তারা দ্রুত ভূমি-সংক্রান্ত জটিলতার নিরসন দাবি করেন।

আরো পড়ুন

রিজার্ভ আরো বাড়ল

রিজার্ভ আরো বাড়ল

 

মানববন্ধনে অংশ নেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতা এস এ বারী সেলিম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ‘নিজ ঘরে পরবাসী’ সংগঠনের সভাপতি আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ১৩টি গ্রামের শত শত বাসিন্দা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, দাবি আদায়ে আন্দোলনকারীরা মহাসড়কের পাশে মানববন্ধন করেন। শেষ পর্যায়ে তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান বলেন, অবরোধের বিষয়টি জেনেছি। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মাল্টিমিডিয়া রিপোর্টার, ময়মনসিংহ
ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের গৌরীপুরে ব্রক্ষপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজের পরদিন মো. মোকরামিন হাসান রাফি (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বয়রা বাজারে অবস্থিত ব্রক্ষপুত্র নদের বয়রা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. মোকরামিন হাসান রাফি একই এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) বেলা তিনটার দিকে তিন বন্ধুর সঙ্গে ব্রক্ষপুত্র নদে গোসল করতে যায় রাফি। একপর্যায়ে তারা সাঁতরে বেশি পানিতে চলে যায়। এসময় ধীরে ধীরে দুই বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও রাফি পানির স্রোতে পানিতে তলিয়ে যায়। এমতাবস্থায় ফায়ারসার্ভিসে খবর দিলে সন্ধ্যা পর্যন্ত পানিতে নেমে খোঁজাখুঁজি করে ডুবুরি দল। কিন্তু তাতেও সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে আবারও ফায়ারসার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালানোর একপর্যায়ে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাফির ফুফাতো ভাই এখলাছুর রহমান বলেন, ‘রাফি সাঁতার জানে। গোসলের একপর্যায়ে গভীর পানিতে চলে যাওয়ার পর রাফি পাড়ে উঠতে চেষ্টা চালাচ্ছিল। কিন্তু স্রোতের মধ্যে পড়ে শত চেষ্টা করেও ব্যর্থ হয়। সে ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়। রাফি খুব ভালো ছেলে ছিল। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ জোহর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।’

গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার কারো বিরুদ্ধে অভিযোগ করেনি। ফলে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।’

গুরুদাসপুরে তুচ্ছ ঘটনায় একই পরিবারের পাঁচজনকে হত্যাচেষ্টার অভিযোগ | কালের কণ্ঠ