• ই-পেপার

রিয়ালের পরিবর্তে ভিম বার!

নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি বিকেলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, ভোররাতে দূর থেকে কেরোসিনমিশ্রিত কাপড়ে আগুন লাগিয়ে স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারা হয়। এতে স্মৃতিস্তম্ভের পাশে থাকা কাপড়ে আগুন ধরে যায়। তবে আগুনের পরিমাণ বেশি না হওয়ায় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, গত ১৬ জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত কর্মসূচির কারণে স্মৃতিস্তম্ভের চারপাশ কাপড়ে মোড়ানো ছিল। সেই কাপড়েই আগুন লাগে।

তিনি আরো বলেন, কারা আগুন দিয়েছে কিংবা কতজন এতে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অগ্নিসংযোগকারীদের শনাক্তে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত শেষ হওয়ার আগে বলা সম্ভব নয়। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই নারায়ণগঞ্জের চাষাড়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলাতেও একই আদলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, হরিণের মাংসসহ আটক ১

খুলনা অফিস
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, হরিণের মাংসসহ আটক ১
সংগৃহীত ছবি

সুন্দরবনের নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে দাকোপ থানার নলিয়ান ক্লোজারপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি অবৈধ হরিণের মাংস উদ্ধার করা হয় এবং এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরো বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাজধানী থেকে সাবেক এমপির ছেলেসহ গ্রেপ্তার ২

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
রাজধানী থেকে সাবেক এমপির ছেলেসহ গ্রেপ্তার ২
গোলাম হাসনাইন রাসেল। ছবি : সংগৃহীত

ঢাকার মিরপুর থেকে পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী বশির উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়। 

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে মিরপুর মডেল থানায় পাঠিয়েছে। পরে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে তাদের পাবনা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। 

‎পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ‎রাসেল পাবনা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেনের বড় ছেলে। আর তার সহযোগী বশির আহমেদ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও স্থানীয় এপিক প্রিন্টার্সের মালিক।

স্থানীয়রা জানায়, মকবুল হোসেন ২০০৮ সাল থেকে টানা চতুর্থবারের এমপি ছিলেন। বাবার আশীর্বাদে ২০১৫ সালে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও ২০২৪ সালের উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন রাসেল। এ ছাড়া ২০২২ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পান তিনি। পরে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর জনগণের রোষানল থেকে বাঁচতে রাতের আঁধারে এলাকা থেকে পালিয়ে যান রাসেল।

‎পাবনা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, ঢাকায় গ্রেপ্তারের পর পাবনা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পাবনা আদালতে পাঠানো হয়েছে। উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 
 

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ এবং সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘সোমবার রাতে নিজ নিজ এলাকা থেকে আব্দুল মোন্নাফ ও মো. সাগরকে গ্রেপ্তার করা হয়। তারা ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম মনিরুজ্জামান বলেন, ‘সোমবার রাতে উধুনিয়া এলাকা থেকে রেজাউল করিম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

রিয়ালের পরিবর্তে ভিম বার! | কালের কণ্ঠ