• ই-পেপার

মাদক কেনার টাকা না পেয়ে কুরআন শরীফে আগুন, পুত্রকে পুলিশে দিলেন পিতা

নদী-ডোবা এখন মৃত্যুফাঁদ: রংপুরে ১০ দিনে ১২ প্রাণহানি

নজরুল ইসলাম রাজু, রংপুর
নদী-ডোবা এখন মৃত্যুফাঁদ: রংপুরে ১০ দিনে ১২ প্রাণহানি
প্রতীকী ছবি

রংপুর জেলায় মাত্র ১০ দিনের ব্যবধানে পুকুর, নদী ও জলাবদ্ধ এলাকায় পানিতে ডুবে ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন শিশু, ৪ জন কিশোর এবং একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছেন। একের পর এক এমন মর্মান্তিক ঘটনায় জেলাজুড়ে শোক ও উদ্বেগ বিরাজ করছে।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে পীরগাছা উপজেলায়। এছাড়া তারাগঞ্জ, গঙ্গাচড়া, বদরগঞ্জ ও রংপুর মহানগরীতেও পৃথক ঘটনায় একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বিশেষ করে শিশু মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বদরগঞ্জে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

রোববার (৭ জুন) দুপুরে বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক বাগবাড়ি গ্রামে নিখোঁজের তিন দিন পর সাজেদুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো পড়ুন

আবুধাবিতে টিকিটবিহীন স্মার্ট পার্কিং চালু

আবুধাবিতে টিকিটবিহীন স্মার্ট পার্কিং চালু

 

পীরগাছায় তিন দিনে ছয় শিশুর মৃত্যু

পীরগাছা উপজেলায় কয়েক দিনের ব্যবধানে ছয় শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) কল্যাণী ইউনিয়নের চওড়া মাসুয়া পাড়ায় পাঁচ বছরের এক শিশু পুকুরে পড়ে মারা যায়।

এর আগের দিন শুক্রবার (৫ জুন) কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকায় রাজীব মিয়া (৬) ও সেনাতুল আক্তার (৪) পানিতে ডুবে মারা যায়। তারা চাচাতো ও জ্যাঠাতো ভাইবোন।

৩ জুন কান্দি ইউনিয়নের দিকটারী ও দাদন দোলাপাড়া এলাকায় সোহাগ (৪) ও আবিদ হাসান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়। তারা সম্পর্কে ফুপাতো ভাই।

একই দিনে ১৪ মাস বয়সী ওয়াজেদ আলী নামে আরেক শিশু বাড়ির পাশের জলাবদ্ধ জমিতে পড়ে মারা যায়। পরিবারের অজান্তে সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল বলে জানা গেছে।

আরো পড়ুন

ফুসফুস প্রতিস্থাপনের অপেক্ষায় নরওয়ের রাজকুমারী

ফুসফুস প্রতিস্থাপনের অপেক্ষায় নরওয়ের রাজকুমারী

 

গঙ্গাচড়ায় ভাই-বোনের মৃত্যু

গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মাজারেরপাড় এলাকায় ২৭ মে পানিতে ডুবে রুশা মনি (১৫) ও তার ছোট ভাই সাইফ (৫) মারা যায়। একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তারাগঞ্জে নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

২৯ মে তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাঙ্গীরহাট তেলিপাড়া গ্রামে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে অহিদ ইসলাম (১৫) ও মাসুদ রানা (১৬) নামে দুই কিশোরের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, তারা বন্ধু ছিল এবং একসঙ্গে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।

ঘাঘট নদীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

গত ৫ জুন রংপুর মহানগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিহাব (২৬) পানিতে ডুবে মারা যান। তিনি নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও স্থানীয় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গ্রামীণ এলাকায় পুকুর, ডোবা, খাল ও নদীতে সহজ প্রবেশাধিকার এবং নিরাপত্তা ব্যবস্থার অভাব শিশু মৃত্যুর অন্যতম কারণ।

তাদের মতে, শিশুদের একা পানির কাছে যেতে না দেওয়া, বাড়ির আশপাশের জলাশয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং অভিভাবকদের সার্বক্ষণিক নজরদারি বাড়ানো জরুরি।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. গওসুল আজিম চৌধুরী বলেন, ‘পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। গ্রামাঞ্চলের খোলা জলাশয়ের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে।’

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, ‘সামাজিক সচেতনতা বৃদ্ধি ছাড়া এ ধরনের দুর্ঘটনা পুরোপুরি রোধ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ জলাশয় চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

আরো পড়ুন

যুদ্ধের ১০০ দিন: কতবার সমঝোতার পথে ছিল যুক্তরাষ্ট্র-ইরান?

যুদ্ধের ১০০ দিন: কতবার সমঝোতার পথে ছিল যুক্তরাষ্ট্র-ইরান?

 

সমন্বিত উদ্যোগের দাবি

স্থানীয় বাসিন্দাদের মতে, অধিকাংশ পুকুর ও জলাশয়ের চারপাশে নিরাপত্তাব্যবস্থা না থাকায় শিশুরা সহজেই ঝুঁকিতে পড়ে। তারা পুকুরে বেড়া, সতর্কতামূলক সাইনবোর্ড এবং কমিউনিটি পর্যায়ে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, মাত্র ১০ দিনের ব্যবধানে ১২ জনের মৃত্যু রংপুরের জন্য একটি গুরুতর সতর্কসংকেত। শিশুদের পানিতে ডুবে মৃত্যু রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দোলন গ্রেপ্তার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দোলন গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় মো. রিয়াদ হোসেন তালুকদার দোলন (৩৫) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাত ২টার দিকে উপজেলার পৌরসভার বাদে আঠারোবাড়ী নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার (৭ জুন) সাকলে দোলনের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ। গ্রেপ্তার পৌরসভার বাদে আঠারোবাড়ী গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে। তিনি কেন্দুয়া উপজেলা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক।

আরো পড়ুন
নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

 

কেন্দুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, দোলন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজবাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজবাড়িতে অভিযান তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি সি আর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলাও রয়েছে। 

ওসি মো. মেহেদী মাকসুদ বলেন, ‘দোলন একটি সি আর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। এখন তিনি থানা হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হবে।’

গৌরনদীতে নিখোঁজ যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গৌরনদীতে নিখোঁজ যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার
সংগৃহীত ছবি

নিখোঁজের দুদিন পর রবিবার (৭ জুন) সকালে বাড়ির পাশের ডোবা থেকে রেজাউল হাওলদার (২১) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে।

স্থানীয় গ্রামপুলিশ রাসেল মৃধা মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার (৫ জুন) দুপুরে রাজমিস্ত্রী রেজাউল হাওলাদার বাড়ি থেকে বের হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। রবিবার (সকাল সাতটার দিকে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে খবর দেন। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গৌরনদী থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল পুকুর সংলগ্ন এলাকা থেকে পুলিশ ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে। ফলে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ভাসমান অবস্থায় রেজাউলের মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি রেজাউলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সখীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সখীপুরে সড়ক দুর্ঘটনায় শাহেদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার প্রতিমাবংকী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শাহেদ ছয় মাস আগে সৌদি আরব থেকে বাড়িতে আসেন। শুক্রবার সকাল ১১টার দিকে পৌরসভার জলেখানা মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাজধানীর উত্তরা একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার ভোররাতে তার মৃত্যু হয়।

আরো পড়ুন

রামিসাকে হত্যার রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ

রামিসাকে হত্যার রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ

 

শাহেদের চাচা নূরুল ইসলাম বলেন, দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে রোববার ভোররাতে সে মারা যায়।

মাদক কেনার টাকা না পেয়ে কুরআন শরীফে আগুন, পুত্রকে পুলিশে দিলেন পিতা | কালের কণ্ঠ