পাবজি মোবাইল ও নারুতো শিপুডেন- এর যৌথ উদ্যোগে গেমটির আট বছরের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় কোলাবোরেশন Version 4.5-এ আসছে পাবজি মোবাইল এবং নারুতো শিপুডেন-এর বিশ্বব্যাপী পার্টনারশিপ, যা গেমে নিয়ে আসবে আইকনিক অ্যানিমে সিরিজ থেকে অনুপ্রাণিত রূপান্তরকারী গেমপ্লে ও ফিচার
বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল ঘোষণা করছে নারুতো শিপুডেন-এর সাথে তাদের আসন্ন পার্টনারশিপ, যা সর্বকালের সবচেয়ে প্রিয় ও প্রভাবশালী অ্যানিমে ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। পাবজি মোবাইল-এর ইতিহাসে সবচেয়ে উচ্চাভিলাষী ক্রসওভারগুলোর একটি হিসেবে বিবেচিত এই Version 4.5, যা ৯ জুলাই লঞ্চ হবে, খেলোয়াড়দের পাবজি মোবাইল-এর নিজস্ব প্ল্যাটফর্মে এমনভাবে NARUTO-এর জগৎ অনুভব করার সুযোগ দেবে, যা আগে কখনো সম্ভব হয়নি।
Naruto Production Committee-র তত্ত্বাবধানে তৈরি এই কোলাবোরেশনে খেলোয়াড়রা পাবেন গভীরভাবে সংযুক্ত গেমপ্লে মেকানিক্স, রূপান্তরিত পরিবেশ, এবং NARUTO-কে যুগের পর যুগ ধরে ভক্তদের কাছে জনপ্রিয় করে তোলা গুরুত্বপূর্ণ স্থান ও শক্তির নিখুঁত পুনর্নির্মাণ। এই ব্যাপক পার্টনারশিপে খেলোয়াড়রা ঘুরে দেখতে পারবেন নারুতোর কাহিনীর গুরুত্বপূর্ণ স্থানগুলো, যার মধ্যে রয়েছে Hidden Leaf Village, Hokage Rock এবং The Final Valley, আরও অনেক কিছুর পাশাপাশি। একজন প্রকৃত শিনোবি হিসেবে অনুভব করতে খেলোয়াড়রা ব্যবহার করতে পারবেন শক্তিশালী নিনজুৎসু যেমন Chidori, Rasengan, Shadow Clone, Flying Raijin Jutsu এবং আরও অনেক কিছু। আরও তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে জানিয়ে পাবজি মোবাইল নিশ্চিত করেছে যে গেমপ্লেতে থাকবে একটি বিশেষ বস ফাইট, যেখানে খেলোয়াড়রা মুখোমুখি হবেন নারুতোর কাহিনীর কেন্দ্রবিন্দুতে থাকা আইকনিক দানব The Nine-Tails-এর।
খেলোয়াড়রা আরও পাবেন বিভিন্ন থিমযুক্ত ক্যারেক্টার সেট, যার মধ্যে রয়েছে Naruto, Sasuke, Sakura, Kakashi, Hinata, Tsunade, Jiraiya, Gaara এবং Madara, পাশাপাশি আরও অপ্রকাশিত থিমভিত্তিক কনটেন্ট।
"উদ্ভাবনী পার্টনারশিপ ও প্রিমিয়াম প্লেয়ার অভিজ্ঞতার মাধ্যমে ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্টের নতুন মানদণ্ড প্রতিষ্ঠায় পাবজি মোবাইল বদ্ধপরিকর। NARUTO-এর বিশ্বব্যাপী দীর্ঘস্থায়ী প্রভাব এবং এর উদ্যমী ভক্তগোষ্ঠী এই কোলাবোরেশনকে একটি স্বাভাবিক মেলবন্ধনে পরিণত করেছে। প্রিয় সাংস্কৃতিক আইকনগুলোকে পাবজি মোবাইল-এর তীব্রতা, গভীরতা ও ব্যাপ্তির সাথে একত্র করে আমরা আমাদের অন্যতম সবচেয়ে উচ্চাভিলাষী ও প্রতীক্ষিত ক্রসওভার অভিজ্ঞতা উপহার দিতে যাচ্ছি," বলেন Tencent Games-এর পাবজি মোবাইল Publishing বিভাগের প্রধান Vincent Wang।
১৯৯৯ সালে যাত্রা শুরুর পর থেকে NARUTO সর্বাধিক দেখা ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ অ্যানিমে ও মাঙ্গা সিরিজগুলোর একটি হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। এই ফ্র্যাঞ্চাইজি এখনও বিশ্বজুড়ে
কোটি কোটি দর্শককে আকৃষ্ট করছে, যা এর দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা, প্রজন্মভেদে আবেদন, এবং একটি শীর্ষস্থানীয় বিনোদন ফ্র্যাঞ্চাইজি হিসেবে ধারাবাহিক প্রাসঙ্গিকতাকে তুলে ধরে।
পাবজি মোবাইল-এর সাথে নারুতো শিপুডেন-এর পার্টনারশিপ এবং Version 4.5 সম্পর্কে আরও তথ্য ৯ জুলাই রিলিজের আগে শীঘ্রই প্রকাশ করা হবে। গেমটি বিনামূল্যে ডাউনলোড ও খেলা যাবে App Store এবং Google Play Store-এ।
পাবজি মোবাইল সম্পর্কে
পাবজি মোবাইল তৈরি হয়েছে PUBG: BATTLEGROUNDS-এর ভিত্তিতে, যে গেমটি ২০১৭ সালে ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্ট জগতে এক ঝড় তুলেছিল। সর্বোচ্চ ১০০ জন খেলোয়াড় প্যারাশুটে করে এক প্রত্যন্ত দ্বীপে নামেন এবং জয়ীর জন্য সব-কিছু নীতিতে লড়াইয়ে অংশ নেন। খেলোয়াড়দের নিজেদের অস্ত্র, বাহন এবং রসদ খুঁজে বের করে সংগ্রহ করতে হয়, এবং দৃশ্যত ও কৌশলগতভাবে সমৃদ্ধ এক ব্যাটলগ্রাউন্ডে, যা ক্রমশ সংকুচিত হতে থাকা প্লে জোনের মধ্যে খেলোয়াড়দের ঠেলে দেয়, প্রতিটি প্রতিপক্ষকে পরাজিত করতে হয়। পাবজি মোবাইল যৌথভাবে তৈরি করেছে Tencent Games-এর LIGHTSPEED STUDIOS এবং KRAFTON, Inc.। আরও তথ্যের জন্য, দেখুন পাবজি মোবাইল-এর অফিসিয়াল সোশ্যাল চ্যানেল Facebook, Instagram, X এবং YouTube।
NARUTO সম্পর্কে
NARUTO হলো মাসাশি কিশিমোতো রচিত একটি শোনেন মাঙ্গা, যা Weekly Shōnen Jump-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। ১৯৯৯ সালে এর ধারাবাহিক প্রকাশনা শুরু হওয়ার পর থেকেই এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ২০১৪ সালে ৭০০তম চ্যাপ্টারের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। এর মূল চরিত্র, নারুতো উজুমাকি, একজন নিনজা, যিনি হোকাগে অর্থাৎ Hidden Leaf Village-এর নেতা হওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রাণঘাতী লড়াই এবং অতীতের ক্ষোভ কাটিয়ে ওঠেন। ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে বিতরণ করা এই সিরিজের ভলিউমগুলোর সম্মিলিত বিক্রি ২৫ কোটিরও (২৫০ মিলিয়ন) বেশি কপি ছাড়িয়ে গেছে। এর অ্যানিমে সংস্করণ ২০০২ সাল থেকে TV Tokyo নেটওয়ার্কে প্রচারিত হতে শুরু করে, এবং ২০০৭ সাল থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত এটি নারুতো শিপুডেন নামে প্রচারিত হয়। ২০২২ সালের অক্টোবরে সিরিজটি এর টিভি অভিষেকের ২০তম বার্ষিকী উদযাপন করে। এ পর্যন্ত এগারোটি থিয়েট্রিক্যাল অ্যানিমে চলচ্চিত্রও মুক্তি পেয়েছে। বর্তমানে এই অ্যানিমে বিশ্বব্যাপী ১৪৫টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রচারিত হচ্ছে, যা একে বিশ্বজুড়ে সমাদৃত একটি প্রিয় জাতীয় সৃষ্টিকর্মে পরিণত করেছে।