• ই-পেপার

দেশের সব মাদরাসাপ্রধানকে অধিদপ্তরের জরুরি নির্দেশনা

ঢাবির উপ-উপাচার্যের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাবির উপ-উপাচার্যের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের হাতে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তার হাতে এই পদক তুলে দেন।

পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের জন্য গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে এই পদক লাভ করেন অধ্যাপক ড. আবদুস সালাম। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ৭ জুন এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রসংগত, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পরিবেশ, বায়ুদূষণ ও প্রযুক্তি বিষয়ে প্রায় ২৫ বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। বায়ুদূষণ, অ্যাটমোস্ফেরিক সায়েন্স, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা করে বাংলাদেশের বায়ুর মানোন্নয়ন ও দূষণের উৎস শনাক্তকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তার অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি ১৫০টিরও বেশি থিসিস তত্ত্বাবধান করেছেন।

জাতীয় পরিবেশ পদক লাভ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা প্রো-ভাইস চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা-প্রচার এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ড

সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না এলেই শাস্তি

অনলাইন ডেস্ক
সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না এলেই শাস্তি
সংগৃহীত ছবি

প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে নিজ দপ্তরে প্রবেশসহ ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা না মানলে বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার  হুঁশিয়ারি দিয়েছে বোর্ড।

বৃহস্পতিবার (৯ জুলাই) মাদরাসা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

বোর্ডের নির্দেশনাগুলো হলো– সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে, অফিস সময় শেষ হওয়ার আগে কেউ নিজ দপ্তর ত্যাগ করবে না, অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের নিজ বিভাগের প্রধানের (রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক ও প্রকাশনা নিয়ন্ত্রক) অনুমতি নিয়ে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর তফসিল অনুযায়ী ডিজিটাল হাজিরা দিয়ে অফিস ত্যাগ করতে হবে ও বোর্ডের সব আঞ্চলিক অফিসের কর্মকর্তা ও কর্মচারীকে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কর্মস্থল ত্যাগ করতে হবে।

এদিকে চলমান আলিম পরীক্ষা চলাকালে অফিসে উপস্থিতিসহ বিভিন্ন কার্যক্রমের জন্য পৃথক নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

এতে বলা হয়, আলিম পরীক্ষা ২০২৬ চলাকালীন পরীক্ষার দিনগুলোতে সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। আলিম পরীক্ষা চলাকালীন প্রতি শনিবার পরীক্ষা শাখা, আইসিটি সেল, কম্পিউটার শাখা, প্রশাসন (সংস্থাপন) ও পরীক্ষা সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে।

কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেল প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময়

অনলাইন ডেস্ক
জানা গেল প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময়
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশ করা হতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এর পাশাপাশি কিছু কারিগরি জটিলতাও দেখা দিয়েছে। এ কারণে ফল প্রকাশের কার্যক্রম পিছিয়েছে।

তবে বড় কোনো জটিলতা তৈরি না হলে আগামী রবিবার (১২ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বন্যা পরিস্থিতি

শনিবারের এইচএসসি পরীক্ষার বিষয়ে যা বলছে বোর্ড

অনলাইন ডেস্ক
শনিবারের এইচএসসি পরীক্ষার বিষয়ে যা বলছে বোর্ড
প্রতীকী ছবি/ এইআই দিয়ে তৈরি

চট্টগ্রাম বিভাগসহ দেশের অন্যগুলোর কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতি এলাকাগুলোতে আগামী শনিবারের এইচএসসি ও সমমনা পরীক্ষার সিদ্ধান্ত আগামীকাল শুক্রবারের মধ্যে জানানো হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আকতারুজ্জামান জানিয়েছেন তারা পরিস্থিতি পর্যাবেক্ষণ করছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

তিনি গণমাধ্যমকে জানান, শনিবারের পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে শুক্রবার দুপুরের মধ্যেই তা জানিয়ে দেওয়া হবে।

শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হবে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) মাদরাসার আলিমের ইংরেজি প্রথম পত্র ও কারিগরি বোর্ডের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ পরীক্ষা।

এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার গতকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।