• ই-পেপার

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

৭ কলেজের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক
৭ কলেজের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা গ্রহণ ও ফলাফল দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ২০২৫ সনের অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের এবং ২০২৫ সনের মাস্টার্স শেষ পর্বের ফরম পূরণ ও পরীক্ষার সম্ভাব্য তারিখ ঢাকা কলেজের অধ্যক্ষের সুপারিশের প্রেক্ষিতে নির্ধারণ করা হয়েছে যাতে করে উক্ত সময়ের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রমসহ আনুষঙ্গিক কার্যাদি সম্পন্ন করা যায়। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার সম্ভাব্য সময় আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। একইভাবে দ্বিতীয় বর্ষের পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে, তৃতীয় বর্ষের পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা আগস্ট মাসের চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।

এ ছাড়া মাস্টার্স শেষ পর্বের ফাইনাল পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে।

প্রাথমিকের ১ কোটির বেশি শিক্ষার্থীকে ইউনিফর্ম-জুতা-ব্যাগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিকের ১ কোটির বেশি শিক্ষার্থীকে ইউনিফর্ম-জুতা-ব্যাগ দেবে সরকার
ছবি : কালের কণ্ঠ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ৭ লাখের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা, মোজা এবং স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। মূল কার্যক্রম শুরুর আগে আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) এই সামগ্রী বিতরণ শুরু হবে। সোমবার (৮ জুন) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

 

ববি হাজ্জাজ জানান, পাইলট প্রজেক্টের আওতায় মোট সাড়ে তিন লাখাধিক শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনা হবে। তবে কার্যক্রমটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে অন্তত ১ লাখ শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণের মাধ্যমে পাইলট প্রজেক্টের যাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীদের কাছে সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পাইলট প্রজেক্টের পুরো কাজ শেষ করার লাখ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, পাইলট প্রজেক্টের অভিজ্ঞতা ও ফলাফলের ওপর ভিত্তি করে আগামী জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে সামগ্রী বিতরণ শুরু হতে পারে। সারা দেশের কোনো উপজেলা যেন বাদ না পড়ে, সেই লাখ্যে প্রতিটি উপজেলার একাধিক স্কুলকে এই কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে। সব মিলিয়ে ২৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় এই পাইলট প্রজেক্টের আওতায় থাকবে।

এই উদ্যোগে বড় ধরনের সহযোগিতা দিচ্ছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে ৫ লাখ পাটের স্কুল ব্যাগ উপহার হিসেবে দিচ্ছে তারা।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে স্কুল ব্যাগটি ওয়াটারপ্রুফিং থাকবে। ওনারা সেই জিনিসগুলো চিন্তাভাবনা করে... সব পর্যবেক্ষণ করেই সব কিছু তৈরি করেছেন। যেহেতু এটা পাইলট, তাই যদি কোনো ভুলত্রুটি থেকে থাকে এখান থেকে আমরা জানতে পারব, পূর্ণাঙ্গ কার্যক্রমে যখন যাব তখন যেন সেটা ঠিক করে নেওয়া যায়।’

আরো পড়ুন
সিংড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৬

সিংড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৬

 

এ ছাড়া মাঠ পর্যায়ে প্রতিটি এলাকায় এই কার্যক্রম সফল করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। 

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানবেন যেভাবে

অনলাইন ডেস্ক
এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানবেন যেভাবে
সংগৃহীত ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

আরো পড়ুন
প্রিপেইড মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের টোকেন পেলে যা করবেন

প্রিপেইড মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের টোকেন পেলে যা করবেন

 

ফলাফল জানার উপায়:

  • অনলাইনে: অনলাইনে ফলাফাল জানার জন্য ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।ওয়েবসাইটে শিক্ষার্থীর পরীক্ষার সন, বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানা যাবে।
  • ২. এসএমএস: মোবাইলের মেসেজের মাধ্যমে ফলাফল জনতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—[SSC<স্পেস>বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>সাল।] উদাহরণ: SSC DHA 123456 2026। এবং পাঠাতে হবে 16222 নম্বরে।
  • প্রি-রেজিস্ট্রেশন (মাদরাসা বোর্ডের জন্য): ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মোবাইলে ফল পেতে চাইলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে—Dakhil MAD রোল নম্বর সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: [Dakhil MAD 123456 2026]
  • কারিগরি বোর্ডের ফল : জানতে মেসেজে লিখতে হবে— [SSC TEC রোল নম্বর 2026 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।]
  • প্রতিষ্ঠানভিত্তিক ফল: প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: কালের কণ্ঠ

অবিলম্বে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৮ জুন) দুপুরে শান্তিগঞ্জস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হাজি আকরম আলী দাখিল মাদরাসায় অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। 

একপর্যায়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে এসে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০২০ সালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের আইন পাস হয়েছে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষাবর্ষ পাঠ ও নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান থাকলেও প্রতিষ্ঠার ৫ বছরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। এমনকি এখনো জমি অধিগ্রহণ হয়নি। ফলে জেলার শান্তিগঞ্জ উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাসে পাঠ কার্যক্রম চালাতে হচ্ছে। এতে শিক্ষার্থীরা নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন। স্থায়ী ক্যাম্পাস না থাকায় একাডেমিক ও প্রশাসনিক সকল ধরনের সুবিধা থেকেও শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। এসব সমস্যার কারণে ক্যাম্পাসের মানসম্মত শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চালু না হলে আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এদিকে বিক্ষোভ চলাকালে আন্দোলন থেকে সরে আসতে শিক্ষার্থীদের আহ্বান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিজাম উদ্দিন। তিনি বলেন, স্থায়ী ক্যাম্পাসের জন্য আমরা কাজ করছি। জটিলতাগুলো কাটিয়ে ওঠার জন্য সব মহলে যোগাযোগ করা হচ্ছে।