• ই-পেপার

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী

বাড়ল সোনার দাম, ভরি কত?

অনলাইন ডেস্ক
বাড়ল সোনার দাম, ভরি কত?

টানা ৩ দফা কমানোর পর এবার দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

তিন দফা কমার পর আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?

অনলাইন ডেস্ক
তিন দফা কমার পর আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?

দেশের বাজারে টানা তিন দফা কমেছে সোনার দাম। স্থানীয় বাজারে খাঁটি সোনার (তেজাবি স্বর্ণ) সরবরাহ বাড়ায় এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে টানা তিন দফায় মূল্যবান এই ধাতুর দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ১০ দফা দাম সমন্বয়ে সাত বারই কমেছে সোনার দাম। এরমধ্যে সবশেষ টানা তিন দফায় ভরিতে মোট ৮ হাজার ৭৪৮ টাকা কমানো হয়েছে।

বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে টানা তৃতীয় দফা সোনার দাম কমিয়েছে বাজুস।

আরো পড়ুন
বৈষম্য বাড়াবে নতুন পে স্কেল

বৈষম্য বাড়াবে নতুন পে স্কেল

 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ১৬ মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

আরো পড়ুন
সাংবাদিকদের রাজনৈতিক পরিচয় সংগ্রহ করছে পুলিশ, তীব্র সমালোচনা

সাংবাদিকদের রাজনৈতিক পরিচয় সংগ্রহ করছে পুলিশ, তীব্র সমালোচনা

 

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৬ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৩৫ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৩১ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়।

আরো পড়ুন
‘ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি’—বিশ্বকাপ দলে ডাক পেয়ে নেইমার

‘ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি’—বিশ্বকাপ দলে ডাক পেয়ে নেইমার

 

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৯ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২১ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে বাকি ১৮ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, দেশে কোনটার ভরি কত?

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, দেশে কোনটার ভরি কত?
স্বর্ণ-রুপার বার। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান সংঘাতের একটি ইতিবাচক সমাধানের আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। এতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা প্রশমিত হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফার হারও সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে নিচে নেমে এসেছে। আর এই জোড়া প্রভাবেই বিশ্ববাজারে সোনার দাম এক ধাক্কায় ১ শতাংশের বেশি বেড়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বুধবার (২০ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫২৫ দশমিক ৯৫ মার্কিন ডলার হয়েছে। অথচ আজ দিনের শুরুতেই ধাতুটির দাম গত সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে আগামী জুনে সরবরাহের চুক্তিভিত্তিক সোনার দাম (গোল্ড ফিউচার্স) শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৫২৯ দশমিক ৩০ ডলারে বেচাকেনা হচ্ছে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘হাই রিজ ফিউচার্স’-এর মেটালস ট্রেডিং বিভাগের পরিচালক ডেভিড মেগার এই পরিস্থিতি নিয়ে বলেন, ট্রেজারি ইল্ডের টানা বাড়তে থাকার প্রবণতা থেকে বাজার কিছুটা স্বস্তি পেয়েছে। আর সে কারণেই সোনার দাম সাম্প্রতিক সর্বনিম্ন অবস্থান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি বেঞ্চমার্ক ট্রেজারি নোটের মুনাফার হার ২০২৫ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বিশ্লেষকদের মতে, সাধারণত ট্রেজারি বন্ডের মুনাফার হার বাড়লে সোনা সঞ্চয় রাখার আগ্রহ কমে যায়; কারণ সোনা থেকে কোনো নিয়মিত লভ্যাংশ বা সুদ পাওয়া যায় না।

ডেভিড মেগার আরো বলেন, যুদ্ধাবস্থার যেকোনো ধরনের সমাধান বা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়া সোনার বাজারের জন্য ইতিবাচক সংকেত। এর ফলে বাজারে সুদের হার কমবে—এমন একটি প্রত্যাশা তৈরি হয়, যা সোনার বাজারকে চাঙ্গা করতে বড় ভূমিকা রাখবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে আবারও আশ্বাস দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে যে বিঘ্ন ঘটছে, তা নিয়ে বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। শান্তি আলোচনার চূড়ান্ত ফলাফল কী হয়, সেদিকেই এখন সবার নজর।

সাধারণত জ্বালানি তেলের দাম বাড়লে তা সরাসরি মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার চড়া রাখতে হয়। সোনাকে মূল্যস্ফীতি মোকাবেলার নিরাপদ মাধ্যম মনে করা হলেও, সুদের হার চড়া থাকলে এই ধাতুটির বাজারে মন্দা দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ (ফেড) আগামী জুনের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখবে—এমন সম্ভাবনা এখন ৮৯ দশমিক ৬ শতাংশ বলে মনে করছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা দেখছেন ৪৮ দশমিক ৬ শতাংশ বিনিয়োগকারী।

তবে সোনার এই সুসময় সাময়িক হতে পারে বলে আভাস দিয়েছে বহুজাতিক ব্যাংক সিটি। তারা জানিয়েছে, নিকটবর্তী সময়ে সোনা নিয়ে তারা সতর্ক অবস্থানে থাকছে এবং আগামী তিন মাসের মধ্যে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩০০ ডলারে নেমে আসতে পারে।

বুধবার রাতের শেষভাগে ফেডারেল রিজার্ভের এপ্রিল মাসের নীতিনির্ধারণী বৈঠকের কার্যবিবরণী (মিনিটস) প্রকাশ পাওয়ার কথা রয়েছে, যা আগামীতে বাজারের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ ঊর্ধ্বমুখী ছিল। রুপার (স্পট সিলভার) দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৪২ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৫ দশমিক ১২ ডলারে লেনদেন হচ্ছে।

এই দেশে জন্ম নেওয়া প্রথম পাপ, দ্বিতীয় পাপ ব্যবসা করা : ব্যবসায়ী ইমরান

অনলাইন ডেস্ক
এই দেশে জন্ম নেওয়া প্রথম পাপ, দ্বিতীয় পাপ ব্যবসা করা : ব্যবসায়ী ইমরান
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান।

এই দেশে জন্মগ্রহণ প্রথম পাপ এবং দেশে ব্যবসা করা দ্বিতীয় পাপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি মনে করি টোটাল স্টিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত। যখন সিস্টেমে থাকে তখন কথা বলে না, আবার যখন সিস্টেম থেকে বের হয় তখন সিস্টেমের বিরোধিতা করে। এটি একটি দ্বিচারিতা।’

‘কোনো কিছু নিয়ে কথা যাবে না’ মন্তব্য করে ইমরান হাসান বলেন, ‘আজকে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, পাশাপাশি আমলাতন্ত্রে দুর্বৃত্তায়ন। এই কারণে দেশের ১৮ কোটি মানুষের নাভিশ্বাস উঠেছে। আমাদের বিভাজন করে দেওয়া হয় পলিটিক্যালি। বিভাজন এমন একটা জায়গায় চলে গেছে যে, কেউ কথা বলে না।’

কোথাও ন্যায্য বিচার নেই বলেও মন্তব্য করে তিনি প্রশ্ন করেন, কোথায় অনিয়ম নেই?  

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, বর্তমান কর নির্ধারণ পদ্ধতি অকার্যকর এবং পুরো ব্যবস্থাকে ডিজিটাল সমন্বয়ের আওতায় আনা প্রয়োজন। তার দাবি, অনেক ক্ষেত্রে প্রশাসনিক হয়রানি ও অনানুষ্ঠানিক চাপের কারণে ব্যবসায়ীরা করব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছেন।