• ই-পেপার

‘ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি’—বিশ্বকাপ দলে ডাক পেয়ে নেইমার

আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন ২০ জন

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন ২০ জন
কোচ লিওনেল স্কালোনির সঙ্গে অধিনায়ক লিওনেল মেসি। ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড গোছানোর কাজ শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি ও তার কোচিং স্টাফ প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা কমিয়ে ৩৫ জনে নামিয়ে এনেছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। 

চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণার আগে ধাপে ধাপে এই কাটছাঁট করা হচ্ছে। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মার্কা জানিয়েছে, ইউরোপের বিভিন্ন ক্লাবকে ইতোমধ্যে নির্বাচিত খেলোয়াড়দের বিষয়ে জানানো হয়েছে। তবে সবাইকে আর্জেন্টিনায় ডাকা হবে না।

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় আগামী ৩০ মে। তার আগেই স্কালোনি তার শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলবেন।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্কোয়াডে নেতৃত্বে থাকবেন লিওনেল মেসি। তবে জায়গার জন্য লড়াই চলছে তরুণ ও পরীক্ষাধীন কয়েকজন ফুটবলারের মধ্যেও।

এরই মধ্যে কয়েকজন পরিচিত নাম প্রাথমিক তালিকা থেকেই বাদ পড়েছেন। চোট কিংবা ফর্মের কারণে বাইরে আছেন পাওলো দিবালা, আলেহান্দ্রো গোমেজ, হুয়ান ফয়থ ও আনহেল কোরেয়া। এছাড়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ফ্রাঙ্কো আরমানি ও আনহেল দি মারিয়া।

বিশ্বকাপে ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা রক্ষা অভিযান। এরপর প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। 

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ থেকে বাদ পড়ে মুখ খুললেন ব্রাজিল তারকা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ থেকে বাদ পড়ে মুখ খুললেন ব্রাজিল তারকা
এন্টনি। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি রিয়ার বেতিস তারকা এন্টনির। তবে হতাশ হলেও দারুণ পরিণত প্রতিক্রিয়া জানিয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এন্টনি লিখেছেন, ‘অবশ্যই আরেকটি বিশ্বকাপ মিস করার কষ্ট আছে। কিন্তু আমি শান্ত আছি এবং এখন পর্যন্ত যা অর্জন করেছি, তা নিয়ে গর্বিত।’

তিনি আরো বলেন, ‘এখন সময় বন্ধুদের সমর্থন করার, যারা ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর লড়াইয়ে প্রতিনিধিত্ব করবে। আমি এখান থেকেই তাদের জন্য শুভকামনা জানাব। আর আমি কাজ চালিয়ে যাব, কারণ এই স্বপ্ন এখনো বেঁচে আছে।’

কার্লো আনচেলত্তি ঘোষিত ব্রাজিল দলে জায়গা না পেলেও স্পেনের ক্লাব রিয়াল বেতিসের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন এন্টনি। চলতি মৌসুমে ১৪ গোল ও ১০ অ্যাসিস্ট করে লা লিগার অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড় হয়ে উঠেছিলেন তিনি।

এন্টনির বাদ পড়া নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। অনেকের মতে, পারফরম্যান্সের বিচারে তিনি দলে থাকা কয়েকজন ফরোয়ার্ডের চেয়েও ভালো ছিলেন।

২০২২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছিলেন এন্টনি। তবে ২০২৩ সালের পর জাতীয় দলে নিয়মিত সুযোগ হারান তিনি। পরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে স্পেনে গিয়ে নিজের ক্যারিয়ার নতুনভাবে গড়ে তুলেছেন।

এখন ব্রাজিলের বিশ্বকাপ দলে না থাকলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই তারকা। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।

বিশ্বকাপের জন্য তারকাখচিত দল ঘোষণা মিশরের, কারা আছেন

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের জন্য তারকাখচিত দল ঘোষণা মিশরের, কারা আছেন
সংগৃহীত ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে মিশর। প্রত্যাশামতো দলটিতে জায়গা পেয়েছেন অধিনায়ক মোহাম্মদ সালাহ।

কোচ হোসাম হাসান ঘোষিত তারকাখচিত এ দলে আরো আছেন ওমর মারমুশ ও মাহমুদ ত্রেজেগের মতো গুরুত্বপূর্ণ তারকারা।

গোলরক্ষক হিসেবে দলে আছেন মোহাম্মদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, এল মাহদি সোলিমান ও মোহাম্মদ আলা।

রক্ষণভাগে জায়গা পেয়েছেন মোহাম্মদ হানি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম ও মোহাম্মদ আবদেলমোনেমদের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা।

মিডফিল্ডে সালাহর সঙ্গে থাকছেন এমাম আশুর, আহমেদ সাইয়েদ জিজো ও ইব্রাহিম আদেল।

আক্রমণভাগে মারমুশের সঙ্গে রয়েছেন হামজা আবদেল করিম ও আকতাই আবদুল্লাহ।

মিশরের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: মোহাম্মদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, এল মাহদি সোলিমান ও মোহাম্মদ আলা

ডিফেন্ডার: মোহাম্মদ হানি, তারেক আলা, হামদি ফাতহি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ,মোহাম্মদ আবদেলমোনেম, আহমেদ ফাত্তৌহ, করিম হাফেজ

মিডফিল্ডার: মারওয়ান আতিয়া, মোহান্নাদ লাশিন, নাবিল এমাদ ডুঙ্গা, মাহমুদ সাবের, আহমেদ সাইয়েদ জিজো, মাহমুদ ত্রেজেগে, এমাম আশুর, মোস্তফা জিকো, ইব্রাহিম আদেল, হাইথাম হাসান, মোহাম্মদ সালাহ

ফরোয়ার্ড: ওমর মারমুশ, আকতাই আবদুল্লাহ, হামজা আবদেল করিম। 

 

বিশ্বকাপে ‘গ্রুপ’ পর্বে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরান। আগামী ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফারাওরা।

প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন আর্সেনাল উইঙ্গার, নাম উঠল গিনেস বুকে

ক্রীড়া ডেস্ক
প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন আর্সেনাল উইঙ্গার, নাম উঠল গিনেস বুকে
আর্সেনালের উইঙ্গার ম্যাক্স ডাউনম্যান। ছবি : এক্স থেকে

আসি আসি করেও সর্বশেষ তিন মৌসুমে ধরা দেয়নি। অবশেষে যখন ধরা দিল ততদিনে সময়ের বয়স দাঁড়িয়েছে ২২ বছর। দীর্ঘ প্রতীিক্ষার পর প্রিমিয়ার লিগে আবারও চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। 

আর্সেনালের ১৪তম শিরোপা জয়ের মধ্যে দিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন ম্যাক্স ডাউম্যান। প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। গানারদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ডাউম্যানের বয়স ১৬ বছর ১৪৪ দিন হয়।

 

তাতে ফিল ফোডেনের কীর্তিকে পেছনে ফেলেছেন ডাউম্যান। এতদিন ১৭ বছর ৩৫০ দিনে বয়সে ম্যানচেস্টার সিটির হয়ে রেকর্ডটা ধরে রেখেছিলেন এই মিডফিল্ডার। ডাউম্যান রেকর্ডটা নিজের করে নেওয়ায় স্বাভাবিকভাবেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তুলেছেন।

 

শুধু এই রেকর্ডই নয়, আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে আরেকটি কীর্তি গড়েছেন ডাউম্যান। ইংল্যান্ডের শীর্ষ লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা এই উইঙ্গার। ১৬ বছর ৭৩ দিন বয়সে এভারটনের বিপক্ষে গোলটি করেন তিনি। তাতে ভেঙে যায় ২১ বছর আগে গড়া জেমস ভনের রেকর্ড। ২০০৫ সালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলটি করার সময় এভারটনের ফরোয়ার্ডের বয়স হয়েছিল ১৬ বছর ২৭০ দিন।