• ই-পেপার

ঘুরে দাঁড়াচ্ছে এসআইবিএল, দুই মাসে আদায় ৭৯৪ কোটি টাকা

আইসিসিবিতে শুরু হলো ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

নিজস্ব প্রতিবেদক
আইসিসিবিতে শুরু হলো ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো
ছবি: কালের কণ্ঠ

দেশের ডেনিম শিল্পের সক্ষমতা, উদ্ভাবন ও টেকসই উৎপাদন ব্যবস্থাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো’। বুধবার (১০ জুন) শুরু হওয়া এ প্রদর্শনী বৃহস্পতিবার (১১ জুন) শেষ হবে।

এবারের মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের প্রায় ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে ডেনিম ও নন-ডেনিম ফ্যাব্রিক উৎপাদনকারী প্রতিষ্ঠান, পোশাক প্রস্তুতকারক, গবেষণা ও রঞ্জনবিষয়ক প্রতিষ্ঠান এবং বিভিন্ন মেশিনারি কম্পানি তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে।

মেলায় ডেনিম উৎপাদনের সর্বশেষ উদ্ভাবন, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং নতুন পণ্যের সমাহার তুলে ধরা হয়েছে। আয়োজকদের মতে, এসব উদ্যোগ বৈশ্বিক ডেনিম বাজারে বাংলাদেশের সম্ভাব্য নেতৃত্বের সক্ষমতা তুলে ধরবে।

প্রদর্শনীর পাশাপাশি ডেনিম শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদনসংক্রান্ত চ্যালেঞ্জ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার বলেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। এ সময়ে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা, উচ্চমানের বিনিয়োগ আকর্ষণ, অর্থনীতির বহুমুখীকরণ, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এবং এলডিসি উত্তরণের প্রস্তুতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এমন একটি সাহসী ও টেকসই উন্নয়নভিত্তিক বাজেট প্রত্যাশা করে, যা ব্যবসা পরিচালনার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে।

মাইকেল মিলার আরো বলেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে বাংলাদেশের অনুরোধ বর্তমানে পর্যালোচনার মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র—উভয় বাজারেই ডেনিম পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে। এ অর্জনের পেছনে বাংলাদেশ ডেনিম এক্সপোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল, প্যাসিফিক জিন্সের পরিচালক লুথমেলা ফারিদ এবং ইন্ডিটেক্সের বাংলাদেশ ও পাকিস্তান অঞ্চলের আঞ্চলিক প্রধান হাভিয়ের সান্তোনহা ওলসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন
পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩

পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যবেক্ষক হিসেবে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংককে অবহিত করবেন।

আরো পড়ুন
প্রভা কি আবারও প্রেমে পড়েছেন?

প্রভা কি আবারও প্রেমে পড়েছেন?

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এ পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা ও সুশাসন আরো জোরদার করতে সহায়ক হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

হালাল সনদ অর্জনে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থাকবে ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবেদক
হালাল সনদ অর্জনে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থাকবে ইন্দোনেশিয়া
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে হালাল সনদ অর্জনের দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। এ লক্ষ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর কথাও জানিয়েছে দেশটি।

বুধবার (১০ জুন) ঢাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্তিওওয়াতি। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ও শিল্পসচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা জানান, আগামী মাসে দেশটিতে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক হালাল পণ্য মেলার আয়োজন করা হবে। ওই মেলায় বাংলাদেশের উদ্যোক্তারা তাদের উৎপাদিত হালাল পণ্য ও সেবা নিয়ে অংশ নেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ হালাল বাজার হিসেবে ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। এ ক্ষেত্রে হালাল শিল্পের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার হবে।

এ সময় বাংলাদেশের এসএমই ফাউন্ডেশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা প্রতিষ্ঠান (বিএসটিআই)-এর সঙ্গে দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান ও মো. ফিরোজ উদ্দিন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার ও ফারজানা খান, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং মো. আব্দুস সালাম সরদার উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইন্দোনেশিয়ার ইসলামী অর্থনীতি ও অর্থায়নের শরিয়াহ ব্যবসা ও উদ্যোগবিষয়ক জাতীয় কমিটির মহাপরিচালক পুতু রাহউইদিয়াসা এবং ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি মোহাম্মদ রিয়াদ আলীও বৈঠকে অংশ নেন।

২০০৬ সালে প্রতিষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী বর্তমানে প্রায় ২১ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৮ লাখ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৯৯ শতাংশই কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ এই খাতে সৃষ্টি হয়েছে এবং এতে ৩ কোটির বেশি মানুষ কর্মরত।

হালাল পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে ইন্দোনেশিয়ার সঙ্গে এ ধরনের সহযোগিতা বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন
সোনা-রুপার গয়না। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ২ শতাংশের বেশি কমে দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই ধাতুটির ওপর চাপ তৈরি হয়েছে। খবর রয়টার্স

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৮ দশমিক ৮৬ ডলারে নেমে আসে। গত ২৩ মার্চের পর এটি সর্বনিম্ন দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রে আগস্ট ডেলিভারির সোনার ফিউচারসের দামও ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৬৯ দশমিক ৯০ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় যুদ্ধবিরতির সম্ভাবনা দুর্বল হয়ে পড়েছে। এর ফলে জ্বালানি তেলের দাম বেড়ে মূল্যস্ফীতির ঝুঁকি আরো বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

ব্রোকারেজ প্রতিষ্ঠান এফএক্সটিএমের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক লুকম্যান ওতুনুগা বলেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়লেও মূল্যস্ফীতির আশঙ্কা এবং সম্ভাব্য সুদের হার বৃদ্ধির কারণে সোনার বাজার চাপে রয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় যুদ্ধ অবসানের প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে ইরানি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা জর্দান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এপ্রিল মাসে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এ ধরনের সংঘর্ষের এটি অন্যতম বড় ঘটনা।

বাজারসংশ্লিষ্টদের মতে, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার পর থেকে সোনার দাম ২০ শতাংশের বেশি কমেছে। একই সঙ্গে তেলের দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতির চাপও বাড়ছে।

এদিকে সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা বর্তমানে ৭০ শতাংশ হিসেবে বিবেচনা করছেন ব্যবসায়ীরা।

বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের মে মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রতিবেদনের দিকে নজর রাখছেন। এসব তথ্য ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

অন্যদিকে সোনার সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভারের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ৮০ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ৩ দশমিক ৯ শতাংশ। তবে প্যালাডিয়ামের দাম সামান্য বেড়ে ১ হাজার ২২৭ দশমিক ২৫ ডলারে পৌঁছেছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

ঘুরে দাঁড়াচ্ছে এসআইবিএল, দুই মাসে আদায় ৭৯৪ কোটি টাকা | কালের কণ্ঠ