• ই-পেপার

ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি দাবি করেনি : সালাউদ্দিন

গণ-অভ্যুত্থান স্মরণে ২৮ ও ২৯ জুলাই ছাত্রদলের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
গণ-অভ্যুত্থান স্মরণে ২৮ ও ২৯ জুলাই ছাত্রদলের কর্মসূচি

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ জুলাই দেশব্যাপী কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ও ২৯ জুলাই (মঙ্গলবার ও বুধবার) জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করবেন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহারসামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান
ছবি : ভিডিও থেকে নেওয়া

অন্যায় এবং জামায়াত একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’ 

এ সময় দেশবাসীকে জামায়াতের অন্যায়, অপরাধ দেখলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, আমরা সংশোধন হবো।’

আজ শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

বক্তব্যে জামায়াত আমির দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।

মানব জাতির সূচনা থেকে শয়তান তাদের ক্ষতি করার জন্য লেগে আছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি সর্বক্ষণ নিজেদের মধ্যে খোদাভীতি রাখার আহ্বান জানান।

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পর্যালোচনা সভা

অনলাইন ডেস্ক
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পর্যালোচনা সভা
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)-এর একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় দলের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা শক্তিশালীকরণ সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি বিষয় পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভার শুরুতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ২০২৩ সালের এপ্রিল মাসে প্রণীত কেন্দ্রীয় কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবং স্থানীয় পর্যায়ে ২০টি ইউনিটে বাস্তবায়িত কৌশলগত পরিকল্পনার ফলাফল তুলে ধরা হয়। 

প্রশিক্ষণ কার্যক্রম প্রাতিষ্ঠানিকীকরণ, কমিটিসমূহে নারীর অন্তর্ভুক্তি বৃদ্ধি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন এবং জনসম্পৃক্তিমূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। অংশগ্রহণকারীদের মধ্যে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে ধারণাগত ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে রয়েছে চাহিদা নিরূপণ, বিদ্যমান কৌশলগত কর্মপরিকল্পনা হালনাগাদকরণ এবং তার কার্যকর বাস্তবায়ন।

সভায় বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব মো. ইসমাইল জবিউল্লাহ। প্রতিনিধিদলে আরো ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) এবিএম মোশাররফ হোসেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে সভায় উপস্থিত ছিলেন সংস্থাটির চিফ অব পার্টি আমিনুল এহসান, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস এবং সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম। 

প্রসঙ্গত, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও)-এর সহায়তায় বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা প্রদান করে আসছে।

ধর্মমন্ত্রীর পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আহ্বান হেফাজতের

অনলাইন ডেস্ক
ধর্মমন্ত্রীর পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আহ্বান হেফাজতের
ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

দেশের সর্বস্তরের আলেম-ওলামাসহ সবাইকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

হেফাজতের এই দুই নেতা বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করব। আল্লাহ তাআলা তাওফিক দান করুন। 

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন।

এদিকে আজ বৃহস্পতিবার বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে উলামায়ে কেরাম ও ছাত্র-শিক্ষক নিয়ে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। এ সময় মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। 

হেফাজত আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন দ্বিনদার ও দেশপ্রেমিক মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তি। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁকে শিগগিরই সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।

এদিকে আজ বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসায়ও ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। আরো উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ। 

জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসায় দোয়া পরিচালনা করেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী। জামিয়া আরাবিয়া জিরিতে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব। 

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। 

জামিয়া ইউনুছিয়ায় দোয়া পরিচালনা করেন জমিয়ার মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ। 

কুমিল্লা আশরফুল উলুম মাদরাসায় দোয়া পরিচালনা করেন মুফতি শামসুল ইসলাম জিলানী।

ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি দাবি করেনি : সালাউদ্দিন | কালের কণ্ঠ