• ই-পেপার

লন্ডনযাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার!

ধামইরহাটে পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাটে পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ছবি: কালের কণ্ঠ

নওগাঁর ধামইরহাট উপজেলায় ভারত সীমান্ত দিয়ে পুশ ইন, সীমান্ত হত্যা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার আমাইতাড়া বাজার এলাকা থেকে নওগাঁ জেলা ১১ দলীয় ঐক্যের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

এ সময় নওগাঁ জেলা জামায়াতে আমির খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমির অধ্যাপক মহিউদ্দীন, জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট. আ. স. ম সায়েম, সহ-সেক্রেটারি মারুফ আহমেদ, উপজেলা জামায়াত আমির কামরুজ্জামান জুয়েল, নওগাঁ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব সোহাগ, নওগাঁ জেলা এলডিপির যুগ্ম আহ্বায়ক শাহান শাহ্ চিশতী, নওগাঁ জেলা খেলাফত মজলিসে সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর নির্যাতন, হত্যা এবং জোরপূর্বক পুশ ইনের ঘটনা দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ পুশ ইন রোধ এবং কূটনৈতিকভাবে এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।’

আদ-দ্বীন হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান নূরুন্নিসা সিদ্দীকার

নিজস্ব প্রতিবেদক
আদ-দ্বীন হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান নূরুন্নিসা সিদ্দীকার
ফাইল ছবি

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সেখানে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

শুক্রবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সরকার বৃহস্পতিবার (১১ জুন) আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাপ্তাহিক ছুটির আগের দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে হাসপাতালে অবস্থানরত রোগীদের চলমান চিকিৎসাসেবা অনিশ্চয়তার মুখে পড়েছে। নবজাতকদের মৃত্যু নিঃসন্দেহে মর্মান্তিক এবং এটি হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার পরিচায়ক। তবে এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন ছিল।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, হাসপাতালের কার্যক্রম বন্ধের আগে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে রোগীদের বিকল্প চিকিৎসা ব্যবস্থার সুযোগ করে দেওয়া উচিত ছিল। তা না হলে নারী, শিশু ও অন্যান্য রোগীরা ভোগান্তিতে পড়তে পারেন।

তিনি আরো বলেন, প্রায় তিন দশক ধরে আদ্‌-দ্বীন হাসপাতাল স্বল্প খরচে চিকিৎসাসেবা দিয়ে আসছে। বিশেষ করে নিম্ন আয়ের ও অসচ্ছল মানুষের চিকিৎসায় প্রতিষ্ঠানটির ভূমিকা রয়েছে।

এ অবস্থায় মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে তিনি বলেন, হাসপাতালে ভর্তি নারী, শিশু ও অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

আওয়ামী লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না : পাটওয়ারী

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না : পাটওয়ারী
ফাইল ছবি

আওয়ামী লীগের হামলা থেকে বাংলাদেশের কেউ রক্ষা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শুক্রবার চট্টগ্রাম সফরে গিয়ে সেখানকার গণমাধ্যমকর্মীদের সামনে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের ক্ষেত্রে সরকারের নমনীয় মনোভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল করে। এ বিষয়ে সরকারের কাছে জবাব চাই।

আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, জনগণকে তারা যেন হুমকির মুখে ফেলতে না পারে। দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলাদেশে তাদের হয়। তারা যেন বাংলাদেশে আর কোনো ভাই-বোনদেরকে খুনের সিদ্ধান্ত নিতে না পারে সেব্যাপারে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

এর আগে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন পাটওয়ারীসহ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তারা।

এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট : মিয়া গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক
এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট : মিয়া গোলাম পরওয়ার
ফাইল ছবি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের’ আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এই বাজেট বিগত আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক নীতিকেই স্মরণ করিয়ে দিচ্ছে বলে দাবি তার।

ব্যাংকিং সেক্টরে চলমান অনিয়ম ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে জামায়াতের এই শীর্ষ নেতা আশঙ্কা প্রকাশ করেন, এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বাজেট পাস হলে দেশের সামগ্রিক অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

লন্ডনযাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার! | কালের কণ্ঠ