• ই-পেপার

নাহিদ-লিটনের জন্য অপেক্ষা

  • দ্বিপক্ষীয় সিরিজ খেলতে লম্বা সময় পর অস্ট্রেলিয়া সফরে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশ দল ঘোষণায় আরেকটু সময় নেবে। অপেক্ষাটা মূলত টেস্ট দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য লিটন ও নাহিদের জন্য।

টিভিতে

টিভিতে

ক্রিকেট

লঙ্কা প্রিমিয়ার লিগ

কলম্বো ক্যাপস-জাফনা কিংস

সরাসরি, বিকেল ৩-৩০ মিনিট

স্টার স্পোর্টস ৩

 

ডাম্বুলা সিক্সার্স-গল গ্যালান্টাস

সরাসরি, রাত ৮টা

স্টার স্পোর্টস ৩

 

দ্য হান্ড্রেড (নারী)

সাউদার্ন ব্রেভ-ওয়েলস ফায়ার

সরাসরি, রাত ৮টা

সনি স্পোর্টস ১

 

দ্য হান্ড্রেড

সাউদার্ন ব্রেভ-ওয়েলস ফায়ার

সরাসরি, রাত ১১-৩০ মিনিট

সনি স্পোর্টস ১

 

সাফ ফুটবল বাংলাদেশে

সাফ ফুটবল বাংলাদেশে

ক্রীড়া প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসরের আয়োজন করবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকায়। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন মঙ্গলবার নিশ্চিত করেছে আয়োজক হিসেবে বাংলাদেশের নাম। আগামী ২৫ জুলাই প্রতিযোগিতার আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হবে ঢাকায়।

মেয়েদের সিরিজ জয়

মেয়েদের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক : কাবাডিতে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী দল। গতকাল মঙ্গলবার পল্টন জাতীয় কাবাডি স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিকরা ৩৪-২২ পয়েন্টে হারিয়েছে নেপাল নারী কাবাডি দলকে। গতকাল জিতে ৩-১ এ এগিয়ে গিয়ে এক ম্যাচ বাকি থাকতে পাঁচ ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করেছে বাংলাদেশ নারী কাবাডি দল। আগামীকাল একই মাঠে পঞ্চম ম্যাচ।

 

ঘরে ফেরা

ঘরে ফেরা

চার বছর আগে কাতার থেকে সোনালি ট্রফিটা নিয়ে দেশে ফিরেছিলেন তাঁরা। এবারও স্বপ্ন ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছেছিল আর্জেন্টিনা। কিন্তু দুর্ভাগ্য এবার বিশ্বকাপ ছাড়াই দেশে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেসরা। সোনালি ট্রফিটা নিয়ে ফিরতে না পারলেও দেশে ভক্ত-সমর্থকদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা। বুয়েনস এইরেসে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। ছবি : রয়টার্স