• ই-পেপার

চেয়ারম্যান তামিম

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ সেমিফাইনাল

আর্জেন্টিনা-ইংল্যান্ড

পুনঃপ্রচার, সকাল ১০টা

ফ্রান্স-স্পেন

পুনঃপ্রচার, রাত ১টা

 

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ইংল্যান্ড-ভারত

দ্বিতীয় ওয়ানডে, সরাসরি, সন্ধ্যা ৬টা

সনি স্পোর্টস ১ ও ৫

ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড

তৃতীয় ওয়ানডে, সরাসরি

রাত ১২-৩০ মিনিট, ফ্যানকোড

 

 

কথামালা

কথামালা

স্পেনের ফাইনালে ওঠা কোনো বিস্ময় নয়। দুর্দান্ত একটা দল, যারা ভালো ফুটবল খেলে এবং নিজেদের দর্শনের প্রতি বিশ্বস্ত থাকে।

আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার

হাভিয়ের জানেত্তি

 

আমাকে বলতেই হচ্ছে, রদ্রি মাঠজুড়ে ছিল। কী দারুণ একটা ম্যাচ, কী দারুণ একজন খেলোয়াড়।

সুইডেনের সাবেক স্ট্রাইকার

জ্লাতান ইব্রাহিমোভিচ

 

এই দল (স্পেন) কী করতে পারে, সেটা আমাকে অবাক করে। তবে এটা বিনা মূল্যে বা কাকতালীয়ভাবে আসেনি।

স্পেন কোচ

লা ফুয়েন্তে

 

 

অধিনায়ক হিসেবে আমাকে সব দায়িত্ব নিতে হবে এবং এতে আমার কোনো সমস্যা নেই। আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম। কিন্তু পারিনি।

ফ্রান্স অধিনায়ক

কিলিয়ান এমবাপ্পে

 

আমি লা ফুয়েন্তের জন্য খুশি, এটা (ফাইনাল) তাঁর প্রাপ্য। তিনি চমৎকার একজন মানুষ। তাঁর জাতীয় দলে যা দেখি, তা আমরা নিজেদের জাতীয় দলে দেখার আশা করি।

আর্জেন্টিনা কোচ

লিওনেল স্কালোনি

 

ম্যাচের (বেলজিয়ামের বিপক্ষে) সময় যত এগিয়ে আসছিল, আমি ততই ফুটবলে বেশি করে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু লাল কার্ডের ঘটনায় তা বেশ কঠিন ছিল।

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড

ফোলারিন বালোগান

ইয়ামালের বাড়িতে চোর!

ইয়ামালের বাড়িতে চোর!

লামিন ইয়ামাল যখন বিশ্বকাপ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন, তখন তাঁর বার্সেলোনার বাড়িতে চোর হানা দিয়েছে! তবে এই স্প্যানিশ তারকার ব্যক্তিগত নিরাপত্তাদলের তৎপরতায় চোররা সুবিধা করতে পারেনি। দুই মুখোশধারী বাড়ির দেয়াল টপকানোর সময় সিসিটিভিতে ধরা পড়ে। পরে স্থানীয় পুলিশকে জানানো হয় বিষয়টি। পুলিশ সন্দেহভাজন দুই চোরকে খুঁজছে। ইউরো নিউজ 

 

টি-টোয়েন্টিতেও ধুঁকছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টিতেও ধুঁকছে বাংলাদেশ

টেস্ট আর ওয়ানডের পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে গতকাল বুলাওয়েতে স্বাগতিক দলের কাছে ৩২ রানে হেরেছে সফরকারীরা। তাতে বৃথা গেছে নাহিদ রানার দুর্দান্ত বোলিং আর লম্বা বিরতির পর সুযোগ পাওয়া ইয়াসির আলি রাব্বির ঝোড়ো ফিফটি।

আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭০ রান করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। টপ অর্ডারের তিন ব্যাটার ড্রেসিংরুমে ফেরেন ৩৪ রানের মধ্যে। ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ও দায়িত্ব নিতে পারেননি। তিনি ১৪ রানে আউট হয়ে দলের চাপ আরো বাড়িয়ে যান। তাওহিদের পথ অনুসরণ করতে বেশি সময় নেননি নুরুল হাসান সোহানও। পরের ওভারে রান আউটের শিকার হন তিনি। তাতে ৭৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এখান থেকে যা একটু লড়াই করেছেন ইয়াসির। এই ডানহাতি ব্যাটার ৩৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন। তাঁকে কিছুটা সঙ্গ দিলেও ইনিংস বড় করতে পারেননি শেখ মেহেদী হাসান। এই লোয়ার-মিডল অর্ডার ব্যাটার আউট হন ১৯ রান করে। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতে বাংলাদেশ অল আউট হয় ১৩৮ রানে। অথচ বল হাতে আরেকবার উজ্জ্বল ছিলেন নাহিদ। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন এই তরুণ ফাস্ট বোলার।