• ই-পেপার

কথামালা

সাত মিনিটের জাদু

সাত মিনিটের জাদু

পিছিয়ে পড়ে বারবার বীরের মতো লড়েই ঘুরে দাঁড়াচ্ছে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে অবিশ্বাস্য সেই প্রত্যাবর্তনের গল্পটা লেখা হচ্ছে মহাতারকা মেসির অসাধারণ কীর্তিতেই। শেষ ষোলোয় মাত্র ১৩ মিনিটে মেসিরা ম্যাজিক দেখিয়ে জিতেছিলেন মিসরের বিপক্ষে। সেই মেসিই সেমিফাইনালে সাত মিনিটের এক জাদুতে দলকে তুললেন ফাইনালে। ১-০ গোলে পিছিয়ে থাকার পর ৮৫ মিনিটে তাঁর অ্যাসিস্টে সমতা ফেরান এনসো ফের্নান্দেস। আর যোগ করা সময়ে (৯২ মিনিট) মেসির আরেকটি বাড়ানো বল থেকে জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেস।
ছবি : রয়টার্স

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ সেমিফাইনাল

আর্জেন্টিনা-ইংল্যান্ড

পুনঃপ্রচার, সকাল ১০টা

ফ্রান্স-স্পেন

পুনঃপ্রচার, রাত ১টা

 

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ইংল্যান্ড-ভারত

দ্বিতীয় ওয়ানডে, সরাসরি, সন্ধ্যা ৬টা

সনি স্পোর্টস ১ ও ৫

ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড

তৃতীয় ওয়ানডে, সরাসরি

রাত ১২-৩০ মিনিট, ফ্যানকোড

 

 

ইয়ামালের বাড়িতে চোর!

ইয়ামালের বাড়িতে চোর!

লামিন ইয়ামাল যখন বিশ্বকাপ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন, তখন তাঁর বার্সেলোনার বাড়িতে চোর হানা দিয়েছে! তবে এই স্প্যানিশ তারকার ব্যক্তিগত নিরাপত্তাদলের তৎপরতায় চোররা সুবিধা করতে পারেনি। দুই মুখোশধারী বাড়ির দেয়াল টপকানোর সময় সিসিটিভিতে ধরা পড়ে। পরে স্থানীয় পুলিশকে জানানো হয় বিষয়টি। পুলিশ সন্দেহভাজন দুই চোরকে খুঁজছে। ইউরো নিউজ 

 

চেয়ারম্যান তামিম

ক্রীড়া প্রতিবেদক
চেয়ারম্যান তামিম

আনুষ্ঠানিকভাবে আইসিসির স্বীকৃতি পাওয়ার সঙ্গে সংস্থাটির নতুন দায়িত্বও পেয়েছেন বিসিবির নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তিনি, যেখানে তাঁর সঙ্গে আছেন ক্রিকেট নামিবিয়ার প্রতিনিধি রুডি ভ্যান বুরেন, বিসিসিআইয়ের দেবজিৎ সাইকিয়া, ইসিবির রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ। আইসিসি