আমরা পুরোপুরি এই ম্যাচটিতেই (ফ্রান্স) মনোযোগ দিচ্ছি। প্রতিপক্ষের শক্তি-সামর্থ্য আমাদের জানা আছে। তবে আমরা যে ফ্রান্সকে হারাতে পারি, এ নিয়ে আমাদের কোনো সংশয় নেই। -স্পেন কোচ, লুইস দে লা ফুয়েন্তে
ফুটবলে সহায়তা বলে কোনো বিষয় নেই। বিশেষ করে ২০২৬ সালে এসে এত সব প্রযুক্তির মধ্যেও কারো থেকে কোনো সহায়তা নেওয়া এক কথায় অসম্ভব। -আর্জেন্টিনা কোচ, লিওনেল স্কালোনি
আমি তাকে (বদলি গোলরক্ষক সেনে ল্যামেন্স) জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছি। সে দুর্দান্ত একজন গোলরক্ষক। এই ধরনের কঠিন পরিস্থিতিই একজন মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। -বেলজিয়াম গোলরক্ষক, থিবো কোর্তোয়া
ফ্রান্সের যদি কাউকে ভয় পেতে হয়, সেটা আমরা। আগেও আমরা ওদের বিদায় করেছি। ওদের আমরা দুইবার হারিয়েছি। বিশ্বকাপে আমরাই সেরা দুই দল। -স্পেন ফরোয়ার্ড, লামিন ইয়ামাল
আমরা স্পেনের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছি। আমি জানি না মাইকেল অলিভার কেন ভিএআরে (হ্যান্ডবল) রিভিউ করতে গেলেন না। এটা আমাদের বিপক্ষে গেছে। -বেলজিয়াম কোচ, রুদি গার্সিয়া
তাঁর (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) সঙ্গে দেখা করা এবং গলফ খেলাটা ছিল এক অফদ্ভুত পরাবাস্তব অভিজ্ঞতা। সত্যি বলতে, তিনি বেশ ভালো গলফ খেলেন। -ইংল্যান্ড অধিনায়ক, হ্যারি কেইন