• ই-পেপার

যোগ্যতা প্রমাণ করেছে আফ্রিকানরা

  • ৯ দল শেষ বত্রিশে ওঠে, যার মধ্যে পাঁচটি গ্রুপ রানার্স আপ হিসেবে এবং বাকি চারটি লাভ করে সেরা তৃতীয় স্থান। আফ্রিকার দেশগুলোর সাফল্যের হার ৯০ শতাংশ। অন্যান্য অঞ্চল থেকে আসা দেশগুলো তাদের চেয়ে পিছিয়ে—দক্ষিণ আমেরিকা (৮৩.৩৩%), ইউরোপ (৮১.২৫%) ও এশিয়া (২২.২২%)।

উইম্বলডনের নতুন রানি

উইম্বলডনের নতুন রানি

উইম্বলডনের নতুন রানি লিন্ডা নোসকোভা। অল ইংল্যান্ড ক্লাবে নারী এককের অল চেক ফাইনালে তিনি ৬-২, ৫-৭, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন ক্যারোলিনা মুচোভাকে। ক্যারিয়ারে এটা প্রথম গ্র্যান্ড স্লাম ২১ বছর বয়সী নোসকোভার। প্রথমবার গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেই উইম্বলডন শিরোপা জিতলেন তিনি। আর দ্বিতীয়বার গ্র্যান্ড স্লাম ফাইনাল হারলেন মুচোভা। বিবিসি

 

 

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড

সরাসরি, সকাল ৭টা

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ইংল্যান্ড-ভারত নারী টেস্ট

তৃতীয় দিন, সরাসরি, বিকেল ৪টা

সনি স্পোর্টস ২ এইচডি

মেজর লিগ ক্রিকেট

মায়ামি নিউ ইয়র্ক-ওয়াশিংটন ফ্রিডম

সরাসরি, রাত ২-১৫ মিনিট

স্টার স্পোর্টস ২ এইচডি

টেনিস

উইম্বলডন চ্যাম্পিয়নশিপ

পুরুষ একক ফাইনাল, সরাসরি, রাত ১০-৩০ মিনিট, স্টার স্পোর্টস ২ এইচডি

 

 

 

জোকোভিচকে থামালেন সিনার

জোকোভিচকে থামালেন সিনার

২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের কাছাকাছি এসেও পারলেন না নোভাক জোকোভিচ। রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লাম জেতা এই সার্বিয়ান তারকাকে উইম্বলডনের সেমিফাইনালে থামিয়েছেন ইয়ানিক সিনার। বর্তমান বিশ্বের এই ১ নম্বর তারকা জিতেছেন ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে। গতবারও উইম্বলডন জেতা এই ইতালিয়ান তারকা তা ধরে রাখার লড়াইয়ে আজ নামবেন আলেকজান্ডার জভরেভের বিপক্ষে। বিবিসি

 

ক্ষমা চাইলেন ভিনি

ক্ষমা চাইলেন ভিনি

এবার বিশ্বকাপে শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। আসরে চার গোল করা ভিনিসিয়ুস জুনিয়র তাই ক্ষমা প্রার্থনা করেছেন সেলেসাওভক্তদের কাছে। তিনি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আপনাদের জন্য ও আমার পরিবারের জন্য এই বিশ্বকাপটা খুব করে জিততে চেয়েছিলাম। কিন্তু তা না হওয়ায় আমি ক্ষমা চাইছি।’ রয়টার্স