যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনমানের টেকসই উন্নয়নের জন্য শুধু একক কোনো পেশার ওপর নির্ভর করে থাকলে চলবে না। বিশেষ করে অর্থনৈতিক সংকট দূর করতে পরিবারগুলোর নারীদের বিকল্প কর্মসংস্থান ও নতুন প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। বসুন্ধরা গ্রুপের দেওয়া এই সেলাই মেশিনগুলো প্রান্তিক পরিবারের নারীদের স্বাবলম্বী হতে এবং সংসারে বাড়তি আয় নিশ্চিত করতে ভূমিকা রাখবে। সাময়িক অনুদান দিয়ে দায়সারা সহায়তা নয়, বরং দীর্ঘ মেয়াদে আয়ের পথ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সেলাই মেশিনগুলো নারীদের ঘরে বসে পোশাক তৈরি ও মেরামতকাজের সুযোগ করে দেবে, যা তাঁদের পরিবারে নিয়মিত আয় নিশ্চিত করতে সহায়ক হবে। সেলাই মেশিন দেওয়ার আগে নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করা হয়েছে। এটি অনন্য উদ্যোগ। স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ও দারিদ্র্য নিরসনে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক। সমাজের বিত্তবানদেরও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং আত্মমর্যাদা ও স্বনির্ভরতার শক্ত ভিত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কর্মসূচির মাধ্যমে ৩০টি পরিবার এখন নতুন সম্ভাবনার পথে যাত্রা শুরু করল।




