■ সাত মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। এ সময়েও ক্যামেরার সামনে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী, তাও আবার অ্যাকশন দৃশ্যে! ‘রাকা’ ছবির শুটিং করেই মাতৃত্বকালীন ছুটিতে যাবেন দীপিকা।
■ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭৩ বছরের ইতিহাসে এবার প্রথমবার অংশ নিচ্ছে পাকিস্তান। ৯ আগস্ট-৫ সেপ্টেম্বর ভিয়েতনামে আয়োজিত আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ।
■ ভারতের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। পদত্যাগের কারণ অবশ্য জানাননি তৃণমূল কংগ্রেস নেত্রী। শোনা যাচ্ছে, শিগগির বিজেপিতে যোগ দেবেন মল্লিক পরিবারের এই অভিনেত্রী। তাঁর পদত্যাগের পর তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি বলেছেন, আরো যাঁরা যাঁরা দল ছেড়ে যেতে চান চলে যান।




