অ্যামাজন প্রাইম ভিডিওতে গতকাল এসেছে আমেরিকান লিমিটেড সিরিজটি। যুক্তরাষ্ট্রের টেনেসির একটি শান্ত ছোট্ট শহরে উচ্চবিদ্যালয়ের সমাজবিজ্ঞান শিক্ষক অ্যালেক্স ক্যাম্পবেল তার শিক্ষার্থীদের ‘রেডহেড মার্ডার্স’ নামে পরিচিত একাধিক অমীমাংসিত হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের দায়িত্ব দেয়। শ্রেণিকক্ষের এই প্রকল্প ধীরে ধীরে বাস্তব জীবনের এক চমকপ্রদ তদন্তে রূপ নেয়। শিক্ষার্থীরা ভুক্তভোগীদের গল্প আবারও জনসমক্ষে তুলে আনে।
টিভি হাইলাইটস
ভয়হীন ফুটবল
অন্তর্জাল
মার্ডার ১০১

চলচ্চিত্র
নিরন্তর

অভিনয়ে শাবনূর, ইলিয়াস কাঞ্চন, লিটু আনাম, ডলি জহুর। পরিচালনা আবু সায়ীদ। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : হঠাৎ অন্ধ হয়ে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে তিথির বাবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বেকার হয়ে পড়ে। তিথির বড় ভাই হিরু কোনো কাজকর্ম করে না। উল্টো তার পেছনে পরিবারের জমানো সব টাকা নষ্ট হয়ে যায়। চরম আর্থিক অনটনে পরিবারের দায়িত্ব এসে পড়ে তিথির কাঁধে। উপায়ান্তর না পেয়ে গোপনে দেহব্যবসায় জড়িয়ে পড়ে সে।
টিভি হাইলাইটস
ঘরে বাইরে

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’। রবি, সোম ও মঙ্গলবার প্রচারিত হচ্ছে এটি। রচনা অর্ক মোস্তফা, পরিচালনা মুসাফির রনি। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, নাজনীন হাসান চুমকি, শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী, শিবা শানু, মাসুম বাশার, মায়মুনা মম, সমাপ্তি মাশুক, আবু হুরায়রা তানভীর, নিশাত প্রিয়ম প্রমুখ।
আরো খবর

■ বাস, ট্রেন, উড়োজাহাজসহ সব ধরনের গণপরিবহন ও জনসমাগমস্থলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও সৃষ্টিকর্ম প্রচারের প্রস্তাব দিয়েছেন দেশের নজরুল গবেষক, শিল্পী ও সাহিত্যিক ও আবৃত্তিকাররা।
■ অভিনেতা জাহিদ হাসান এবং পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আট বছর পর ‘পথহারা মন’ নাটকে এক সঙ্গে কাজ করলেন।
■ বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ‘জুরাসিক পার্ক’ ও ‘দ্য পিয়ানো’খ্যাত প্রখ্যাত হলিউড অভিনেতা স্যাম নীল মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবারের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেতা দীর্ঘ সময় ক্যানসারের সঙ্গে লড়াই করলেও মৃত্যুর সময় তিনি রোগমুক্ত ছিলেন।
