• ই-পেপার

যমুনাপারে ছালেহার হাহাকার

আমি এখন কই যামু

  • সরিষাবাড়ী

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ২৯.৯ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.৮ডিগ্রি সে.। রাজশাহী ৩৩.২ডিগ্রি সে.। রংপুর ৩০.০ডিগ্রি সে.। খুলনা ৩১.৩ডিগ্রি সে.। বরিশাল ২৯.২ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩০.০ডিগ্রি সে.। সিলেট ২৭.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৫.৩ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৫.৭ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৭ডিগ্রি সে.। রংপুর ২৫.৮ডিগ্রি সে.। খুলনা ২৭.০ডিগ্রি সে.। বরিশাল ২৬.১ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.০ডিগ্রি সে.। সিলেট ২৩.৫ডিগ্রি সে.

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও বগুড়া অফিস
হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক

বুকে তীব্র ব্যথা নিয়ে রাজধানীর গুলশানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। গতকাল শুক্রবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল করিব খান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে বগুড়ায় নিজ বাসায় প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করায় অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

 

 

চট্টগ্রামে ছিনতাইকারীচক্রের প্রধান গ্রেপ্তার, উদ্ধার ১১ স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ছিনতাইকারীচক্রের প্রধান গ্রেপ্তার, উদ্ধার ১১ স্মার্টফোন

চট্টগ্রাম নগরে বাসের যাত্রীদের টার্গেট করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা মো. সাইফুল ইসলাম ওরফে বাদশাকে (৩৬) গ্রেপ্তার করেছে নগর পুলিশের কোতোয়ালি থানা। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাই করা ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে। গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হলেও বিষয়টি শুক্রবার চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

 

 

বংশালে গুদামে বিস্ফোরণ, দেয়াল ভেঙে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বংশালে গুদামে বিস্ফোরণ, দেয়াল ভেঙে ব্যবসায়ীর মৃত্যু

বংশালে মোটরসাইকেলের যন্ত্রাংশের একটি গুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তাঁর মামাতো ভাই নাজমুল হোসেন (৩৩) গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার একটি তিনতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানির ব্যবসা করতেন। তাঁর গ্রামের বাড়ি যশোরের বেনাপোল এলাকায়। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকাজে অংশ নেওয়া দোকানকর্মী হামিদুল জানান, ভোরে নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখে দেলোয়ার তাঁর মামাতো ভাই নাজমুলকে নিয়ে নিচে নামেন। সেখানে পৌঁছার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।