• ই-পেপার

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৬.১ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৫.৪ডিগ্রি সে.। রাজশাহী ৩৭.০ডিগ্রি সে.। রংপুর ৩৭.৬ডিগ্রি সে.। খুলনা ৩৫.০ডিগ্রি সে.। বরিশাল ৩৪.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৬.১ডিগ্রি সে.। সিলেট ৩৭.২ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৭.২ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.২ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৫ডিগ্রি সে.। রংপুর ২৮.৪ডিগ্রি সে.। খুলনা ২৭.৫ডিগ্রি সে.। বরিশাল ২৭.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৮.০ডিগ্রি সে.। সিলেট ২৫.০ডিগ্রি সে.

 

বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দুজনকে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দুজনকে যাবজ্জীবন

গোপালগঞ্জের কাশিয়ানী থানায় ১৫ বছর আগে আট বছরের শিশু মাহফুজকে অপহরণের পর হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন জামাল শেখ, শামীম শেখ ও রঞ্জু শেখ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মাহমুদা খানম উষা ও বিল্লাল শেখ। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবালসহ তিনজন হত্যা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবালসহ তিনজন হত্যা মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় ইমন গাজী নামের এক যুবক হত্যা মামলায় সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইকবাল বাহার, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ মুন্না এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন। আসামিদের আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এমাদুল করিম।

 

বিজিবির অভিযান

এক মাসে ৩০৭ কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
এক মাসে ৩০৭ কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ

দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে এক মাসে (জুন) মোট ৩০৭ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকার বিভিন্ন ধরনের চোরাচালানের পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জুন মাসে জব্দ করা চোরাচালানের পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি ৫৯২ গ্রাম স্বর্ণ, ১৮ হাজার ১৫টি শাড়ি, তিন হাজার ২৫২টি থ্রিপিস বা শার্টপিস বা চাদর বা কম্বল, ৯ হাজার ৫৫১টি তৈরি পোশাক, এক লাখ ৮৯ হাজার ১৮টি কসমেটিকস সামগ্রী, ১৭ লাখ ৫৪ হাজার ৫৪৩ পিস আতশবাজি, সাত হাজার ৪৬৪ ঘনফুট কাঠ, সাত হাজার ৩১৬ কেজি চা-পাতা, চার হাজার ২৭০ কেজি সুপারি, এক লাখ এক হাজার ৭৭৬ কেজি কয়লা, এক লাখ ৭৪ হাজার ৮৯৮ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৯৭টি মোবাইল, এক হাজার ৮৬৫ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ৪১ হাজার ১৬২ পিস মোবাইল ফোনের যন্ত্রাংশ, ১৫ হাজার ৫৬ পিস ইলেকট্রিক সামগ্রী, ২২ হাজার ৬১২টি চশমা, ৫২ হাজার ৭৩৬ কেজি জিরা, চার হাজার ২৮৫ কেজি রসুন, ১৮ হাজার ৭৯৮ কেজি চিনি, ১০ হাজার ২২৪ কেজি সার, ১১ লাখ ৪১ হাজার ১৬৯ পিস চিংড়ি মাছের পোনা, তিন হাজার ২৮২ লিটার ভোজ্য তেল বা ডিজেল বা অকটেন বা পেট্রল বা মবিল, দুই হাজার ২৭৬ প্যাকেট কীটনাশক, পাঁচ লাখ ৯১ হাজার ৪১৯ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৬৯৪ কেজি বিভিন্ন প্রকার বীজ, এক হাজার ২৩৯ পিস যানবাহনের যন্ত্রাংশ, ১১টি ট্রাক বা কাভার্ড ভ্যান, পাঁচটি পিকআপ, তিনটি প্রাইভেট কার বা বাস, তিনটি ট্রাক্টর, ২০টি ট্রলি বা মাইক্রোবাস, ৬৮টি সিএনজি বা ইজি বাইক বা অটোরিকশা, ৩৫টি মোটরসাইকেল এবং ৫৩টি বাইসাইকেল বা ভ্যান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে আটটি দেশি বা বিদেশি পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৬৩০ রাউন্ড গোলাবারুদ, দুটি মাইন, ছয়টি গ্রেনেড এবং ছয়টি অন্যান্য অস্ত্র।