• ই-পেপার

মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমানকে বিশেষ সম্মাননা প্রদান

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৬.১ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৫.৪ডিগ্রি সে.। রাজশাহী ৩৭.০ডিগ্রি সে.। রংপুর ৩৭.৬ডিগ্রি সে.। খুলনা ৩৫.০ডিগ্রি সে.। বরিশাল ৩৪.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৬.১ডিগ্রি সে.। সিলেট ৩৭.২ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৭.২ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.২ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৫ডিগ্রি সে.। রংপুর ২৮.৪ডিগ্রি সে.। খুলনা ২৭.৫ডিগ্রি সে.। বরিশাল ২৭.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৮.০ডিগ্রি সে.। সিলেট ২৫.০ডিগ্রি সে.

 

বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দুজনকে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দুজনকে যাবজ্জীবন

গোপালগঞ্জের কাশিয়ানী থানায় ১৫ বছর আগে আট বছরের শিশু মাহফুজকে অপহরণের পর হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন জামাল শেখ, শামীম শেখ ও রঞ্জু শেখ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মাহমুদা খানম উষা ও বিল্লাল শেখ। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবালসহ তিনজন হত্যা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবালসহ তিনজন হত্যা মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় ইমন গাজী নামের এক যুবক হত্যা মামলায় সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইকবাল বাহার, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ মুন্না এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন। আসামিদের আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এমাদুল করিম।

 

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত সোমবার পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। খলিলুর রহমান ও  ইয়াও ওয়েনের সাক্ষাৎ নিয়ে ঢাকায় চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, সাক্ষাতে চীন-বাংলাদেশ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে উভয় পক্ষের মধ্যে গভীর মতবিনিময় হয়েছে। জানতে চাইলে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এসেছিলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।