• ই-পেপার

কন্যাসন্তান আল্লাহর বিশেষ উপহার

মনীষীর কথা

মনীষীর কথা

দ্বিনের ওপর দৃঢ়তা উত্তম গুণাবলিকে পূর্ণতা দেয়। আর তা না থাকলে মন্দ স্বভাব বৃদ্ধি পায়।

 

—ওয়াসেতি (রহ.)

 

প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

প্রশ্ন-উত্তর

মেঝেতে বসতে অক্ষম ব্যক্তির চেয়ারে নামাজ পড়া

প্রশ্ন : আমি একজন মাজুর মানুষ। আমার বয়স ৭২ বছর। অনেক বছর ধরে কোমরে ব্যথা। সময় যত যায় ব্যথা তত বাড়তে থাকে এবং ব্যথা নিচের দিকে নিম্নাংশে রান, হাঁটু, পায়ের থোরায় হয়। এক সেকেন্ডের জন্য ফ্লোরে বসতে পারি না, বসার চেষ্টা করলে পড়ে যাই। তখন অন্যের সাহায্য ছাড়া পায়ের ওপর ভর করে উঠতে পারি না। নামাজ পড়ার সময় চেয়ারে বা টুলে একনাগাড়ে বসে নামাজ শেষ করতে পারি না। কোমর ব্যথায় শরীর দুর্বল হয়ে যায়। তাই কিয়াম ও বৈঠকের সময় টুলে বসে ইশারায় সিজদা করে নামাজ শেষ করতে হয়, ফ্লোরে সিজদা করতে পারি না। এমন অবস্থায় আমি যেভাবে নামাজ আদায় করি তা শরিয়তসম্মত কি না?

রবিউল হাসান, কেরানীগঞ্জ

 

উত্তর : প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে মাজুর ব্যক্তি চেয়ারে বসে ইশারায় রুকু-সিজদা করে নামাজ পড়লে তার নামাজ আদায় হয়ে যাবে। একনাগাড়ে বসতে কষ্ট হলে কিছুক্ষণ দাঁড়াতেও পারবে। (আদ্দুররুল মুখতার : ২/৯৫-৯৬, ৯৭-৯৮, আল বাহরুর রায়েক : ২/১৯৯, আপকে মাসায়েল আওর উনকা হল : ৩/৫৮৭)

 

কোরআন থেকে শিক্ষা

পর্ব ১১৭৭

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ

মহান আল্লাহ বলেন, ‌‘দুনিয়ার জীবন তো শুধু ক্রীড়া-কৌতুক। তোমরা যদি ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তিনি তোমাদের প্রতিদান দেবেন এবং তিনি তোমাদের কাছে ধন-সম্পদ চান না। যদি তিনি তোমাদের কাছে তা চান, অতঃপর তিনি তোমাদের ওপর প্রবল চাপ দেন, তাহলে তো তোমরা কার্পণ্য করবে। আর তিনি তোমাদের গোপন বিদ্বেষগুলো প্রকাশ করে দেবেন।’ (সুরা : মুহাম্মদ, আয়াত : ৩৪-৩৫)

 

 

শিক্ষা ও বিধান

 

১. পার্থিব জীবন খুবই সংক্ষিপ্ত সময়। বুদ্ধিমান ওই ব্যক্তি যে এই সময়গুলো কল্যাণকর কাজে ব্যয় করবে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেবে।

২. যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাঁর আদেশ-নিষেধ পালন করে, আখিরাতে তার জন্য অফুরন্ত প্রতিদান থাকবে।

৩. স্বভাবগতভাবেই সম্পদ মানুষের খুবই প্রিয়। তাই আল্লাহ অনুগ্রহ করে সম্পদের একটি নির্দিষ্ট অংশ তাঁর পথে ব্যয়ের নির্দেশ দিয়েছেন।

৪. আল্লাহ চাইলে পুরো সম্পদ ব্যয়ের নির্দেশ দিতে পারতেন; কিন্তু তখন মানুষ তা পালনে কার্পণ্য করত।

৫. বস্তুত কেউ আল্লাহর জন্য ব্যয়ে কার্পণ্য করলে সে যেন নিজের জন্য ব্যয়ে কার্পণ্য করল। ফলে সে আখিরাতে সওয়াব থেকে বঞ্চিত হবে।

  (আত-তাফসিরুল মুনির, খণ্ড : ২৬, পৃষ্ঠা : ৪৬৪)

 

শারীরিক সুস্থতার দোয়া

শারীরিক সুস্থতার দোয়া

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আ-ফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আ-ফিনি ফি সাম-ই, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা-ইলাহা ইল্লা আনতা।’

অর্থ : ‘হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নাই।’

সূত্র : আবদুর রহমান ইবনে আবু বকর (রা.) থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান! আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি : ‘হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো ইলাহ নেই।’ তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে এ বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি। সে জন্য আমিও তাঁর নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। (আবু দাউদ, হাদিস :  ৫০৯০)