তালিকাভুক্ত কম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়ল
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

স্যাম অল্টম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ওপেনএআই

ওপেনএআইয়ের ভিডিও তৈরির অ্যাপ ‘সোরা’ নিয়ে ব্যবহারকারীদের আচরণ বিশ্লেষণ করতে চেয়েছিলেন প্রতিষ্ঠানটির সিইও স্যাম অল্টম্যান। টিকটক ভিডিও দেখে বুঝতে চেয়েছিলন কী কারণে অ্যাপটিতে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান ব্যবহারকারীরা। অল্টম্যান জানান, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অ্যাপটিতে ১০ মিনিট সময় দেবেন বলে ঠিক করেছিলেন। তবে একদিন ছুটির বিকেলে তিন ঘণ্টা পার করার পর তাঁর হুঁশ ফেরে। ব্যবহারের সময়সীমা কমিয়ে আনলেও আসক্তি থেকে বাঁচতে অ্যাপটি ডিলিট করে দেন তিনি।
বিএসএফআইসির চেয়ারম্যান হলেন শামছুজ্জামান

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শামছুজ্জামান (সুরুজ)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে গত ২৩ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয় মো. শামছুজ্জামানকে (সুরুজ) যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান পদে গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মো. শামসুজ্জামান (সুরুজ) পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ডিগ্রি লাভ করেন।

