• ই-পেপার

বিএসএফআইসির চেয়ারম্যান হলেন শামছুজ্জামান

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

মুদ্রাবাজার

মুদ্রাবাজার

স্যাম অল্টম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ওপেনএআই

স্যাম অল্টম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ওপেনএআই

ওপেনএআইয়ের ভিডিও তৈরির অ্যাপ ‌‘সোরা’ নিয়ে ব্যবহারকারীদের আচরণ বিশ্লেষণ করতে চেয়েছিলেন প্রতিষ্ঠানটির সিইও স্যাম অল্টম্যান। টিকটক ভিডিও দেখে বুঝতে চেয়েছিলন কী কারণে অ্যাপটিতে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান ব্যবহারকারীরা। অল্টম্যান জানান, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অ্যাপটিতে ১০ মিনিট সময় দেবেন বলে ঠিক করেছিলেন। তবে একদিন ছুটির বিকেলে তিন ঘণ্টা পার করার পর তাঁর হুঁশ ফেরে। ব্যবহারের সময়সীমা কমিয়ে আনলেও আসক্তি থেকে বাঁচতে অ্যাপটি ডিলিট করে দেন তিনি।

 

 

তালিকাভুক্ত কম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
তালিকাভুক্ত কম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়ল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক (ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর) নিয়োগের সময়সীমা আরো এক বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তালিকাভুক্ত কম্পানিগুলো চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করার সুযোগ পাবে। গতকাল রবিবার বিএসইসির ইস্যুয়ার কম্পানি অ্যাফেয়ার্স বিভাগের করপোরেট গভর্ন্যান্স বিভাগ থেকে এসংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট সব তালিকাভুক্ত কম্পানির কাছে কমিশনের সিদ্ধান্ত দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। করপোরেট গভর্ন্যান্স বিশেষজ্ঞদের মতে, পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্তির মাধ্যমে কম্পানির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বৈচিত্র্য, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পায়।