ডিএইচএলের বহরে ১৮ বৈদ্যুতিক কার্গো ভ্যান
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

অলিভার ব্লুম, প্রধান নির্বাহী কর্মকর্তা, ফোকসভাগেন

পরিচালন ব্যয় কমাতে না পারলে আরো ৫০ হাজার কর্মীকে ছাঁটাই করতে হবে বলে মন্তব্য করেছেন ফোকসভাগেনের সিইও অলিভার ব্লুম। তিনি বলেন, এরই মধ্যে পোরশে, অডিসহ অন্যান্য সাবব্র্যান্ড থেকে ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য প্রতিযোগী কম্পানিগুলোর চেয়ে ফোকসভাগেনের পরিচালন ব্যয় ২০ শতাংশ বেশি। প্রতিযোগীদের সঙ্গে ব্যয়ের পার্থক্য কমাতে না পারলে আরো ৫০ হাজার অর্থাৎ সব মিলিয়ে এক লাখ কর্মী চাকরি হারাতে পারেন।
এসইএলের ফ্ল্যাটে প্রাইম ব্যাংকের গ্রাহকদের ছাড়

প্রাইম ব্যাংক পিএলসি গ্রাহক ও কর্মীদের জন্য ফ্ল্যাট ক্রয়ে বিশেষ সুবিধা নিশ্চিত করতে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার এসইএল সেন্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মীরা দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের বিভিন্ন আবাসন প্রকল্পে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন। প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল।

