• ই-পেপার

পঞ্চম শ্রেণি : শক্তির রূপান্তর

  • দিলারা আক্তার, সহকারী শিক্ষক, মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

নবম ও দশম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

নবম ও দশম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭ খ্রি.-১৯৭০ খ্রি.)
প্রথম অধ্যায়

সংক্ষিপ্ত প্রশ্ন

১।          মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়?

   উত্তর : মৌলিক গণতন্ত্র হলো পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান প্রবর্তিত একটি বিতর্কিত নির্বাচনব্যবস্থা। আইয়ুব খান ১৯৫৮ সালে পাকিস্তানের শাসনক্ষমতা দখল করেন। তিনি গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার নামে মৌলিক গণতন্ত্র নামে একটি নতুন নির্বাচন ব্যবস্থা চালু করেন। বাস্তবে এর লক্ষ্য ছিল গণতন্ত্র ও প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করা।

২।          ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে কিভাবে প্রতিবাদের ঝড় ওঠে?

   উত্তর : ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে লেখনীর মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে কবি মাহবুব-উল-আলম চৌধুরী ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ শীর্ষক প্রথম কবিতা রচনা করেন। আলাউদ্দিন আল আজাদ ‘স্মৃতির মিনার’ কবিতাটি রচনা করেন। আবদুল গাফ্ফার চৌধুরী রচনা করেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ সংগীতশিল্পী আবদুল লতিফ রচনা ও সুর করেন ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ এবং ‘তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি’র মতো সংগীত। মুনীর চৌধুরী রচনা করেন ‘কবর’ নাটক। জহির রায়হান রচনা করেন ‘আরেক ফাল্গুন’ উপন্যাস।

৪।          পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা নগণ্য ছিল কেন? ব্যাখ্যা করো।

   উত্তর : পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা নগণ্য ছিল। সামরিক শাসনের ফলে সব ক্ষমতা পশ্চিম পাকিস্তানি শাসকদের হাতে কেন্দ্রীভূত ছিল। ফলে পূর্ব পাকিস্তানের সব ক্ষেত্রে বৈষম্য চরম আকার ধারণ করতে থাকে। প্রশাসনিক ক্ষেত্রে এ বৈষম্য ছিল ব্যাপক। ১৯৬৬ সালে পাকিস্তান প্রশাসনের প্রেসিডেন্ট সচিবালয়ে ৮১ শতাংশ পশ্চিম পাকিস্তানির বিপরীতে ১৯ শতাংশ বাঙালির পদায়ন উক্ত বৈষম্যের উল্লেখযোগ্য উদাহরণ।

 

 

 

একাদশ ও দ্বাদশ শ্রেণি : বিলাসী

সজল কুমার দাস, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, টাঙ্গাইল

একাদশ ও দ্বাদশ শ্রেণি : বিলাসী

বাংলা প্রথম পত্র

জ্ঞানমূলক প্রশ্ন

১।           অসুস্থ মৃত্যুঞ্জয় কতদিন অচেতন ছিল?

   উত্তর : দশ-পনেরো দিন।

২।           প্রত্যেক ব্রাহ্মণকে ছোটবাবু একটি করে কী দিয়ে বিদায় করেন?

   উত্তর : কাঁসার গেলাস।

৩।           মৃত্যুঞ্জয়ের বাগানটি কত বিঘার ছিল?

   উত্তর : কুড়ি-পঁচিশ বিঘার।

৪।           ন্যাড়ার আত্মীয়ের স্ত্রী কী কারণে কান্নাকাটি করেছিল?

   উত্তর : সহমরণের জন্য।

৫।           মৃত্যুঞ্জয়ের খুড়োর নাম কী?

   উত্তর : নালতের মিত্তির।

৬।           অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখে আসার কতদিন পর্যন্ত ন্যাড়া আর খবর নেয়নি?

   উত্তর : মাস দুই পর্যন্ত।

৭।           মৃত্যুঞ্জয় কোন বংশের সুনাম ডুবিয়েছে?

   উত্তর : মিত্তির বংশের।

৮।           খুড়োর সঙ্গে কতজন মৃত্যুঞ্জয়ের বাড়িতে যায়?

   উত্তর : দশ-বারো জন।

৯।           খুড়ো ঠিক কোন সময় মৃত্যুঞ্জয়ের বাড়িতে পৌঁছায়?

   উত্তর : সন্ধ্যায়।

১০।          কোন দেশে স্ত্রীলোকদের গায়ে হাত তুলতে না পারার কুসংস্কার তৈরি হয়েছে?

   উত্তর: বিলাত প্রভৃতি ম্লেচ্ছদেশে।

১১।          সনাতন সংস্কারে কার গায়ে হাত তুলতে পারা যায়?

   উত্তর : যার গায়ে জোর নাই।

১২।          ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিল কেন?

   উত্তর : মশার কামড় সহ্য করতে না পেরে।

১৩।          এন্ট্রান্স পাস করা ব্রাহ্মণের ছেলে কাকে বিয়ে করেছে?

   উত্তর : ডোমের মেয়েকে।

১৪।          মৃত্যুঞ্জয় কার শিষ্য ছিল?

   উত্তর : তার শ্বশুরের।

১৫।          লোকের কথায় সন্ন্যাসী অবস্থায় ন্যাড়া কোথায় গিয়ে সিদ্ধ হয়েছিল?

   উত্তর : কামাখ্যায়।

১৬।          কতজন নর-নারী পল্লী-গ্রামেরই মানুষ?

   উত্তর : নব্বই জন।

১৭।          ছেলেবেলা থেকে ন্যাড়ার কোন দুটি শখ প্রবল ছিল?

   উত্তর : গোখরা সাপ ধরে পোষা ও মন্ত্রসিদ্ধ হওয়া।

১৮।          ধরা সাপ কয়দিন হাঁড়িতে রাখলে আর কামড়াতে চায় না?

   উত্তর : দুই-চার দিন।

১৯।          আড়াই মাসের রোগী হয়েও মৃত্যুঞ্জয়ের কোন কাজটি উচিত হয়নি?

   উত্তর : বিলাসীর হাতে ভাত খাওয়া।

২০।          স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ বছর দুই কোথায় ছিল?

   উত্তর : কাশীতে ছিল।

২১।          ছোটবাবু কোথায় ২০০ টাকা দান করেন?

   উত্তর : বারোয়ারি পূজায়।

২২।          সাপুড়েদের লাভের ব্যবসা কী?

   উত্তর : শিকড় বিক্রি।

২৩।          কোন কাজটির বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করত?

   উত্তর : শিকড় বিক্রির লোক ঠকানোর
ব্যবসায়।

২৪।          ‘বিলাসী’ গল্পটি প্রথম কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

   উত্তর : ১৩২৫ বঙ্গাব্দে (১৯১৮ খ্রিষ্টাব্দ) ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়।

২৫।          লেখকের কাছে কেবল সার্থকতা নয় কোনটি?

   উত্তর : ‘টিকিয়া থাকা’।

২৬।          ‘বিলাসী’ গল্পে শরত্চন্দ্রের কোন জীবনের ছায়া রয়েছে?

   উত্তর : জীবনের প্রথম অংশের।

২৭।          শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে, কেন সন্ন্যাসী হয়েছিলেন?

   উত্তর : ২৪ বছর বয়সে, ঝোঁকের মাথায়।

২৮।          ‘বিলাসী’ গল্পটি কোন পুরুষে বর্ণিত?

   উত্তর : উত্তম পুরুষে।

 

স্পোকেন ইংলিশ

স্পোকেন ইংলিশ

Use of ‘by no means’ (for strong negation)

 

Example

1.   He is by no means a lazy person.
তিনি মোটেও অলস ব্যক্তি নন।

2.   Success is by no means guaranteed. কোনোভাবেই সাফল্য নিশ্চিত নয়।

3.   This is by no means an easy task.
এটি কোনোভাবেই সহজ কাজ নয়।

 

Structure
Subject + be/verb + by no means + Adjective/Noun/Adverb.

 

♦ Translate the following sentences into Bangla.

1.   He is by no means a beginner.

2.   The decision was by no means easy.

3.   She is by no means responsible for the accident.

4.   This is by no means the only solution.

5.   Success is by no means achieved without effort.

6.   The problem is by no means simple.

7.   He is by no means a liar.

8.   The situation is by no means acceptable.

9.   This book is by no means boring.

10.                       They are by no means readz for the challenge.

 

Answer

১.           সে মোটেও নতুন নয়।

২.           সিদ্ধান্তটি মোটেও সহজ ছিল না।

৩.           দুর্ঘটনার জন্য তিনি মোটেও দায়ী নন।

৪.           এটি মোটেও একমাত্র সমাধান নয়।

৫.           পরিশ্রম ছাড়া সফলতা কোনোভাবেই অর্জন করা যায় না।

৬.           সমস্যাটি মোটেও সহজ নয়।

৭. তিনি মোটেও মিথ্যাবাদী নন।

৮.           পরিস্থিতিটি মোটেও গ্রহণযোগ্য নয়।

৯. বইটি মোটেও বিরক্তিকর নয়।

১০.          তারা মোটেও চ্যালেঞ্জটির জন্য প্রস্তুত নয়।

 

♦ Translate the following sentences into English.

১.           দিনটি মোটেও সাধারণ ছিল না।

২.           সে মোটেও খারাপ ছাত্র নয়।

৩.           এটি মোটেও ছোট ভুল ছিল না।

৪.           তার আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়।

৫.           তারা এই প্রকল্পের জন্য মোটেও উপযুক্ত নয়।

৬.           এটি মোটেও গোপন বিষয় নয়।

৭.           সে এই কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না।

৮.           এটি কোনোভাবেই শেষ ছিল না।

৯. সিদ্ধান্তটি মোটেও চূড়ান্ত নয়।

১০.          তারা কোনোভাবেই হাল ছাড়বে না।

 

Answer

1.   It was by no means an ordinary day.

2.   He is by no means a bad student.

3.   It was by no means a small
mistake.

4.   His behavior is by no means acceptable.

5.   They are by no means suitable for this project.

6.   It is by no means a secret matter.

7.   He was by no means ready for this task.

8.   It was by no means the end.

9.   This decision is by no means final.

10.                       They will by no means give up.

♦ সুমন ভূইয়া

 

 

 

পঞ্চম শ্রেণি : আ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার

দিলারা আক্তার, সহকারী শিক্ষক, মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

পঞ্চম শ্রেণি : আ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রধান ফটক। ছবি : মীর ফরিদ

ইংরেজি

Unit 8

Fill in the blanks with suitable words.

1.   The students went on a ____ trip.

2.   They visited the ____ War Museum.

3.   Mr. ____ was their guide.

4.   They reached the museum at ____ a.m.

5.   They watched a short ____.

6.   The students travelled by ____.

7.   The documentary showed the bravery of the ____ fighters.

8.   Old photographs and handwritten ____ were displayed.

9.   They returned to school at ____ p.m.

10.                       The trip was ____ for the students.

 

Answer

      1. field           2. Liberation

      3. Kamal        4. 10

      5. documentary      6. bus

      7. freedom     8. letters

      9. 1:30          
10. memorable

 

Write a letter to your friend describing a holiday trip.

12 July 2026

Dear Rafi,

      How are you? I hope you are fine. I want to tell you about my holiday trip.

      During the last vacation, I visited Cox’s Bazar with my family. We travelled there by bus. We enjoyed the beautiful sea beach, watched the sunrise and sunset, and tasted delicious seafood. We also took many photographs and spent a wonderful time together. It was one of the happiest trips of my life. I will always remember this enjoyable holiday.

      I hope you will also visit Cox’s Bazar one day. Please write to me about your holidays.

      Yours lovingly,

      Rahim

 

Answer the following questions.

1.   Why were the students excited?

2.   Who went with the students on the trip?

3.   What did they do first in the museum?

4.   What did the galleries display?

5.   Why did they thank Mr. Kamal?

6.   What did the students learn from the museum?

7.   With whom did Farhana sit on the bus?

8.   What did the students do on the bus?

9.   What did they share with their families?

10.                       Why was the trip memorable?

Answer

1.   They were excited to explore the Liberation War Museum.

2.   Their class teacher, Mr. Khan, went with them.

3.   They watched a short documentary.

4.   The galleries displayed old photographs, handwritten letters, and weapons.

5.   They thanked him for his support and guidance.

6.   They learned about the Liberation War and the sacrifices of the freedom fighters.

7.   She sat next to her friend, Rabeya.

8.   They talked and sang songs.

9.   They shared their feelings and experiences.

10.                       It was educational, enjoyable, and inspiring.