• ই-পেপার

মিয়ানমারকে নিয়ে কৌশলগত রাজনীতি চীন ও ভারতের

  • ভারত পরিকাঠামো নির্মাণে বেশি মনোযোগ দেয়, কিন্তু চীন অংশীজনদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে

মহাকাশ থেকে ধাতব বল পড়ল সমুদ্রসৈকতে

কালের কণ্ঠ ডেস্ক
মহাকাশ থেকে ধাতব বল পড়ল সমুদ্রসৈকতে

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি সৈকতে রহস্যময় কিছু ধাতব গোলক ভেসে এসেছে। কর্মকর্তারা বলছেন, এসব বস্তু আসলে মহাকাশ থেকে ছিটকে আসা ধাতব বল। অবশ্য জনপ্রিয় কমেডি চলচ্চিত্র নির্মাতা মেল ব্রুকসের ক্ল্যাসিক কমেডি চলচ্চিত্র স্পেসবলসের সঙ্গে এসব গোলকের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের শান্ত উপকূলীয় শহর ফরেস্ট বিচে এ ধরনের কয়েকটি ধাতব গোলক খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। পরে সংস্থাটি বলেছে, অজ্ঞাত বস্তুগুলো আসলে মহাকাশযানের ধ্বংসাবশেষ। ধারণা করা হচ্ছে, সম্প্রতি পৃথিবীর কক্ষপথ থেকে বায়ুমণ্ডলে ফিরে আসা একটি রকেটের অংশ এগুলো। সংস্থাটি আরো বলেছে, ‘উদ্ধার করা বস্তুগুলো দেখে মনে হচ্ছে, এগুলো একটি মহাকাশ উেক্ষপণ যানের প্রেশার ভেসেল।’ কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসংক্রান্ত একটি পোস্ট দিয়েছে। সেখানে তারা লিখেছে, অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো যেন বস্তুগুলো পরীক্ষা করে উদ্ধার করতে পারে, সে জন্য তাঁদের কর্মীরা সৈকতের একটি অংশ ঘিরে রেখেছিলেন। সূত্র : এনবিসি নিউজ

 

চীনে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’

কালের কণ্ঠ ডেস্ক
চীনে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’

চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আশঙ্কায় শনিবার (১১ জুলাই) দেশটির পূর্বাঞ্চলের বড় শহর ওয়েনঝো থেকে ১৭ লাখ এবং ফুজিয়ান প্রদেশ থেকে এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শক্তিশালী এই টাইফুন এরই মধ্যে জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারি বৃষ্টি ও তীব্র ঝড় সৃষ্টি করেছে। এরপর তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে চীনের দিকে যাচ্ছে। যদিও ঠাণ্ডা সমুদ্রের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় ‘বাভি’র গতি ও শক্তি কিছুটা কমছে, তবু এটি এখনো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। কারণ এর বিশাল বৃষ্টির মেঘে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। পুরো বৃষ্টির বলয়টি আয়তনে প্রায় ফ্রান্সের সমান। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, রবিবার (১২ জুলাই) ভোরে প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌতে টাইফুনটি আঘাত হানতে পারে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশ থেকে পাঁচ লাখের বেশি এবং পাশের ফুজিয়ান প্রদেশ থেকে আরো এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওয়েনঝৌর ৫০ বছর বয়সী বাসিন্দা হুয়াং শিংহুয়ান বলেন, ‘কিছুটা চিন্তা তো আছেই। তবে আমার মনে হয় সব ঠিক থাকবে। আমরা আগেও অনেক টাইফুন মোকাবেলা করেছি, এবারও পারব।’ সূত্র : সিএবিসি

 

বেলুচিস্তানে অভিযানে ৯০ সন্ত্রাসী নিহত

কালের কণ্ঠ ডেস্ক
বেলুচিস্তানে অভিযানে ৯০ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র সামরিক অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় ‌‘অপারেশন শাবান’-এর আওতায় নিরাপত্তা বাহিনীর হামলায় আরো ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত মোট ৯০ জন সন্ত্রাসী নিহত হলো। সর্বশেষ গোয়েন্দাভিত্তিক অভিযানে ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামের নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ মোট ১১ জন নিহত হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সম্প্রতি মাঙ্গি বাঁধ পাম্পিং স্টেশনে সন্ত্রাসী হামলায় দুজন এসএইচওসহ ২৭ জন পুলিশ সদস্য নিহত হন। এর পরই পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর ও পুলিশ যৌথভাবে এই বিমান ও স্থল অভিযান শুরু করে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই সফলতার জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সূত্র : ডন

 

সংক্ষিপ্ত

ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ ভারতীয় পর্যটক নিহত

কালের কণ্ঠ ডেস্ক
ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ ভারতীয় পর্যটক নিহত

ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে গতকাল শনিবার একটি নৌকাডুবির ঘটনায় দুজন নারীসহ অন্তত ১৫ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছে। নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিল। ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। দেশটির রাজধানী হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এসব তথ্য জানিয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য ভারতীয় দূতাবাস কন্ট্রোলরুম স্থাপন করেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন নাবিক, একজন পরিচারকসহ মোট ৩৬ জন আরোহী ছিল। জানা গেছে, হন মে রুট নগোয়াই দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পরই উত্তাল সমুদ্রে নৌকাটি উল্টে যায়। এতে নৌকাটির সব আরোহী পানিতে পড়ে যায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি