• ই-পেপার

এবার প্রিয়াঙ্কা-ফাওয়াদ জুটি

শিল্পকলায় আজ ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

বিনোদন প্রতিবেদক
শিল্পকলায় আজ ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’
সংগৃহীত ছবি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ আজ (শনিবার) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে।

ম্যাড থেটারের প্রযোজনায় নাটকটি রচনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন দলের প্রধান আসাদুল ইসলাম। এটি নাটকটির একাদশ প্রদর্শনী।

নাটকের কাহিনিতে উঠে এসেছে ১৯২৪ সালে পেরু সফরের পথে অসুস্থ হয়ে আর্জেন্টিনার সান ইসিদ্রোতে রবীন্দ্রনাথের অবস্থান এবং সেখানে তার পাঠিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে গড়ে ওঠা সখ্যের গল্প। সেই সময়ের আবেগ, সম্পর্ক ও স্মৃতিকে নাট্যরূপ দেওয়া হয়েছে এই প্রযোজনায়।

নাটকটিতে মাত্র দুটি চরিত্র। রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছেন আসাদুল ইসলাম এবং ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান। আলোক পরিকল্পনায় রয়েছেন আশরাফুল ইসলাম সায়ান এবং আবহসংগীত পরিচালনায় পৃথুলা।

শিকড়ের সন্ধানে এবার লক্ষ্মীপুরে ‘ইত্যাদি’

বিনোদন প্রতিবেদক
শিকড়ের সন্ধানে এবার লক্ষ্মীপুরে ‘ইত্যাদি’
সংগৃহীত ছবি

দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। অনুষ্ঠানটির মঞ্চ নির্মাণ করা হয় জেলা সদরের শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে, যা দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থান।

অনুষ্ঠানকে ঘিরে লক্ষ্মীপুরজুড়ে ছিল উৎসবের আমেজ। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

এবারের পর্বে থাকছে লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও সাজিয়া সুলতানা পুতুলের গাওয়া বিশেষ গান, জেলা পরিচিতিমূলক নৃত্যগীত, জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের অংশগ্রহণ এবং এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার।

এ ছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস-ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এক জেলের জীবনসংগ্রাম নিয়ে প্রতিবেদন, বিদেশি পর্ব, কাশেম টিভি, চিঠিপত্র এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকছে।

হানিফ সংকেত রচিত, পরিচালিত ও উপস্থাপিত ‘ইত্যাদি’ নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি আগামী ৩১ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

ছাত্র আন্দোলন নিয়ে নীরব শাহরুখ, লন্ডনের ছবি ভাইরাল হতেই নতুন বিতর্ক

বিনোদন ডেস্ক
ছাত্র আন্দোলন নিয়ে নীরব শাহরুখ, লন্ডনের ছবি ভাইরাল হতেই নতুন বিতর্ক
সংগৃহীত ছবি

ভারতের নিট (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তপ্ত দেশ। এই ইস্যুতে বলিউড তারকাদের নীরবতা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা। সেই বিতর্কের কেন্দ্রে এবার শাহরুখ খান।

গত কয়েক দিন ধরেই শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ না খোলায় সমালোচনার মুখে পড়েছেন বলিউডের একাধিক তারকা। তাদের মধ্যে অন্যতম শাহরুখ খান। অনেকের প্রশ্ন, দেশের অন্যতম জনপ্রিয় তারকা হয়েও ভবিষ্যৎ প্রজন্মের গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে কেন নীরব তিনি?

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শাহরুখ খানের লন্ডনে পরিবারের সঙ্গে কাটানো কিছু ছবি। ছবিগুলোতে স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানের সঙ্গে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যায় তাকে। হুডি ও সানগ্লাস পরা শাহরুখের সেই ছবি ছড়িয়ে পড়তেই নতুন করে শুরু হয় সমালোচনা।

Shah Rukh Khan enjoys London getaway with wife Gauri Khan and daughter  Suhana amid King filming: Watch video

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখেছেন, ‘আপনি কি লন্ডনে এতটাই ব্যস্ত যে নিট কেলেঙ্কারি নিয়ে একটা পোস্ট করলেন না?’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘আপনারও তো সন্তান রয়েছে, তাই সন্তানহারা অভিভাবকদের জন্য অন্তত দুটো কথা বলতে পারতেন।’

এর আগে শুক্রবার শাহরুখ খানের নাম ব্যবহার করে নিট ইস্যুতে একটি পোস্টও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেটি ভুয়া বলে জানা যায়। এরপরও বিষয়টি ঘিরে বিতর্ক থামেনি।

উল্লেখ্য, সম্প্রতি ‘কিং’ সিনেমার শুটিংয়ের কাজে মেয়ে সুহানা খানকে নিয়ে লন্ডনে যান শাহরুখ খান। ভাইরাল হওয়া ছবিগুলো সেই সফরের সময় তোলা বলে ধারণা করা হচ্ছে। তবে ছবিগুলো ঠিক কবে তোলা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে চলমান আন্দোলন নিয়ে শাহরুখ খান এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তার এই নীরবতা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

গুলশানের সেই প্রেমিকাকে আজও ভুলতে পারেননি শাকিব

বিনোদন প্রতিবেদক
গুলশানের সেই প্রেমিকাকে আজও ভুলতে পারেননি শাকিব
সংগৃহীত ছবি

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শক-ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তার প্রেম ও বিয়ে নিয়ে নানা সময়ে আলোচনা-সমালোচনা হলেও, নিজের প্রেমের গল্প নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি তাকে। 

এবার দীর্ঘদিন পর এক সাক্ষাৎকারে অকপটে জানালেন জীবনের এক অপূর্ণ প্রেমের গল্প।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ অতিথি হয়ে শাকিব খান জানান, একসময় গুলশানের ইংরেজি মাধ্যমের এক তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। দুজনের সম্পর্কটি খুব বেশি দূর এগোয়নি। তবে সেই অসমাপ্ত ভালোবাসার স্মৃতি এখনো তাকে নাড়া দেয়।

শাকিব বলেন, ‘আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি—আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!’

অনুষ্ঠানে পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে এখনো মিস করেন কি না এবং সম্পর্কটি নিয়ে অনুতপ্ত কিনা। জবাবে শাকিব বলেন, ‘আমি এখনো তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি তখন ভাবি যে, কেন এরকম হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায় তখন মনে হয় এরকম হয়ে যায়।’

এরপর তাকে প্রশ্ন করা হয়, সেই তরুণী যদি আবার জীবনে ফিরে আসেন, তাহলে তাকে গ্রহণ করবেন কি না। উত্তরে শাকিব বলেন, ‘সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।’

দীর্ঘদিন পর ব্যক্তিগত জীবনের এমন আবেগঘন একটি অধ্যায় প্রকাশ্যে আনায় ভক্তদের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। শাকিবের এই স্বীকারোক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

এবার প্রিয়াঙ্কা-ফাওয়াদ জুটি | কালের কণ্ঠ