• ই-পেপার

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে : পরিবেশমন্ত্রী

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

প্রেস বিজ্ঞপ্তি
রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও রাষ্ট্রপতির পদে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২৪ জুলাই) জারি করা দুটি প্রজ্ঞাপন শনিবার (২৫ জুলাই) প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্বীয় পদ ত্যাগ করেছেন। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

অপর প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার রাষ্ট্রপতির পদ ত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে আন্ত মন্ত্রণালয় কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে আন্ত মন্ত্রণালয় কমিটি গঠন
সংগৃহীত ছবি

সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে সরকার একটি আন্ত মন্ত্রণালয় কমিটি গঠন করেছে।

আজ শনিবার (২৫ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্ভাব্য অভিবাসীকর্মীদের বৈধ অভিবাসনে উৎসাহিত করা, বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি, অভিবাসন প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করা, বিদেশে কর্মরত অভিবাসীকর্মীদের কল্যাণ ও অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের ঝামেলামুক্ত ও মর্যাদাপূর্ণ সেবা প্রদান নিশ্চিত করতে এ কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় সাধন করবে।

কমিটি বিমানবন্দরসহ বিভিন্ন সেবা কেন্দ্রে প্রবাসীবান্ধব সেবা ও সুবিধা সহজীকরণ, নিশ্চিতকরণ ও সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি বিদ্যমান সেবা প্রদান ব্যবস্থার সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলোর উপযুক্ত সমাধানের সুপারিশ করবে।

কমিটির সভাপতি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করবেন।

কমিটির সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব; জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান; বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান; জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক; এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসন ও অর্থ উইংয়ের প্রধান কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে মালদ্বীপ পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলা এই সফরে ড. খলিলুর রহমান মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

ঙু

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা, বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হবে।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর। এই সফর দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সংগৃহীত ছবি

সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় প্রথমে জাতীয় স্মৃতিসৌধ এবং সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলানগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন এবং সংবিধানের বিধান অনুযায়ী, তার পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।