• ই-পেপার

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে আন্ত মন্ত্রণালয় কমিটি গঠন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির রংপুর বিভাগীয় নেতাদের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির রংপুর বিভাগীয় নেতাদের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তৃণমূলে দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে বিভিন্ন নিকনির্দেশনা দেওয়া হয়।

আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ৬ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে  ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে আাবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নৌবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

যেখানে বলা হয়েছে—সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরগুলো এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আরো বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে। পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

প্রেস বিজ্ঞপ্তি
রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও রাষ্ট্রপতির পদে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২৪ জুলাই) জারি করা দুটি প্রজ্ঞাপন শনিবার (২৫ জুলাই) প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্বীয় পদ ত্যাগ করেছেন। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার রাষ্ট্রপতির পদ ত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, (বীরবিক্রম) রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে মালদ্বীপ পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলা এই সফরে ড. খলিলুর রহমান মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

ঙু

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা, বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হবে।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর। এই সফর দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।