স্যামসাং স্মার্ট শুটার ক্যামেরা অফারের এসএমএস বিজয়ীদের পুরস্কার দিয়েছে স্মার্ট টেকনোলজিস। বৃহস্পতিবার ঢাকার এক হোটেলে ৫০ জন বিজয়ীকে 'স্যামসাং ডাব্লিউ২০০' মডেলের পানিনিরোধক হ্যান্ডিক্যাম তুলে দেন প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী ও স্যামসাং ক্যামেরার পণ্য ব্যবস্থাপক মতিউল ইসলাম।