• ই-পেপার

ইতিহাসকে পেরোতে পারলেন না ভারতের সিন্ধু

যুক্তরাষ্ট্রের রাগবি তারকার কাছ থেকে বিশেষ উপহার পেলেন মেসি

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের রাগবি তারকার কাছ থেকে বিশেষ উপহার পেলেন মেসি
ছবি : মার্কা

যুক্তরাষ্ট্রের রাগবি দল টেক্সাস এ অ্যান্ড এমের কোয়ার্টারব্যাক মার্সেল রিড ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে একটি বিশেষ উপহার দিয়েছেন। গত ৬ জুন কাইল ফিল্ডে  হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ শেষে দুই ক্রীড়াবিদ এই উপহার আদান-প্রদান করেন।

চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় সাইড বেঞ্চেই কাটাতে হয় এই মহাতারকাকে। খবর মার্কা

ম্যাচের পর রিড স্টেডিয়ামের ভেতরে মেসির সাথে দেখা করেন। তাকে পেছনে ‘রিড’ লেখা একটি মেরুন রঙের টেক্সাস এএন্ডএম জার্সি উপহার দেন। উভয়ই ১০ নম্বরধারী খেলোয়াড়ের এই বিশেষ মুর্হূত স্যোশাল প্ল্যাটফর্মে বেশ অলোড়ন তুলেছে।

 টেক্সাস এ অ্যান্ড এম অ্যাগিজের কোয়ার্টারব্যাক রিড জার্সির ১০ নম্বরের ওপর অটোগ্রাফ দেন। সেখানে তিনি মেসির উদ্দেশ্যে একটি বার্তা লিখে ন: ‘লিওকে, গিগ ‘এম’।

এই সাক্ষাৎকারের সময় এনএফএল তারকা ভন মিলার এবং রিডের সতীর্থ রানিং ব্যাক রুবেন ওয়েন্স ছাড়াও বেশ কয়েকজন খেলোয়াড় উপস্থিত ছিলেন।

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় কোচ লিওনেল স্কালোনি কোনো ঝুঁকি নেননি। ফলে মেসি এই ম্যাচে মাঠে নামেননি। তবে সাইডলাইনে উপস্থিত থেকে তিনি পুরো গ্যালারির ৯০,০০০ দর্শকের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেন।

নতুন ভূমিকায় দেখা গেল আর্জেন্টাইন তারকা গোলরক্ষককে

ক্রীড়া ডেস্ক
নতুন ভূমিকায় দেখা গেল আর্জেন্টাইন তারকা গোলরক্ষককে
ছবি : টিওয়াইসি স্পোর্টস

ফিফা বিশ্বকাপ শুরুর আর কদিন বাকি। এরই মধ্যে সবাই সেরে নিচ্ছে প্রস্তুতি। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গতকাল এক প্রীতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।  

টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে আর্জেন্টিনা ২-০ গোলে হারাল হন্ডুরাসকে। ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়া বেশ কিছু তারকা খেলোয়াড়কে সাইড বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছে কোচ লিওনেল স্কালোনি। 

ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, প্রীতি ম্যাচটি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো “দিবু” মার্তিনেজকে একটি নতুন ভূমিকায় দেখা গেছে। মার্তিনেস গ্লাভস জোড়া তুলে রেখে হাতে তুলে নেন একটি পেশাদার ক্যামেরা।

সাইডলাইনে দলের সতীর্থদের পাশে দাঁড়িয়ে থাকার পাশাপাশি তিনি পিচের পাশে থাকা মূলধারার ফুটবল আলোকচিত্রীদের সঙ্গে বসে পড়েন।

 ম্যাচ চলাকালীন তাকে অত্যন্ত মনোযোগ দিয়ে সতীর্থদের খেলার ছবি তুলতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, ম্যাচ চলাকালে ক্যামেরা হাতে ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড় ছবি তুলছেন। ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন দিকে ধরে মুর্হূতগুলো ক্যামেরা বন্দি করছেন। সময়টা বেশ উপভোগ করছে আর্জেন্টাইন এই বাজপাখি।

উল্লেখ্য, অ্যাস্টন ভিলার হয়ে ফ্রাইবুর্গের বিপক্ষে উয়েফা ইউরোপা লিগ ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়েন। তবে সেই ভাঙা আঙুল নিয়েই পুরো ম্যাচ খেলে দলকে ৩-০ ব্যবধানে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছিলেন তিনি।

বর্তমানে তিনি একটি বিশেষ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। হন্ডুরাসের বিপক্ষে টেক্সাসের কাইল ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে তার জায়গায় আর্জেন্টিনার গোলপোস্ট সামলান হুয়ান মুসো।

‘বিশ্বকাপ জয়ের শীর্ষ তিন দাবিদারের একটি আর্জেন্টিনা’

ক্রীড়া ডেস্ক
‘বিশ্বকাপ জয়ের শীর্ষ তিন দাবিদারের একটি আর্জেন্টিনা’

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ২০২৬ বিশ্বকাপে মাঠে নামছে আর্জেন্টিনা। আর টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের সম্ভাবনা নিয়ে বেশ আত্মবিশ্বাসী দলের অন্যতম তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ।

আর্জেন্টাইন এই স্ট্রাইকারের বিশ্বাস, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদারদের মধ্যেই রয়েছে তার দল। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক সাফল্যই তাদের এই আত্মবিশ্বাসের ভিত্তি।

এক সাক্ষাৎকারে লাউতারো বলেন, ‘আমরা বিশ্বকাপ জয়ের শীর্ষ তিন দাবিদারের একটি। গত কয়েক বছরে আমরা যেভাবে খেলেছি এবং যে সাফল্য অর্জন করেছি, তা আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে।’

লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা গত কয়েক বছরে বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্যের প্রমাণ দিয়েছে। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা এবং একই বছরে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে দলটি নিজেদের অন্যতম শক্তিশালী পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

২০২২ বিশ্বকাপে শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখা লাউতারো এবারও আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম ভরসা। লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এবারও ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে নামছে।

আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ

ক্রীড়া ডেস্ক
আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ
ছবি : রয়টার্স

রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচনে আবারও জয় পেয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাব সদস্যদের ভোটে বিজয়ী হয়ে ২০৩০ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যু ক্লাবটির নেতৃত্ব দেওয়ার ম্যান্ডেট পেয়েছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মোট ভোটের ৬৫ শতাংশ পেয়ে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী এনরিকে রিকেলমেকে হারিয়েছেন পেরেজ। নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, যার মধ্যে ছিল নতুন এক ‘গ্যালাকটিকো’ তারকাকে দলে ভেড়ানোর ঘোষণা।

পেরেজের বিজয়ের পর রিয়াল মাদ্রিদে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। সবচেয়ে আলোচিত বিষয়, কোচ হিসেবে জোসে মরিনহোর প্রত্যাবর্তন। পেরেজের জয় সেই পথ আরো সুগম করেছে।

নির্বাচনের আগে পেরেজ আরো একটি বড় ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেন। তিনি জানান, একটি শীর্ষ ইউরোপীয় ক্লাবের তারকাকে দলে ভেড়াতে প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হবে। যদিও খেলোয়াড়ের নাম প্রকাশ করেননি তিনি। 

ইতিহাসকে পেরোতে পারলেন না ভারতের সিন্ধু | কালের কণ্ঠ