ফ্রিল্যান্স আউটসোর্সিং পেশা হিসেবে জনপ্রিয় হচ্ছে। বাড়ছে তরুণদের আগ্রহ। তাই বিষয়টি নিয়ে জানার আছে অনেক কিছু। এসব জিজ্ঞাসার সমাধান দিতে নবীন ফ্রিল্যান্সারদের পাশে থাকছে 'টেক বিশ্ব'। ফ্রিল্যান্স ও আউটসোর্সিং বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে লিখুন আমাদের কাছে। পরামর্শ দেবেন আউটসোর্সিং বিশেষজ্ঞ ও আপওয়ার্কে (ওডেস্ক-ইল্যান্স) কর্মরত সাইদুর মামুন খান। প্রশ্ন পাঠাতে হবে ২৯ জুন ২০১৫-এর মধ্যে। খামের ওপর লিখতে হবে 'ফ্রিল্যান্স ও আউটসোর্সিং জিজ্ঞাসা'। আমাদের ঠিকানা বিভাগীয় সম্পাদক, টেলিকম, কালের কণ্ঠ বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা। অথবা ই-মেইল করুন : techbishwa@kalerkantho.com ঠিকানায়।