নাটোরের সিংড়ায় ৪১টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েব সাইট চালু করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এসব ওয়েবসাইট তৈরি করেছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েব সাইটগুলোর উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ, গোলই আফরোজ সরকারি কলেজ ও সিংড়া উপজেলা চত্বরে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেন।