• ই-পেপার

অবশেষে দেখা মিলল মেসির

টিভিতে

টিভিতে

টি স্পোর্টস

ক্রিকেট

গ্লোবাল সুপার লিগ

গায়ানা অ্যামাজন-লাহোর কালান্দার্স

সরাসরি, ভোর ৬টা

ডেজার্ট ভাইপার্স-সানফ্রান্সিসকো ইউনিকর্নস

সরাসরি, মঙ্গলবার ভোর ৫টা

নতুন কুঁড়ি স্পোর্টস

ফুটবল, ছেলে ও মেয়েদের ফাইনাল

সরাসরি, দুপুর ২টা

 

নতুন কুঁড়ি স্পোর্টস

অ্যাথলেটিকস ফাইনাল ডে

পুরস্কার বিতরণী

সরাসরি, বিকেল ৪-৩০ মি.

 

অন্যান্য চ্যানেল

কমনওয়েলথ গেমস

সরাসরি, দুপুর ১টা, সনি স্পোর্টস ২

নেইমারের জোড়া গোল

নেইমারের জোড়া গোল

ক্লাব ফুটবলে ফিরেই জোড়া গোল। বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর সান্তোসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে দুইবার বল জালে জড়িয়েছেন নেইমার। তবু জিততে পারেনি সান্তোস, শাপেকোয়েন্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। শেষ দিকে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখায় সান্তোসের পরের ম্যাচটি খেলতে পারবেন না নেইমার। এপি

 

 

আর্চারি চ্যালেঞ্জ কাপ

আর্চারি চ্যালেঞ্জ কাপ

ক্রীড়া প্রতিবেদক : ৩০ জুলাই থেকে ২ আগস্ট টঙ্গীতে আয়োজিত হতে যাচ্ছে ‘২০২৬ ডব্লিউএএ প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’। ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চলবে স্পোর্টস ইনজুরি সেমিনারসহ জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম এবং ২ আগস্ট হবে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ। এবারই প্রথম আয়োজিত হতে যাচ্ছে ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ’। এবারের প্রোগ্রামে ১৭টি দেশের আর্চাররা অংশ নেবেন।

 

 

 

নেপালকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক বাংলাদেশের

নেপালকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : জয়ের জন্য প্রতিটি পয়েন্টে লড়াই করতে হয়েছে। কখনো এগিয়ে যাওয়া, কখনো পিছিয়ে পড়া—এভাবেই জমে উঠেছিল পাঁচ সেটের নাটকীয়তা। শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে নেপালকে হারিয়ে শেষ হাসি বাংলাদেশেরই। এতে কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপে তৃতীয় জয়ের দেখা পেয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

গতকাল রবিবার নেপালের বিপক্ষে প্রথম সেট থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষ দিকে ছন্দ হারিয়ে ২৫-১৮ ব্যবধানে সেটটি হারায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে শুরু থেকেই দাপট দেখিয়ে ঘুরে দাঁড়ায় তারা। শেষ দিকে নেপাল চাপ তৈরি করলেও ২৫-১৯ ব্যবধানে সেট জিতে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। তৃতীয় সেটে লড়াই আরো জমে ওঠে। এক পর্যায়ে সমানে সমান লড়াই হলেও শেষ পর্যন্ত ২৫-২১ ব্যবধানে সেটটি নিজেদের করে নেয় নেপাল। চতুর্থ সেটে আবারও পাল্টা আক্রমণ চালায় বাংলাদেশ। মাত্র দুই পয়েন্টের ব্যবধানে (২৫-২৩) সেট জিতে ম্যাচ গড়ায় পঞ্চম ও নির্ধারণী সেটে। শেষ সেটে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। প্রতিপক্ষকে সুযোগ না দিয়ে ১৫-১১ ব্যবধানে সেট জিতে ৩-২ ব্যবধানে ম্যাচ নিজেদের করে নেয় তারা। এর আগে উজবেকিস্তান ও কাজাখস্তানকে হারালেও পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।