এভাবে হারায় সত্যি কষ্ট পেয়েছি। কারণ নিজেদের নিংড়ে দিয়ে এ পর্যন্ত আমরা এসেছিলাম। স্পেনকে অভিনন্দন জানাই, তারা আজ অসাধারণ খেলেছে -আর্জেন্টাইন মহাতারকা, লিওনেল মেসি
মেসি আমাকে জড়িয়ে ধরে বলেছে, এভাবেই যেন এগিয়ে যাই। তাঁর এই কথাগুলো সারা জীবনের পাথেয় হয়ে থাকবে আমার কাছে। সোনার পদকের মতো ঝুলিয়ে রাখতে চাই তা গলায়। -স্পেন ফরোয়ার্ড, লামিন ইয়ামাল
আমরা কাপটা ফিরিয়ে নিয়ে যেতে পারিনি, এটাই দুঃখের। তবে এই সমর্থকরাই আমাদের এত দূর টেনে এনেছে, অল্পের জন্য শেষটা হলো না। -আর্জেন্টিনা কোচ, লিওনেল স্কালোনি
প্রায় পরিপূর্ণ একটা ম্যাচ খেলেছি আমরা। গোলরক্ষকের কিছু অসাধারণ সেভ না হলে ব্যবধানটা হয়তো বাড়ত। -স্পেন কোচ, লুইস দে লা ফুয়েন্তে
আমি বিশ্বাস করি যে আজকের ভাগ্য নির্ধারিতই ছিল। আমাদের জেতাটা যেন বিধিনির্ধারিত ছিল। -স্পেন ফরোয়ার্ড, ফেরান তোরেস
মনে হচ্ছে, মেঘের দেশে ভাসছি। খুব কঠিন ছিল সময়টা। আমি শুধু চাই নতুন প্রজন্ম আমার দৃষ্টান্ত থেকে শিখুক যে আপনি যখন পড়ে যাবেন, সেখান থেকে আবার উঠে দাঁড়ানো সম্ভব। -স্পেনের অধিনায়ক, রদ্রি




