• ই-পেপার

জমাট রক্ষণ ভাঙতে সমৃদ্ধ অস্ত্রাগার

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ শেষ আট

ফ্রান্স-মরক্কো

সরাসরি, রাত ২টা

মেক্সিকো-ইংল্যান্ড

শেষ ষোলো, ধারণকৃত সম্প্রচার, সকাল ৬টা

আর্জেন্টিনা-মিসর

শেষ ষোলো, ধারণকৃত সম্প্রচার, সকাল ৮টা

সুইজারল্যান্ড-কলম্বিয়া

শেষ ষোলো, ধারণকৃত সম্প্রচার, সকাল ১০টা

 

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে

সরাসরি, দুপুর ১-৩০ মিনিট

 

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ইংল্যান্ড-ভারত

চতুর্থ টি-টোয়েন্টি সরাসরি, রাত ১০-৩০ মিনিট, সনি স্পোর্টস ৫

 

 

আইনের ব্যাখ্যা যা বলে...

ক্রীড়া প্রতিবেদক
আইনের ব্যাখ্যা যা বলে...

বিশ্বকাপের চলতি আসরে ভিএআর বিশ্লেষণ নিয়েও বিতর্ক হয়েছে। তবে সেই বিতর্ক এবার তুঙ্গ ছুঁয়েছে আর্জেন্টিনা-মিসর ম্যাচে। বিশ্বজুড়ে ভক্তরাও বিভক্ত হয়ে গেছে দল দুটির পক্ষে এবং বিপক্ষে। মিসরের অভিযোগ চরম পক্ষপাতিত্ব এবং রেফারির দ্বিমুখী নীতির। মূল অভিযোগ দুটি। আর্জেন্টিনা ম্যাচে ফাউলের কারণে তাদের একটি গোল বাতিল হয়েছে, আবার তাদের খেলোয়াড় ফাউলের শিকার হলেও আর্জেন্টিনার গোল বাতিল হয়নি। 

দ্বিতীয়ার্ধে বাতিল হয় মিসরের মোস্তফা জিকোর গোল। ভিএআর বিশ্লেষণে দেখা যায়, বল নিয়ে এগোনোর সময় লিসান্দ্রো মার্তিনেসের পায়ে পা তুলে দিয়েছিলেন গোলের জোগানদাতা মারওয়ান আতিয়া। সেটিকে ফাউল ধরেই গোল বাতিল হয়। এর বিপক্ষে অবস্থান নেয় মিসর। পরে আর্জেন্টিনার ডি-বক্সে মোহামেদ সালাহকে ফাউল করে সেখান থেকে বাড়ানো বলেই জয়সূচক গোল করেছেন এনসো ফের্নান্দেস। কিন্তু এটি রেফারি ফাউল ধরেননি—এই অভিযোগই করা হয়েছে মিসরের পক্ষ থেকে।

ম্যাচের ধারাভাষ্যকাররা এ দুটি ফাউলের ব্যাখ্যায় তুলে এনেছেন আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়মসংক্রান্ত বইয়ে লেখা আইনগুলো। সেখানে বলা আছে—গোল হওয়ার আগ মুহূর্তে আক্রমণে থাকা দলের কোনো খেলোয়াড়ের যদি হ্যান্ডবল হয় কিংবা ফাউল করেন অথবা অফসাইডে পড়েন বলে সন্দেহ হয়, তখন ভিএআর ব্যবহার করা হয়। জিকোর গোল বাতিলের ক্ষেত্রে আতিয়া ফাউল করেছেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত আসে। কারণ তিনি লিসান্দ্রো মার্তিনেসের জার্সি ধরে টানেন এবং তাঁর পায়ের ওপর পা রাখেন। এই দুটি ঘটনাই ফাউল হিসেবে বিবেচিত হয়।

আর সালাহর ফাউলের শিকার হওয়ার ঘটনায় বিবেচ্য ছিল দুটি বিষয়। একটি আর্জেন্টিনার গোল বাতিল হওয়া এবং আরেকটি ফাউল ধরা হলে প্রতিপক্ষকে (মিসরকে) পেনাল্টি দেওয়া। এমন পরিস্থিতিতে মাঠের রেফারির সঙ্গে ভিএআর পরিচালনায় থাকা রেফারিরা একমত ছিলেন। তাই আর মাঠের রেফারিকে টাচলাইনের বাইরে গিয়ে স্ক্রিনে নতুন করে ঘটনাটি দেখতে হয়নি। মিসরের গোল বাতিল হওয়ার সময় যা দেখতে হয়েছিল, কারণ রেফারি আর ভিএআর বিশ্লেষকরা তখন একমত ছিলেন না।

 

 

কথামালা

কথামালা

আমরা আজ সবকিছুতে সেরা ছিলাম। কিন্তু কিছু বিষয় খেলার ফলকে প্রভাবিত করেছে, মাঠের বাইরে এবং মাঠের ভেতরে।

মিসর কোচ

হোসাম হাসান

 

 

কখনো যদি আমাদের হারতেই হয়, তাহলে আজ যেভাবে খেলছিলাম, আমি সেভাবেই হেরে যেতে রাজি আছি। কারণ ছেলেরা মাঠে তাদের সবটুকু উজাড় করে দিয়েছে।

আর্জেন্টিনা কোচ

লিওনেল স্কালোনি

 

 

বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটা দারুণ ব্যাপার। আমাদের জন্য এক অনন্য সুযোগ। তবে আর্জেন্টিনা অজেয় নয়। অবশ্যই আমরা তাদের হারানোর সর্বোচ্চ চেষ্টা করব।

সুইজারল্যান্ড কোচ

মুরাত ইয়াকিন

 

 

৩৯ বছর বয়সে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে নেমে সে (মেসি) ধারাবাহিকভাবে আর্জেন্টাইন জার্সিতে তরুণদের মতো নিবেদন দেখাচ্ছে। উদযাপন করছে, লড়ছে, কাঁদছে এবং বারবার পার্থক্য গড়ে দিচ্ছে।

সাবেক ব্রাজিল মিডফিল্ডার

রিভালদো

 

 

ফুটবল, যা আমাকে আমার জীবনের সবকিছু দিয়েছে, তা-ই এখন আমার ২৮ বছরের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা।

ব্রাজিল মিডফিল্ডার

ব্রুনো গিমারেস

 

 

হয় দুটিই ফাউল (আর্জেন্টিনা-মিসর ম্যাচ), না হয় একটিও নয়। কিন্তু তারা আমাদের সবাইকে বলেছিল যে নতুন করে মাঠের রেফারির সিদ্ধান্ত আবার পরীক্ষা করা হবে না।

সাবেক ইংল্যান্ড ফরোয়ার্ড

অ্যালান শিয়েরার

 

 

টিকিটের দামে ধস

টিকিটের দামে ধস

কোয়ার্টার ফাইনাল শুরুর আগে ধস নেমেছে টিকিটের দামে। পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে এক ধাক্কায় টিকিটের মূল্য অনেকটাই কমে গেছে। টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘টিকপিক’-এর তথ্য অনুযায়ী, স্পেন-বেলজিয়াম ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ২৯৫০ মার্কিন ডলার থেকে কমে হয়েছে ১২০০। ফ্রান্স-মরক্কো ম্যাচের টিকিটের চাহিদাও কম। ইএসপিএন