• ই-পেপার

আইনের ব্যাখ্যা যা বলে...

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ শেষ আট

ফ্রান্স-মরক্কো

সরাসরি, রাত ২টা

মেক্সিকো-ইংল্যান্ড

শেষ ষোলো, ধারণকৃত সম্প্রচার, সকাল ৬টা

আর্জেন্টিনা-মিসর

শেষ ষোলো, ধারণকৃত সম্প্রচার, সকাল ৮টা

সুইজারল্যান্ড-কলম্বিয়া

শেষ ষোলো, ধারণকৃত সম্প্রচার, সকাল ১০টা

 

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে

সরাসরি, দুপুর ১-৩০ মিনিট

 

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

ইংল্যান্ড-ভারত

চতুর্থ টি-টোয়েন্টি সরাসরি, রাত ১০-৩০ মিনিট, সনি স্পোর্টস ৫

 

 

কথামালা

কথামালা

আমরা আজ সবকিছুতে সেরা ছিলাম। কিন্তু কিছু বিষয় খেলার ফলকে প্রভাবিত করেছে, মাঠের বাইরে এবং মাঠের ভেতরে।

মিসর কোচ

হোসাম হাসান

 

 

কখনো যদি আমাদের হারতেই হয়, তাহলে আজ যেভাবে খেলছিলাম, আমি সেভাবেই হেরে যেতে রাজি আছি। কারণ ছেলেরা মাঠে তাদের সবটুকু উজাড় করে দিয়েছে।

আর্জেন্টিনা কোচ

লিওনেল স্কালোনি

 

 

বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটা দারুণ ব্যাপার। আমাদের জন্য এক অনন্য সুযোগ। তবে আর্জেন্টিনা অজেয় নয়। অবশ্যই আমরা তাদের হারানোর সর্বোচ্চ চেষ্টা করব।

সুইজারল্যান্ড কোচ

মুরাত ইয়াকিন

 

 

৩৯ বছর বয়সে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে নেমে সে (মেসি) ধারাবাহিকভাবে আর্জেন্টাইন জার্সিতে তরুণদের মতো নিবেদন দেখাচ্ছে। উদযাপন করছে, লড়ছে, কাঁদছে এবং বারবার পার্থক্য গড়ে দিচ্ছে।

সাবেক ব্রাজিল মিডফিল্ডার

রিভালদো

 

 

ফুটবল, যা আমাকে আমার জীবনের সবকিছু দিয়েছে, তা-ই এখন আমার ২৮ বছরের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা।

ব্রাজিল মিডফিল্ডার

ব্রুনো গিমারেস

 

 

হয় দুটিই ফাউল (আর্জেন্টিনা-মিসর ম্যাচ), না হয় একটিও নয়। কিন্তু তারা আমাদের সবাইকে বলেছিল যে নতুন করে মাঠের রেফারির সিদ্ধান্ত আবার পরীক্ষা করা হবে না।

সাবেক ইংল্যান্ড ফরোয়ার্ড

অ্যালান শিয়েরার

 

 

টিকিটের দামে ধস

টিকিটের দামে ধস

কোয়ার্টার ফাইনাল শুরুর আগে ধস নেমেছে টিকিটের দামে। পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে এক ধাক্কায় টিকিটের মূল্য অনেকটাই কমে গেছে। টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘টিকপিক’-এর তথ্য অনুযায়ী, স্পেন-বেলজিয়াম ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ২৯৫০ মার্কিন ডলার থেকে কমে হয়েছে ১২০০। ফ্রান্স-মরক্কো ম্যাচের টিকিটের চাহিদাও কম। ইএসপিএন

ক্রোয়েশিয়ার কোচের পদত্যাগ

ক্রোয়েশিয়ার কোচের পদত্যাগ

ক্রোয়েশিয়ার কোচের পদ থেকে পদত্যাগ করেছেন জ্লাতকো দালিচ। শেষ ষোলোতে দলটির বিশ্বকাপ অভিযান থেমে যাওয়ার পর নিজের সিদ্ধান্তের কথা জানালেন দালিচ। তাতে ক্রোয়েশিয়ার কোচ হিসেবে তাঁর ৯ বছর পথচলার ইতি ঘটল। তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল ক্রোয়েশিয়া। দালিচের পদত্যাগের খবরটি নিশ্চিত করেছে ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশন। বিবিসি