• ই-পেপার

বেদনাক্লিষ্ট ছবিতেই জীবনের জয়গান

সংখ্যায় সংখ্যায় বিশ্বকাপ ২০২৬

সংখ্যায় সংখ্যায় বিশ্বকাপ ২০২৬

১৯৩০ সালে মাত্র ১৩ দল নিয়ে প্রথমবার মাঠে গড়ায় বিশ্বকাপ ফুটবল। গত ৯৬ বছরে এর কলেবর ধাপে ধাপে বেড়ে এবার সর্বাধিক ৪৮ দল নিয়ে প্রথমবার তিন দেশের আয়োজনে ১৬টি শহরে অনুষ্ঠিত হবে। ইতিহাসের সর্বাধিক ১০৪টি ম্যাচ থাকছে এই মহাযজ্ঞে।


২০০ আসন্ন বিশ্বকাপে যে খেলোয়াড়রা আছেন তার মধ্যে সর্বোচ্চ ২০০ জন খেলোয়াড় খেলেন ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে। এর পরেই রয়েছে জার্মানি (১০৯), ফ্রান্স (৮৬), স্পেন (৮৬), ইতালি (৭১), সৌদি আরব (৪৯), তুরস্ক (৪৫), মার্কিন যুক্তরাষ্ট্র (৪২), নেদারল্যান্ডস (৪৬), ব্রাজিল (৩৬) এবং পর্তুগাল (৩৬)।


৪৩ এবার ৪৩ বছর বয়সী স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেগ গর্ডন বিশ্বকাপে অংশ নেওয়া ইতিহাসের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়। শুধু মিসরের গোলরক্ষক ইসাম আল হাদারি তাঁর চেয়ে বেশি ৪৫ বছর বয়সে খেলেছিলেন ২০১৮ সালের আসরে।


২৫ কাতার এবং সৌদি আরবের সবচেয়ে বেশি ২৫ জন খেলোয়াড় নিজ দেশের ক্লাবে খেলছেন। উভয় দেশের মাত্র একজন করে খেলোয়াড় খেলেন দেশের বাইরের ক্লাবে। কাতারের লেফট-ব্যাক হোমায়াম আহমেদ স্পেনের ‘কালচারাল লিওনেসা’ ক্লাবে ও সৌদি রাইট-ব্যাক সৌদ আব্দুলহামিদ ফ্রান্সের লঁস ক্লাবে খেলেন।


০ ছয়টি দেশের বিশ্বকাপ স্কোয়াডের কোনো খেলোয়াড়ই খেলেন না নিজ দেশের ক্লাবে। কেপ ভার্দে, ডিআর কঙ্গো, আইভরি কোস্ট, কুরাসাও, সেনেগাল এবং উরুগুয়ের সব খেলোয়াড় দেশের বাইরের ক্লাবে খেলছেন।


২২ বিশ্বকাপজয়ী ২২ জন খেলোয়াড় থাকছেন এবারের আসরে। ম্যানুয়েল নয়ার ২০১৪ সালে জার্মানির হয়ে শিরোপা জিতেছিলেন এবং উসমান দেম্বেলে, লুকাস হার্নান্দেজ, এনগোলো কান্তে ও কিলিয়ান এমবাপ্পে ২০১৮ সালে ফ্রান্সকে পাইয়ে দেন ট্রফির গৌরব।


১৯ এবারের আসরে যেকোনো একটি ক্লাবের সর্বাধিক ১৯ জন খেলোয়াড় আছেন ম্যানচেস্টার সিটি থেকে। তাদের খেলোয়াড় প্রতিনিধিত্ব করছেন আলজেরিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মিসর, ইংল্যান্ড, ফ্রান্স, ঘানা, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন এবং উজবেকিস্তানে।

 

 

 

 

কেইনের আলোয় জ্বলবে ইংল্যান্ড

কেইনের আলোয় জ্বলবে ইংল্যান্ড

গত বিশ্বকাপেও দুর্দান্ত গতিতে এগিয়ে কোয়ার্টার ফাইনালে থামে ইংল্যান্ড। ১৯৬৬ সালে একমাত্র শিরোপা জেতা দলটি আর পারেনি শিরোপা ছুঁতে। ১৯৯০ ও ২০১৮ সালেও সেমিফাইনাল পর্যন্ত গিয়েই থেমেছে ইংলিশরা। কিন্তু টানা তৃতীয় বিশ্বকাপে অধিনায়ক হ্যারি কেইনের আলোতেই এবার জ্বলতে চায় ইংল্যান্ড। কারণ থ্রি লায়নসের আক্রমণের মূল ভরসা এই ফরোয়ার্ড নিজেই জানিয়েছেন ক্যারিয়ারের সেরা অবস্থানে আছেন তিনি। অবশ্য দলের কোচ টমাস টুখেলের দাবি, ইংল্যান্ড ফেভারিট নয়।

কেইনের আলোয় জ্বলবে ইংল্যান্ডগত দুই বিশ্বকাপে ১১ ম্যাচে আটটি গোল এবং তিনটি অ্যাসিস্ট আছে কেইনের। এবারের ক্লাব মৌসুমে ইউরোপের মধ্যে সর্বাধিক ৩৬ গোলও করেছেন তিনি। বিশ্বকাপেও সেই পারফরম্যান্স দেখাতে পারলে তা হবে ইংলিশদের জন্য সোনায় সোহাগা। কেইনকে সহায়তা দিতে আছেন মার্কাস রাশফোর্ড এবং ফর্মে থাকা তরুণ বুকায়ো সাকা। মাঝমাঠে বলের জোগান দিতে ডেকলাইন রাইস আর এবেরেচি এজের ক্যারিসমাও চালিকাশক্তি হয়ে উঠবে। তাই তিনি এবার স্বপ্ন দেখছেন দেশের ৬০ বছরের শিরোপা খরা ঘোচানোর। অবশ্য কোচ টুখেল বলেছেন, আমরা টপ ফেভারিট নই, হতে পারি না, কারণ আমরা এটা জিততে পারছি না অনেক বছর। শেষ ওয়ার্ম-আপ ম্যাচে রাইস, অ্যান্থনি গর্ডন ও ওলি ওয়াটকিনসের গোলে কোস্টারিকার বিপক্ষে দারুণ জয়ও পেয়েছে তারা। ১৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। এল গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা। রয়টার্স

 

বাংলাদেশ টেস্ট দলে তাওহিদ-রবিউল

বাংলাদেশ টেস্ট দলে তাওহিদ-রবিউল
রবিউল হক

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ শেষ হবে আগামী ২১ জুন। ৩ দিন পরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবেন লিটন দাসরা। ২৮ জুন একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে এই সফর। এ জন্য গতকাল অজিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল দেওয়ার পাশাপাশি এই টেস্টের খেলোয়াড়দের নামও জানিয়ে দেন নির্বাচকরা। এই সিরিজে অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার ডাক পেয়েছেন। মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় ও পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। তাসকিন আহমেদ-নাহিদ রানাকে বিশ্রাম দিয়েছে বিসিবি। তবে এই দুই পেসারের সঙ্গে মুস্তাফিজুর রহমানকেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজে ফিরিয়েছে স্বাগতিকরা।

শুরুতে টি-টোয়েন্টি দল নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার, এটা অনুসরণ করে আসছি। এখানে নতুন ব্যাপার নেই। এর জন্য আমরা আমাদের সম্ভাব্য সেরা দলটা নেওয়ার চেষ্টা করেছি।’ সর্বশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া রিপন মণ্ডল ও তানজিম হাসান চোটে ভুগছেন।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে বিশ্রাম দিয়েছে বিসিবি। ফিরেছেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। তাওহিদ এর আগে টেস্ট দলে ডাক পেলেও এখনো অভিষেক হয়নি। এ ছাড়া প্রথমবার সুযোগ পেয়েছেন রবিউল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল : লিটন দাস, পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল : নাজমুল হোসেন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, আমিত হাসান ও রবিউল হক।

 

 

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফুটবল

ফিফা বিশ্বকাপ

দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্র

সরাসরি, সকাল ৮টা

কানাডা-বসনিয়া

সরাসরি, রাত ১টা

যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে

সরাসরি, শনিবার সকাল ৭টা

 

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, উদ্বোধনী অনুষ্ঠান

সরাসরি, রাত ৯-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

ইংল্যান্ড-শ্রীলঙ্কা (নারী)

সরাসরি, রাত ১১-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

 

বেদনাক্লিষ্ট ছবিতেই জীবনের জয়গান | কালের কণ্ঠ