• ই-পেপার

ময়মনসিংহে শুভসংঘের যৌথ উদ্যোগে গণমিছিল

বিষ ও ভেজালমুক্ত খাবারের দাবি

সারা দেশে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা

শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা
নরসিংদীর মনোহরদী উপজেলায় গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও শুভসংঘের প্রধান কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। ছবি : বসুন্ধরা শুভসংঘ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। সবুজে সুন্দর আগামীর প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এমন অসাধারণ উদ্যোগকে স্বাগত জানিয়ে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারাকরছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ। পুরো বর্ষাকালে দেশের প্রতিটি জেলার বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা এই কর্মসূচি বাস্তবায়ন শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারাকরবেন। সব মিলিয়ে ৫০ হাজার বৃক্ষ রোপণ করা হবে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃক্ষ রোপণ করা হয়েছে। মন্ত্রী, সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসকসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। গত কয়েক দিনের বৃক্ষরোপণের চিত্র তুলে ধরে এবারের আয়োজন।

শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা
নরসিংদীর শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও শুভসংঘের প্রধান প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন, শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া ও বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনির।  ছবি : বসুন্ধরা শুভসংঘ

শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা

চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী ও জেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন।  ছবি : বসুন্ধরা শুভসংঘ

শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা

নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তারেক আল মেহেদী ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। আয়োজনে শতাধিক গাছ দিয়ে সহযোগিতা করেন ফতুল্লা থানার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর।   ছবি : বসুন্ধরা শুভসংঘ

শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা

ঢাকার রমনা পার্কে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবিজ্ঞানী ও স্টামফোর্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহফুজা বেগম, বিশিষ্ট জলবায়ু গবেষক ও সিথ্রিইআরের ডেপুটি ডিরেক্টর রউফা খানম, সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু জুবায়ের, জনস্বাস্থ্য ও ক্যান্সার বিশেষজ্ঞ ড. সৈয়দ হুমায়ুন কবির এবং ক্যাপ্টেন আবদুর রহিম (অব.)।  ছবি : বসুন্ধরা শুভসংঘ

শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা

মানিকগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে শতাধিক গাছ দিয়ে সহযোগিতা করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ্ কবির। ছবি : বসুন্ধরা শুভসংঘ

শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলাম। ছবি : বসুন্ধরা শুভসংঘ

 

নতুন স্বপ্নের পথে হাঁটছেন লুনা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
নতুন স্বপ্নের পথে হাঁটছেন লুনা

পড়াশোনা শেষ করে সুন্দর ভবিষ্যৎ গড়ার আশা ছিল খৈনকুট গ্রামের বাসিন্দা লুনা বেগমের। সে সময় তাঁর জীবন ছিল নানা স্বপ্নে পরিপূর্ণ। কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষার আগেই বিয়ে হয়ে যায় লুনার। শিক্ষাজীবনের ইতি ঘটে। স্বামী ইকবাল হোসেন প্রবাসী হওয়ায় সংসারজীবনও বেশ ভালোভাবেই চলছিল। তবে হঠাৎ স্বামীর মৃত্যু লুনার জীবনে বড় ধাক্কা হয়ে আসে। আট বছর বয়সী সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন। সংসার চালাতে গিয়ে আর্থিক সংকট এতটাই বেড়ে যায় যে ভাইয়ের সহায়তায় কোনোমতে দিন পার করতে হচ্ছিল। তবু সন্তানের ভবিষ্যৎ গড়ার ইচ্ছা কখনো হারিয়ে যায়নি লুনার। নিজে আয়-রোজগারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন লালন করলেও সেই পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছিলেন না। এমন পরিস্থিতিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসের সেলাই প্রশিক্ষণে অংশ নেন তিনি। সফলভাবে সম্পন্ন করার পর বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে একটি নতুন সেলাই মেশিন পান। এতেই খুলে যায় সম্ভাবনার নতুন দ্বার। লুনা বলেন, জীবনের কঠিনতম সময়ে বসুন্ধরার দেওয়া সেলাই মেশিন আমাকে নতুন করে সাহস জুগিয়েছে। আমার স্বপ্নের পথ মসৃণ হলো। এখন আমি নিজে কিছু করতে পারব। বসুন্ধরা গ্রুপের মালিকের জন্য অনেক দোয়া করি। শিগগিরই ঘরে বসেই সেলাইয়ের কাজ শুরু করতে পারব। আমার সবচেয়ে বড় লক্ষ্য নিজের উপার্জনে ছেলেকে শিক্ষিত ও প্রতিষ্ঠিত করা। কথার মাঝখানে লক্ষ করা যাচ্ছিল, লুনার চোখে এখন হতাশার বদলে আত্মবিশ্বাসের ঝলক।

 

স্বাবলম্বী হওয়ার পথ পেলেন জুলেখা

মো. শাফায়াত হোসেন
স্বাবলম্বী হওয়ার পথ পেলেন জুলেখা

বছরখানেক আগেও শিবপুরের গাছেরদিয়া গ্রামের জুলেখার জীবন ছিল হাসিখুশিতে ভরা। স্বামী খবির মিয়া ছিলেন একজন পরিশ্রমী কাঠমিস্ত্রি। তাঁর উপার্জনেই চলত পুরো সংসার। কিন্তু হঠাৎ স্ট্রোক করে স্বামীর মৃত্যুতে মুহূর্তেই বদলে যায় জুলেখার জীবনের বাস্তবতা। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে পড়েন চরম অনিশ্চয়তায়। হাসিখুশি আর আনন্দের বদলে কঠিন সংগ্রামের নতুন এক অধ্যায় শুরু হয় তাঁর জীবনে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েন তিনি। সংসারের খরচ, সন্তানদের লেখাপড়া এবং তাদের ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ রকমের দুশ্চিন্তায় কাটতে থাকে জুলেখার দিন। তবু ভেঙে পড়েননি জুলেখা। সন্তানদের মুখের দিকে তাকিয়ে নিজের পায়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্প নেন। এমন একটি কাজ শিখতে চেয়েছিলেন, যা দিয়ে ঘরে বসেই আয় করা সম্ভব। জুলেখার সেই কঠিন সময়ে পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় তিনি বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান। প্রশিক্ষণ সফলভাবে শেষ হলে উপহার হিসেবে একটি নতুন সেলাই মেশিন হাতে পান জুলেখা। নতুন করে আশার আলো দেখতে শুরু করেন তিনি। বলেন, স্বামী মারা যাওয়ার পর মনে হয়েছিল, জীবন চলার সব পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে মনে হচ্ছে, আমি আবার নতুন করে শুরু করতে পারব। এই সেলাই মেশিন দিয়ে আয় করে সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে চাই। তাদের সুন্দর ভবিষ্যৎ গড়া এখন আমার একমাত্র স্বপ্ন। মনে হচ্ছে, স্বাবলম্বী হওয়ার পথ পেয়েছি। আমার মতো অসহায় নারীর পাশে দাঁড়িয়ে বসুন্ধরা গ্রুপ যে সহমর্মিতার পরিচয় দিয়েছে, তা কোনো দিন ভুলব না।

মানবিক কর্মকাণ্ডে দৃষ্টান্ত গড়ছে বসুন্ধরা শুভসংঘ

মাহবুবুর রহমান মনির আহ্বায়ক নরসিংদী স্বেচ্ছাসেবী ফোরাম

মানবিক কর্মকাণ্ডে দৃষ্টান্ত গড়ছে বসুন্ধরা শুভসংঘ

তরুণদের সৃজনশীল ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে বসুন্ধরা শুভসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সব সময় তারা তরুণদের ভালো কাজে নিয়োজিত রেখেছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় সারা দেশে শিক্ষাবৃত্তি প্রদানসহ বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন মানবিক কাজের কথা বলে শেষ করা যাবে না। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে। শিবপুরে দরিদ্র নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ফল বয়ে আনবে। আমরা লক্ষ করেছি, বসুন্ধরার সেলাই মেশিন পেয়ে দরিদ্র নারীরা অত্যন্ত আনন্দিত। এই সহায়তা তাঁদের আত্মনির্ভরশীল হওয়ার পথকে আরো সহজ করবে এবং পরিবারের আর্থিক অবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বসুন্ধরা শুভসংঘের এমন মহতী ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করছি এবং ভবিষ্যতেও সংগঠনটি সমাজের উন্নয়নে আরো বৃহত্তর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

 

বিষ ও ভেজালমুক্ত খাবারের দাবি | কালের কণ্ঠ