অভিনয়ে শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার। পরিচালনা অনন্য মামুন। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : স্ত্রী ফাতেমার জন্য সবকিছু করতে পারে দুলু মিয়া। ফাতেমার ধ্যানজ্ঞান নায়ক সরফরাজ খান। দুলু কথা দেয়, স্ত্রীকে নায়ক সরফরাজ খানের সঙ্গে দেখা করিয়ে দেবে। সরফরাজ খানের সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নিগ্রহের শিকার হয় ফাতেমা। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফাতেমা। এরপরই ভারতের বেনারস শহরে একের পর প্রভাবশালীরা খুন হতে থাকে। নড়েচড়ে বসে পুলিশ। তদন্তে উঠে আসে দুলু মিয়ার নাম।




