আন্তর্জাতিক উৎসবে সাফল্যের ধারা অব্যাহত রাখল আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এবার ছবিটি জিতেছে যুক্তরাজ্যের ‘সাউথ বাই সাউথওয়েস্ট [এসএক্সএসডব্লিউ] লন্ডন’ উৎসবের শর্ট ফিল্ম প্রাইজ। ১০ জুন পুরস্কার ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ।
আদনান আল রাজীব ফেসবুকে লিখেছেন, ‘আলী আবারও পুরস্কার জিতল। এটি দারুণ এক খবর। উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ।’
উল্লেখ্য, গত বছর ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ে ‘আলী’। প্রথম বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করে ‘স্পেশাল মেনশন’। এরপর বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়ে ছবিটি আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। ‘আলী’ চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। ৩৪তম রেইনডান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে ‘আলী’। ১৭ জুন থেকে শুরু হয়ে ২৬ জুন পর্যন্ত চলবে রেইনডান্স চলচ্চিত্র উৎসব।



