• ই-পেপার

তিশার প্রযোজনায় ইয়াশ-পারসা

অল্প কথায়

‘আলী’র লন্ডন জয়

‘আলী’র লন্ডন জয়

আন্তর্জাতিক উৎসবে সাফল্যের ধারা অব্যাহত রাখল আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। এবার ছবিটি জিতেছে যুক্তরাজ্যের সাউথ বাই সাউথওয়েস্ট [এসএক্সএসডব্লিউ] লন্ডন উৎসবের শর্ট ফিল্ম প্রাইজ। ১০ জুন পুরস্কার ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ।

আদনান আল রাজীব ফেসবুকে লিখেছেন, আলী আবারও পুরস্কার জিতল। এটি দারুণ এক খবর। উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ।

উল্লেখ্য, গত বছর ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ে আলী। প্রথম বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করে স্পেশাল মেনশন। এরপর বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়ে ছবিটি আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। ৩৪তম রেইনডান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে আলী। ১৭ জুন থেকে শুরু হয়ে ২৬ জুন পর্যন্ত চলবে রেইনডান্স চলচ্চিত্র উৎসব।

অস্ট্রেলিয়ায় ‘মালিক’

প্রিমিয়ারে থাকবেন শুভ

রংবেরং প্রতিবেদক
প্রিমিয়ারে থাকবেন শুভ
আরিফিন শুভ

এবার আন্তর্জাতিক পরিসরে যাত্রা শুরু করছে সাইফ চন্দনের ছবি মালিক। ছবিটির প্রিমিয়ার উপলক্ষে আজ [১২ জুন] অস্ট্রেলিয়া যাচ্ছেন অভিনেতা আরিফিন শুভ। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

জানা গেছে, ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে মালিক-এর প্রিমিয়ার শো। আয়োজন করছে বঙ্গজ ফিল্মস। পাশাপাশি মেলবোর্ন ও অ্যাডিলেডেও ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে উপস্থিত থাকবেন আরিফিন শুভ। প্রিমিয়ার শোতে দর্শকদের সঙ্গে বসে ছবি উপভোগ করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

শুভ বলেন, প্রবাসী দর্শকদের সঙ্গে এক হলে বসে মালিক দেখার অভিজ্ঞতা নিতে চাই। আমার বিশ্বাস, সবাই ছবিটি উপভোগ করবেন।

অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবিতে আরো আছেন বিদ্যা সিনহা মিম, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শিমুল খান প্রমুখ। দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে আবারও জুটি বেঁধেছেন শুভ ও মিম।

 

এখনো শেখার অনেক বাকি

অভিনয়ে এসেছেন ছয় মাস হলো। এরই মধ্যে নাটকের নিয়মিত মুখ ফারিয়া রহমান পারু। এই ঈদেও তাঁর অভিনীত পাঁচটি নাটক এসেছে। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ

এখনো শেখার অনেক বাকি
ফারিয়া রহমান পারু ছবি : সংগৃহীত

ঈদের আমেজ শেষ হয়েছে। আপনি কি শুটিংয়ে ফিরেছেন?

হ্যাঁ। এম ডি ফয়জুল রথি ভাইয়ের একটি নাটকের শুটিং করলাম তিন দিন। বিক্রমপুরের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। আরো দুই দিন শুটিং করলে শেষ হবে। তারপর অন্য নাটকের কাজ করব।

 

আপনার সব নাটকই রোমান্টিক। এটাও কি প্রেমের গল্প?

না। এটা পারিবারিক গল্পের। প্রথম দিকে আমার সব নাটক প্রেমের হলেও এখন কিন্তু ভিন্ন ভিন্ন গল্প খুঁজে নিচ্ছি। আমার মধ্যে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার একটা ক্ষুধা আছে। বড় বড় অভিনেত্রী যেভাবে নিজেদের ভাঙেন, আমিও সেটা চাই। যদিও এখনো শেখার অনেক বাকি আছে। প্রতিনিয়তই শিখছি। যে বিষয়গুলোতে ঘাটতি আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করছি।

 

কোন কোন বিষয়ে ঘাটতি আছে, সেটা কি বুঝতে পেরেছেন?

আমার অভিনয়েই ঘাটতি আছে। নিজের নাটকগুলো দেখলে মনে হয়, আরো ভালো করা উচিত ছিল। নির্মাতারা কেন যে ওকে বলেন শটের পর! আমাকে আরো কয়েকবার শট দেওয়ার সুযোগ দেন না কেন! প্রতিনিয়ত আমি সিনিয়রদের ফলো করি। বিশেষ করে মেহজাবীন আপু, সাবিলা নূর আপু, তাসনিয়া ফারিণ আপুদের অভিনয় আমার খুব ভালো লাগে। তাঁরা কী সুন্দর করে সাবলীল অভিনয়টা করে যান। বারবার মনে হয়, এমন অভিনয় করতে আমার কত দিন লাগবে! পাশের মানুষ সব সময় বলে, আমি ভালো করছি। তার পরও কেন যেন আমার মন ভরে না।

 

এবার ঈদে আপনার অভিনীত বেশ কয়েকটি নাটক এসেছে। কেমন সাড়া পাচ্ছেন?

খুব ভালো। বিশেষ করে চাচ্চুপ্রিয় ফুল নাটকের জন্য দারুণ সব মন্তব্য পাচ্ছি। চাচ্চু নাটকটির গল্প ছোট্ট একটি মেয়েকে নিয়ে। আমার সঙ্গে আরশ খান ভাই। প্রিয় ফুল নাটকটি স্বামী-স্ত্রীর ভালোবাসা, কষ্ট, দ্বিধা-দ্বন্দ্ব নিয়ে। এমন চরিত্র আগে কখনো করিনি। পরিণত একটা নারীর চরিত্র বলতে পারেন। এই নাটকে সবাই আমার অভিনয়ের প্রশংসা করছেন। এ ছাড়া প্রেম আমার ২সে পিয়া রঙের বিকেল নাটকও ভালো ভিউ পেয়েছে।

 

আঁতকার পর আর কোনো ওটিটির কাজে আপনাকে দেখা গেল না...

কিভাবে দেখবেন! আমাকে কেউ ডাকেনি তো। কেন যে ডাকছে না তা-ও বুঝতে পারছি না। অপেক্ষায় আছি। ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে আমার ভালো লাগে।

 

এমন কোনো নির্মাতা আছেন, যাঁর সঙ্গে কাজ করতে চান?

তালিকাটা লম্বা। তবে দুজনের কথা আলাদা করে না বললেই নয়শিহাব শাহীন ও রায়হান রাফী ভাই। তাঁদের গল্প সিলেকশন দারুণ। বিশেষ করে রাফী ভাই বাস্তব গল্প নিয়ে কাজ করতে পটু। আমারও এই ধরনের গল্পে কাজ করার খুব ইচ্ছা।

 

পড়াশোনা কেমন চলছে?

আর বলবেন না, এটা নিয়ে প্যারায় আছি। চতুর্থ সেমিস্টার চলছে। শুটিং করতে গিয়ে মাঝে মাঝে ক্লাস ড্রপ দিই। সেটা নিয়ে পরিবারে তুলকালাম বেধে যায়। তাদের কথা, শুটিং করছ করো, পড়াশোনা বাদ দেওয়া যাবে না।

আরো খবর

আরো খবর

      হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি। ৯ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শারীরিক অসুস্থতার বিষয়টি জানান অমি। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে সাত দিনের সম্পূর্ণ ভয়েস রেস্টে রয়েছেন তিনি।

 

      তামিল চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা ভারতীরাজা মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় গতকাল চেন্নাইয়ের নিজ বাসভবনে তিনি না-ফেরার দেশে পাড়ি জমান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

 

      বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের নতুন ছবি ‘ডিসক্লোজার ডে’ মুক্তি পাবে ১২ জুন। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে বহুপ্রতীক্ষিত এই চলচ্চিত্র।