• ই-পেপার

চেক ডিস-অনারের মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৩.৫ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.৫ডিগ্রি সে.। রাজশাহী ৩৪.৪ডিগ্রি সে.। রংপুর ৩৪.০ডিগ্রি সে.। খুলনা ৩১.৫ডিগ্রি সে.। বরিশাল ৩১.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৩.২ডিগ্রি সে.। সিলেট ৩৪.৯ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.৮ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৬.৬ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৪ডিগ্রি সে.। রংপুর ২৭.২ডিগ্রি সে.। খুলনা ২৭.০ডিগ্রি সে.। বরিশাল ২৭.৩ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৭.০ডিগ্রি সে.। সিলেট ২৩.৩ডিগ্রি সে.

 

রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

নরসিংদীতে চার শিক্ষার্থীসহ তিন জেলায় পানিতে ডুবে সাত মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
নরসিংদীতে চার শিক্ষার্থীসহ তিন জেলায় পানিতে ডুবে সাত মৃত্যু

নরসিংদীর রায়পুরায় খালে দল বেঁধে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে মাদরাসার ছয় শিক্ষার্থী। অন্যদিকে ময়মনসিংহের নান্দাইলে পুকুরে ডুবে দুই ভাই-বোনের এবং মহেশপুরে পুকুরে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের খবরে

নরসিংদী : গতকাল বৃহস্পতিবার রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় বাড়িতে ফিরে একটি খালে দল বেঁধে গোসল করছিল মাদরাসার ছয় শিক্ষার্থী। দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে মৃত্যু হয় চার শিক্ষার্থীর। তারা হলো শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০) ও  রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮)। নিহত চারজন ওই ইউনিয়নের বড়কান্দা এলাকার বাসিন্দা এবং স্থানীয় গাউছিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল। চিকিৎসক ডা. আশরাফুর রহমান বলেন, হাসপাতালে আনার আগে তারা মারা যায়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, নিহতের প্রত্যেকের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে এবং সরকারি অ্যাম্বুলেন্সে লাশ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে পুকুরে ডুবে গতকাল দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামের শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৭) এবং ছেলে মাহমুদুল হাসান (৫)। নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার বেগুন ক্ষেত দেখে বাড়ি ফেরার পথে ছোট ভাই মাহমুদুল অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে ডুবতে দেখে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় বড় বোন শরীফা। কিন্তু সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়।

ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে আরিসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিসান শ্রীপুর গ্রামের মনিরুজ্জামান মনিরের মেয়ে।

বসুন্ধরা সিটিতে অপোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
বসুন্ধরা সিটিতে অপোর নতুন  ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে গতকাল অপো ব্র্যান্ড শপের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি : মোহাম্মদ আসাদ

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে তাদের প্রিমিয়াম রিটেইল কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ১ নম্বর বেইসমেন্টের ৪১ ও ৪২ নম্বর দোকানে ব্র্যান্ডটির নতুন গামা কম্পানি স্টোর ৩.০ প্রো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে অপো দেশের স্মার্টফোন রিটেইল অভিজ্ঞতায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে। বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে আধুনিক ও আকর্ষণীয় পরিবেশে ডিজাইন করা এই ফ্ল্যাগশিপ স্টোরে ক্রেতারা অপোর সর্বাধুনিক স্মার্টফোন, আইওটি ডিভাইস, ওয়্যারেবল, অডিও প্রোডাক্ট এবং বিভিন্ন অ্যাকসেসরিজ সরাসরি ব্যবহার করে দেখার পাশাপাশি কেনার সুযোগ পাবেন।

ফিফা ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অনুষ্ঠানে তিনি অপোর ওয়ান ডে শপ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। স্টোরে আগত ক্রেতাদের স্বাগত জানানো, ভক্তদের সঙ্গে মতবিনিময় এবং দর্শনার্থীদের সহযোগিতার মাধ্যমে তিনি পুরো আয়োজনকে আরো প্রাণবন্ত করে তোলেন। প্রযুক্তি ও ফুটবলের এই অনন্য সমন্বয় ফুটবলপ্রেমী এবং অপো ভক্তদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে। উদ্বোধনী আয়োজনকে আরো আকর্ষণীয় করতে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ১০০ জন ক্রেতাকে জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা এক্সক্লুসিভ লিমিটেড অ্যাডিশন টি-শার্ট উপহার দেওয়া হয়। এ ছাড়া অপো স্মার্টফোন কিনে মেগা লটারিতে অংশ নেওয়া ক্রেতারা অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস ৩ প্রো এবং জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পান।

কুমিল্লার ১১ মাস বয়সী ইরফান হামে আক্রান্ত

কুমিল্লার ১১ মাস বয়সী ইরফান হামে আক্রান্ত
কুমিল্লার ১১ মাস বয়সী ইরফান হামে আক্রান্ত। গতকাল সে স্বজনদের সঙ্গে মহাখালী ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। ছবি : কালের কণ্ঠ