• ই-পেপার

চার সাংবাদিকের মুক্তি চাইল অ্যামনেস্টিসহ ৫ আন্তর্জাতিক সংস্থা

শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে স্টল ঘুরে দেখেন। ছবি : পিআইডি

শিক্ষকদের প্রতি শিশুদের মানবিকভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুদের মানুষ করার কারিগর আপনারা। তাই খেয়াল রাখতে হবে, কোনো শিশু যেন নির্দয় হয়ে বেড়ে না ওঠে, সেটি প্রাণী হোক বা পশুপাখির প্রতি হোক। কারো প্রতি যেন তারা নির্দয় না হয়। তাই শিশুদের মানবিকভাবে গড়ে তুলবেন আপনারা।’ তিনি বলেন, ‘দেশ গড়তে মানবিক সৈনিক দরকার। আর এই মানবিক সৈনিক আপনারা গড়ে তুলবেন। শিশুরা মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠলে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’ গতকাল বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের পাশাপাশি সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে গতকাল দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ছাড়াও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

মহাখালী টার্মিনালে ‘পড়ে থাকা’ বাস পূর্বাচলে স্থানান্তর শুরু

নিজস্ব প্রতিবেদক
মহাখালী টার্মিনালে ‘পড়ে থাকা’ বাস পূর্বাচলে স্থানান্তর শুরু

রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে মহাখালী বাস টার্মিনালে অলস পড়ে থাকা বাসগুলো পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল বুধবার দুপুরে মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তর কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

 

সংসদে কাতারের সাবেক আমিরের জন্য দোয়া

নিজস্ব প্রতিবেদক
সংসদে কাতারের সাবেক আমিরের জন্য দোয়া

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনায় জাতীয় সংসদ সচিবালয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। গতকাল বুধবার আয়োজিত এ মাহফিলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অংশ নেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে দোয়া ও মোনাজাতে কাতারের সাবেক আমিরের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

 

সেনাপ্রধানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
সেনাপ্রধানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল। গতকাল বুধবার সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেনা সদর সূত্রে এ তথ্য জানা গেছে।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ব-দ্বীপ ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।